মূল বিষয়বস্তুতে যান

Select Readings সম্পর্কে বাইবেলের পদ

802 টি পদ · 47 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. প্রতাপের রাজা কে? সদাপ্রভুু, শক্তিশালী এবং মহৎ।

  2. সমস্ত দরজা তোমার তোমাদের মাথা তোলো, চিরস্থায়ী দরজা উন্নত হও, যেন প্রতাপের রাজা ভিতরে আসতে পারেন।

  3. প্রতাপের এই রাজা কে? বাহিনীগণের সদাপ্রভুু, তিনিই গৌরবের রাজা। সেলা

  4. তোমরা সর্বশক্তিমানের সন্তানেরা সদাপ্রভুুকে স্বীকার কর, সদাপ্রভুুর মহিমার ও শক্তির স্বীকার কর!

  5. সদাপ্রভুুর উদ্দেশ্যে তাঁর নামের গৌরব কর; পবিত্র পোশাক পরে সদাপ্রভুুর আরাধনা কর।

  6. মেঘ মন্ডলের উপরে সদাপ্রভুু রব শোনা যায়; গৌরবময় ঈশ্বর গর্জন করছেন, সদাপ্রভুু অনেক জলের উপরে গর্জন করছেন।

  7. সদাপ্রভুুর রব শক্তিশালী; সদাপ্রভুুর রব মহিমান্বিত।

  8. সদাপ্রভুুর রর এরস গাছকে ভেঙে ফেলে; সদাপ্রভুু লিবানোনের দেবদারু গাছ ভেঙে টুকরো টুকরো করেন।

  9. তিনি লিবানোনকে একটি বাছুরের মত এবং শিরিয়োণকে একটি অল্প বয়ষ্ক ষাঁড়ের মত নাচাচ্ছেন।

  10. সদাপ্রভুুর রব অগ্নিশিখা বিকিরণ করছে।

  11. সদাপ্রভুুর স্বর মরুভূমিকে কম্পিত করে; সদাপ্রভুু কাদেশের মরুভূমিকে কম্পিত করেন।

  12. সদাপ্রভুুর স্বর হরিণীকে কম্পমান করায়; বনকে পাতা বিহীন করে; কিন্তু তাঁর মন্দিরে সবাই বলে, “মহিমা!”

  13. সদাপ্রভুু জলপ্লাবনের উপর রাজা হিসাবে বসে আছেন; সদাপ্রভুু চিরকালের জন্য রাজা।

  14. সদাপ্রভুু তাঁর লোকেদের শক্তি দেন; সদাপ্রভুু তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করবেন।

  15. ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি, তিনি সমস্যার দিন সাহায্যকারী।

  16. তাই আমরা ভয় করবো না, যদিও পৃথিবী পরিবর্তন হয়, যদিও পাহাড়গুলো ঢলে সমুদ্রের মধ্যে পড়ে।

  17. যদিও তার জলের গর্জন এবং রাগে পাহাড়গুলো কেঁপে ওঠে। সেলা

  18. একটি নদী আছে, যে নদীগুলো সর্বশক্তিমান ঈশ্বরের শহরকে এবং সবচেয়ে পবিত্র তাঁবুর জায়গাকে খুশি করে তোলে।

  19. ঈশ্বর তার মাঝখানে, সে বিচলিত হবে না; ঈশ্বর তাকে সাহায্য করবেন এবং তিনি শীঘ্রই তা করবেন।

  20. জাতিরা গর্জন করল এবং রাজ্যগুলো হোঁচট খেল; তিনি তাঁর স্বর উঁচু করলেন এবং পৃথিবী গলিত হল।

  21. বাহিনীদের সদাপ্রভুু আমাদের সঙ্গে আছেন; যাকোবের ঈশ্বর আমাদের আশ্রয়। সেলা

  22. এস, দেখো এগুলো সদাপ্রভুুর কাছ, যিনি পৃথিবীকে ধ্বংস করলেন।

  23. তিনি পৃথিবীর শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করেন; তিনি ধনুককে ভেঙে ফেলেন এবং বর্শাকে টুকরো টুকরো করলেন, তিনি রথগুলোকেও আগুনে পোড়ালেন।

  24. লড়াই বন্ধ কর এবং জানিও আমিই ঈশ্বর, আমি জাতিগুলো মধ্যে উন্নত হব, আমি পৃথিবীতে উন্নত হব।

  25. বাহিনীদের সদাপ্রভুু আমাদের সঙ্গে আছেন; যাকোবের ঈশ্বর আমাদের আশ্রয়।