Skip to content

Salvation সম্পর্কে বাইবেলের পদ

158 টি পদ · 106 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমার মুখ তোমার ধার্মিকতার বিষয় বর্ণনা করবে এবং তোমার পরিত্রান সমস্ত দিন বর্ণনা করবে, যেহেতু আমি তা বুঝিনা।

  2. হে সদাপ্রভুু, তোমার বিশ্বস্ততার নিয়ম আমাদেরকে দেখাও, আর তোমার পরিত্রান আমাদেরকে দান কর।

  3. এস, আমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের পরিত্রানের শৈলর জন্য জয়ধ্বনি করি।

  4. সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও। তার নামের ধন্যবাদ কর, দিনের র পর দিন তার পরিত্রান ঘোষণা কর।

  5. সদাপ্রভুু, যখন তোমার লোকেদের ওপর অনুগ্রহ দেখাও তখন আমাকে মনে রেখো; আমাকে সাহায্য কর যখন তাদের রক্ষা কর।

  6. আমি সদাপ্রভুু থেকে যে সকল মঙ্গল পেয়েছি, তাঁর পরিবর্তে তাকে কি ফিরিয়ে দিব?

  7. আমি পরিত্রানের পানপাত্র গ্রহণ করব এবং সদাপ্রভুুর নামে ডাকব।

  8. হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও।

  9. আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করি, আমি তোমার বাক্যে আমার আশা রেখেছি।

  10. তোমার পরিত্রানের অপেক্ষায় এবং তোমার ধর্মময় বাক্যের জন্য আমার চোখ ক্লান্ত হয়েছে।

  11. পরিত্রান পাপীদের থেকে দূরে, কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না।

  12. সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক।

  13. আমি তাঁর যাজকদের পরিত্রানের বস্ত্র পরাব; তার বিশ্বস্তরা উচ্চস্বরে আনন্দ করবে।

  14. কারণ সদাপ্রভুু তাঁর লোকেদের উপরে আনন্দিত হন, তিনি নম্রদের পরিত্রান দিয়ে মহিমান্বিত করেন।

  15. দেখ, ঈশ্বরই আমার পরিত্রান; আমি নির্ভর করব এবং ভয় পাব না। কারণ সদাপ্রভু, হ্যাঁ, সদাপ্রভু আমার শক্তি ও আমার গান; তিনিই আমার পরিত্রান হয়েছেন।”

  16. এজন্য তোমরা আনন্দের সঙ্গে পরিত্রানের কুয়ো থেকে জল তুলবে।

  17. সেই দিন লোকে বলবে, এই দেখ, ইনিই, এদের ঈশ্বর; আমরা এরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদেরকে পরিত্রান দেবেন; ইনিই সদাপ্রভু; আমরা এরই অপেক্ষায় ছিলাম, আমরা এর করা পরিত্রাণে উল্লাসিত হব, আনন্দিত হব।

  18. ¶ সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হবে; আমাদের এক মজবুত শহর আছে; তিনি পরিত্রাণকে দেয়াল ও বেড়ার মত করবেন।

  19. একটি ভয়ে ভরা হৃদয়ে সাথে তারা বলুক, “ভয় পাবে না, ভয় করবে না! দেখো, তোমার ঈশ্বর প্রতিহিংসা সঙ্গে আসবে, ঈশ্বরের প্রতিদান দেবে; তিনি এসে তোমাদের রক্ষা করবেন।”

  20. কিন্তু ইস্রায়েলকে সদাপ্রভু চিরদিনের র জন্য বাঁচাবেন পরিত্রান সহকারে তোমরা কোনদিন লজ্জিত বা অপমানিত হবে না।

  21. নিজেদেরকে এক সঙ্গে জড়ো করো এবং এসো এক সঙ্গে জড়ো হও অন্য জাতির আশ্রয় প্রার্থীরা। তাদের জ্ঞান নেই যারা ক্ষোদিত মূর্ত্তি বয়ে নিয়ে বেড়ায় এবং দেবতার কাছে প্রার্থনা করে যে বাঁচাতে পারে না।

  22. কাছে এস এবং আমার কাছে ঘোষণা করো প্রমাণ নিয়ে এসো! তাদের একসঙ্গে পরামর্শ করতে দাও। কে অনেকদিন আগে দেখিয়েছেন? কে এটা আগে ঘোষণা করেছিলেন? আমি নয় কি, সদাপ্রভু? এবং আমি ছাড়া আর ঈশ্বর নেই; আমি কেবল ঈশ্বর, আমি উদ্ধারকর্তা। আমার পাশে আর কেও নেই।

  23. আমার দিকে ফেরো এবং সংরক্ষিত হও পৃথিবীর সব শেষ প্রান্তের মানুষ, কারণ আমি ঈশ্বর, আর কেউ ঈশ্বর নয়।

  24. তিনি বলেন, “এটা তোমার কাছে ছোটো বিষয় আমার দাস হওয়ার জন্য যাকোবের বংশকে পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য এবং ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের ফিরিয়ে আনবার জন্য। আমি তোমাকে অন্য জাতির কাছে আলোর মত করব যাতে তুমি আমার পরিত্রাতা হও পৃথিবীর শেষ পর্যন্ত।”

  25. ¶ একথা সদাপ্রভু বলছেন, “দয়া দেখাবার দিনের আমি তোমাকে উত্তর দেবো এবং উদ্ধার পাবার দিনের তোমাকে সাহায্য করব। আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে লোকেদের জন্য একটা বিধি দেবো যাতে তুমি দেশকে পুনরায় তৈরী করতে পার খালি পড়ে থাকা জায়গাগুলো অধিকারে আনতে পার।