মূল বিষয়বস্তুতে যান

Tabernacle সম্পর্কে বাইবেলের পদ: Carried in front of the children of Israel in the line of march

8 টি পদ · 94 টি দিক

Carried in front of the children of Israel in the line of march সম্পর্কে পদ

  1. তারা সদাপ্রভুর পর্বত থেকে তিন দিনের র পথ চলে গেল। তাদের বিশ্রাম স্থান খোঁজার জন্য সদাপ্রভুর নিয়ম সিন্দুক তিন দিনের র পথ তাদের থেকে এগিয়ে গেল।

  2. শিবির থেকে অন্য জায়গায় যাবার দিনের সদাপ্রভুর মেঘ দিনের রবেলায় তাদের উপরে থাকত।

  3. আর সিন্দুকের এগিয়ে যাবার দিনের মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠ, তোমার শত্রুরা বিচ্ছিন্ন হোক, যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”

  4. যখন নিয়মের সিন্দুক থামতো, মোশি বলতেন, “হে সদাপ্রভু, ইস্রায়েলের হাজার হাজারের কাছে ফিরে এস।”

  5. তাঁরা লোকদের এই আজ্ঞা দিলেন; তোমরা যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুক ও লেবীয় যাজকদের তা বহন করতে দেখবে, তখন নিজের নিজের স্থান থেকে যাত্রা শুরু করবে ও তার পেছনে পেছনে যাবে।

  6. সেখানে তার ও তোমাদের মধ্যে প্রায় দুই হাজার হাতের দূরত্ব থাকবে; তার কাছে যাবে না; যেন তোমরা তোমাদের গন্তব্য পথ জানতে পার, কারণ এর আগে তোমরা এই পথ দিয়ে যাও নি।

  7. পরে যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র কর, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ করবেন।”

  8. এর পরে যিহোশূয় যাজকদের বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে যাও৷” তাতে তারা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে গেল।