Skip to content

Tabernacle সম্পর্কে বাইবেলের পদ: Materials for, voluntarily offered

39 টি পদ · 94 টি দিক

Materials for, voluntarily offered সম্পর্কে পদ

  1. ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  2. তুমি ইস্রায়েলদেরকে আমার জন্য উপহার সংগ্রহ করতে বল; হৃদয়ের ইচ্ছা থেকে যে নিবেদন করে, তার থেকে তোমরা আমার জন্য সেই উপহার গ্রহণ কোরো।

  3. এই সব উপহার তাদের থেকে গ্রহণ করবে; সোনা, রূপা, ব্রোঞ্জ; নীল,

  4. বেগুনে ও লাল এবং সাদা মসীনা সূত্র ও ছাগলের লোম

  5. ও রক্তের রঙের ভেড়ার চামড়া, শুশুকের চামড়া ও শিটীম কাঠ;

  6. দীপের জন্য তেল এবং অভিষেকের জন্য তেলের ও সুগন্ধ ধূপের জন্য গন্ধদ্রব্য;

  7. এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদ মণি এবং প্রভৃতি মূল্যবান পাথর লাগানো হবে।

  8. আর তারা আমার জন্য এক ধর্ম্মধাম তৈরী করুক, তাতে আমি তাদের মধ্যে বাস করব।

  9. ¶ মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বললেন,

  10. সদাপ্রভু এই আদেশ দিয়েছেন; তোমরা সদাপ্রভুর জন্য তোমাদের কাছ থেকে উপহার নাও; যার মনে ইচ্ছা হবে, সে সদাপ্রভুর উপহার হিসাবে এই সব দ্রব্য আনবে;

  11. সোনা, রূপা ও পিতল এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো ও ছাগলের লোম

  12. এবং লাল রঙের ভেড়ার চামড়া ও শীলের চামড়া, শিটীম কাঠ

  13. এবং প্রদীপের জন্য তেল, আর অভিষেকের তেল ও সুগন্ধি ধূপের জন্য সুগন্ধি

  14. এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদক মণি এবং আরও দামী পাথর।

  15. আর তোমাদের প্রত্যেক জ্ঞানী লোকেরা এসে সদাপ্রভুর আদেশ মত সমস্ত বস্তু তৈরী করুক;

  16. সমাগম তাঁবু, তাঁবু, তার ঢাকনা, হুক, তক্তা, খিল, স্তম্ভ ও ভিত্তি,

  17. আর সিন্দুক ও তার বহন দণ্ড, পাপাবরণ ও আড়াল রাখার পর্দা।

  18. টেবিল ও তার বহন দণ্ড ও সমস্ত পাত্র, দর্শন রুটি

  19. এবং আলোর জন্য বাতিদানী ও তার পাত্রগুলি, প্রদীপ ও প্রদীপের জন্য তেল

  20. এবং ধূপবেদি ও তার বহন দণ্ড এবং অভিষেকের তেল ও সুগন্ধি ধূপ, সমাগম তাঁবুর মধ্যে প্রবেশ দরজার পর্দা,

  21. হোমবেদি, তার পিতলের জাল, বহন দণ্ড ও সমস্ত পাত্র এবং ধোয়ার পাত্র ও তার পায়া।

  22. তারা উঠানের পর্দার সঙ্গে আনল তার স্তম্ভ ও ভিত্তি এবং উঠানের ফটকের পর্দা

  23. এবং সমাগম তাঁবুর খুঁটি, উঠানের খুঁটি ও তাদের দড়ি।

  24. তারা পবিত্র স্থানে পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম বোনা পোশাক আনল, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র পোশাক ও যাজকের কাজ করার জন্য তার ছেলেদের পোশাক।

  25. ¶ পরে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির সামনে থেকে চলে গেল।