মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. অতএব এখন, হে সদাপ্রভু, অনুরোধ করি, আমার থেকে আমার প্রাণ নিয়ে যাও, কারণ আমার জীবনের থেকে মৃত্যু ভালো।”

  2. সদাপ্রভু বললেন, “তুমি রাগ করে কি ভালো করছ?”

  3. তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ তৈরী করলেন; আর সেই গাছটি বৃদ্ধি করে যোনার উপরে আনলেন, যেন তার মাথার ওপরে ছায়া হয়, যেন তার মন্দ চিন্তা থেকে তাকে উদ্ধার করা হয়। আর যোনা সেই এরণ্ড গাছটির জন্য বড় আনন্দিত হলেন।

  4. কিন্তু পরদিন সূর্য্য ওঠার দিনের ঈশ্বর এক পোকা তৈরী করলেন, সে ঐ এরণ্ড গাছটিকে দংশন করলে তা শুষ্ক হয়ে পড়ল।

  5. পরে যখন সূর্য্য উঠল, ঈশ্বর পূর্ব দিক থেকে গরম হাওয়া পাঠালেন, তাতে যোনার মাথায় এমন রোদ লাগল যে, তিনি ক্লান্ত হয়ে নিজের মৃত্যুর প্রার্থনা করে বললেন, “আমার জীবন অপেক্ষা মৃত্যু ভালো।”

  6. তখন ঈশ্বর যোনাকে বললেন, “তুমি এরণ্ড গাছটির জন্য রাগ করে কি ভালো করছ?” তিনি বললেন, “মৃত্যু পর্যন্ত আমার রাগ করাই ভালো।”

  7. সদাপ্রভু বললেন, “তুমি এরণ্ড গাছের জন্য কোনো পরিশ্রম করনি এবং এটা বড়ও করনি; এটা এক রাতে সৃষ্টি ও এক রাতে বিনষ্ট হল, তবুও তুমি এর প্রতি দয়াশীল হয়েছ।

  8. ¶ যিহূদা-রাজ যোথাম, আহস ও হিস্কিয়ের দিনের সদাপ্রভুর এই বাক্য মোরেষ্টিয় মীখার কাছে উপস্থিত হল, সেই বাক্য যা তিনি শমরিয়া ও যিরুশালেমের বিষয় দর্শন পেয়েছিলেন।

  9. সমস্ত লোকেরা শোন। পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সকলে শোন। প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হন, প্রভু তাঁর পবিত্র মন্দির থেকে সাক্ষী হন।

  10. ¶ দেখ, সদাপ্রভু তাঁর নিজের জায়গা থেকে বেরিয়ে আসছেন; তিনি নেমে আসবেন এবং পৃথিবীতে পরজাতীদের উঁচু স্থান গুলোর উপর দিয়ে হেঁটে যাবেন।

  11. তাঁর নিচে পাহাড় গলে যাবে; উপত্যকা ভেঙে যাবে ঠিক যেমন আগুনের সামনে মোম গলে যায়, ঠিক যেমন উঁচু জায়গা থেকে জল যা ঝরে পড়ে।

  12. “আমি শমরিয়াকে মাঠের ধ্বংস স্থানের মত ঢিবি করব, আঙ্গুর খেতের বাগানের মত করব। আমি তার ভিত্তির পাথর উপত্যাকায় ফেলে দেব; আমি তার ভিত্তি উন্মুক্ত করব।

  13. তার সমস্ত খোদিত প্রতিমা গুলি ভেঙে টুকরো টুকরো করা হবে এবং তার সমস্ত উপহার পোড়ানো হবে। আমি তার সমস্ত মূর্ত্তি ধ্বংস করব। কারণ তার বেশ্যাবৃত্তি দ্বারা সে তার বেতন সঞ্চয় করেছিল এবং বেশ্যাবৃত্তির বেতন হিসাবেই সেইগুলি আবার ব্যবহৃত হবে।”

