Skip to content

Nethinim সম্পর্কে বাইবেলের পদ

35 টি পদ · 8 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আর সদাপ্রভুর মনোনীত স্থানে মণ্ডলীর ও সদাপ্রভুর যজ্ঞবেদির জন্য কাঠ কাটার ও জলবহনের কাজে যিহোশূয় সেই দিনের তাদেরকে নিযুক্ত করলেন; তারা আজও তাই করছে।

  2. যারা ইস্রায়েলীয় ছিল না, অর্থাৎ যে সব ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের বংশধরেরা তখনও দেশে বেঁচে ছিল,

  3. যাদের ইস্রায়েলীয়েরা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে নি, তাদেরকেই শলোমন দাস হিসাবে কাজ করতে বাধ্য করেছিলেন, আর তারা আজও সেই কাজ করছে।

  4. ¶ নিজেদের নানা শহরে যারা প্রথমে নিজের নিজের অধিকারে বাস করল, তারা এই ইস্রায়েলীয়রা, যাজকরা, লেবীয়রা ও নথীনীয়রা।

  5. নথীনীয়েরা (মন্দিরের কর্মচারীরা); সীহের বংশধর, হসূফার বংশধর, টব্বায়োতের বংশধর,

  6. কেরোসের বংশধর, সীয়ের বংশধর, পাদোনের বংশধর,

  7. লবানার বংশধর, হগাবের বংশধর, অক্কুবের বংশধর,

  8. হাগবের বংশধর, শময়লের বংশধর, হাননের সন্তান,

  9. গিদ্দেলের বংশধর, গহরের বংশধর, রায়ার বংশধর,

  10. রৎসীনের বংশধর, নকোদের বংশধর, গসমের বংশধর,

  11. উষের বংশধর, পাসেহের বংশধর, বেষয়ের বংশধর,

  12. অস্নার বংশধর, মিয়ূনীমের বংশধর, নফূষীমের বংশধর;

  13. বকবূকের বংশধর, হকূফার বংশধর, হর্হূরের বংশধর,

  14. বসলূতের বংশধর, মহীদার বংশধর, হর্শার বংশধর,

  15. বর্কোসের বংশধর, সীষরার বংশধর, তেমহের বংশধর,

  16. নৎসীহের বংশধর, হটীফার বংশধররা৷

  17. নথীনীয়েরা (যারা মন্দিরের কাজ করত) ও শলোমনের দাসদের বংশধররা মোট তিনশো বিরানব্বই জন৷

  18. পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথীনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইস্রায়েল নিজেদের নগরে বাস করল৷

  19. আর তোমাদেরকে জানানো হচ্ছে যে, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দারোয়ানদের, নথীনীয়দের ও সেই ঈশ্বরের গৃহের কাজে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কারও কর কিংবা রাজস্ব কিংবা মাশুল গ্রহণ করা উচিত না৷

  20. আর দায়ূদ ও শাসনকর্তারা যাদেরকে লেবীয়দের সেবা কাজের জন্য দিয়েছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুশো কুড়ি জনকেও আনলো; তাদের সবার নাম লেখা হল৷

  21. নথীনীয়রা: সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;

  22. কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা;

  23. লবানা, হগাব ও শল্‌ময়ের বংশধরেরা;

  24. হানন, গিদ্দেল ও গহরের বংশধরেরা;

  25. রায়া, রৎসীন ও নকোদের বংশধরেরা;