  14. কারণ তার ক্ষতগুলো দুরারোগ্য, কারণ তারা যিহূদায় এসেছে। তারা যিরুশালেমে আমার প্রজাদের দরজা পর্যন্ত পৌঁছেছে।

  15. কারণ মারোৎ বাসীরা ভাল খবরের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। কারণ সদাপ্রভুর কাছ থেকে যিরুশালেমের গেটে দুর্যোগ নেমে এসেছিল।

  16. হে মারেশা বাসীরা, আমি তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমাদের অধিকার নেবে। ইস্রায়েলের নেতারা অদুল্লমের গুহায় যাবে।

  17. এই জন্য সদাপ্রভু এই বললেন, “দেখ, আমি এই জাতির বিরুদ্ধে দুর্যোগ আনতে চলেছি, যার থেকে তুমি তোমার ঘাড় সরাতে পারবে না। তুমি অহঙ্কারের সাথে হাঁটতে পারবে না, কারণ সেই দিন মন্দ হবে।

  18. সেই দিনের তোমার শত্রুরা তোমার বিষয়ে গান করবে এবং হাহাকারের সঙ্গে বিলাপ করবে। তারা গান করবে, ‘আমরা ইস্রায়েলীয়রা সম্পূর্ণরূপে ধ্বংস হলাম; সদাপ্রভু আমার প্রজাদের রাজ্য পরিবর্তন করেছেন। কীভাবে তিনি তা আমার থেকে দূর করবেন? তিনি আমাদের খেত ভাগ করে বিশ্বাসঘাতকদের দিয়েছেন’!”

  19. এই জন্য, তোমরা ধনী লোকেরা সদাপ্রভুর সভায় গুলিবাঁট দ্বারা রাজ্য ভাগ করার মত কোনো বংশধর তোমাদের থাকবে না।

  20. যাকোব কুল, এটা সত্যি বলা উচিত, “সদাপ্রভুর আত্মা কি রেগে গেছেন? এগুলি সত্যি কি তাঁর কাজ?” যারা সরল পথে চলে আমার বাক্য কি তাদের জন্য ভালো করে না?

  21. সম্প্রতি আমার প্রজারা শত্রুর মত হয়ে উঠেছে। তোমরা পোশাক খুলে নিচ্ছ, কাপড় খুলে নিচ্ছ, তাদের কাছ থেকে যারা সেখান থেকে নিরাপদে যাচ্ছিল, যেমন সৈনিকরা যুদ্ধে থেকে ফেরে যে তারা ভাবে তারা সুরক্ষিত।

  22. তোমরা আমার প্রজাদের মহিলাদের তাড়াছো তাদের প্রিয় ঘর থেকে; তোমরা আমার আর্শীবাদ তাদের শিশুদের থেকে চিরকালের মত নিয়ে নিচ্ছ।

  23. যদি কোনো মিথ্যাবাদী আত্মা তোমার কাছে আসে এবং মিথ্যা বলে এবং বলে “আমি তোমাদের কাছে আঙ্গুর রস এবং মদের বিষয়ে ভবিষ্যৎবাণী করব,” সে এই লোকেদের কাছে ভাববাদী বলে বিবেচিত হবে।

  24. ¶ হে যাকোব, আমি অবশ্য তোমাদের সবাইকে একত্র করব। আমি অবশ্যই ইস্রায়েলের অবশিষ্টাংশকে একত্র করব। আমি তাদের একত্রে নিয়ে আসব যেমন মেষেদের মেষখোঁয়াড়ে আনা হয়, ঘাসে ভরা মাঠ থেকে তাদের মেষপালের মত নিয়ে আসব। বহু লোকজনের জন্য সেখানে খুব কোলাহল হবে।

  25. কেউ একজন চূর্ণকারী তাদের জন্য রাস্তা খুলে দেবে এবং তাদের আগে যাবে; তারা দরজা ভাঙবে এবং বেরিয়ে যাবে; তাদের রাজা তাদের আগে আগে যাবে। সদাপ্রভু তাদের মস্তক হবেন।