- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- গণনা ৮:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
কারণ ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে তারা সম্পূর্ণ ভাবে আমার; আমি সমস্ত গর্ভজাত, সমস্ত ইস্রায়েল সন্তানদের প্রথমজাতদের পরিবর্তে তাদেরকে নিজের জন্য গ্রহণ করেছি।
- গণনা ৮:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
মানুষ কিংবা পশু উভয়েই, ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনের আমি মিশর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনের নিজের জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।
- গণনা ৮:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
আমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে গ্রহণ করেছি।
- গণনা ৮:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
আমি লেবীয়দের হারোণ ও তার ছেলেদেরকে উপহার হিসাবে দিয়েছি। আমি সমস্ত ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে সমাগম তাঁবুতে কাজ করার জন্য তাদের গ্রহণ করেছি। ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত করতে লেবীয়দেরকে ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে দিয়েছি; যেন ইস্রায়েল সন্তানরা পবিত্র স্থানের কাছাকাছি আসার জন্য ইস্রায়েল সন্তানদের মধ্যে না মহামারী হয়।”
- গণনা ৮:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
মোশি, হারোণ ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি সেই রকম করল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যেমন আদেশ করেছিলেন, তেমন ইস্রায়েল সন্তানরা তাদের প্রতি করল।
- গণনা ৮:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তাই লেবীয়রা নিজেদের পাপমুক্ত করল ও নিজেদের পোশাক ধুয়ে নিল। হারোণ তাদেরকে সদাপ্রভুর সাক্ষাৎে দোলনীয় নৈবেদ্য হিসাবে উপস্থিত করলেন, আর হারোণ তাদেরকে শুচি করে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।
- গণনা ৮:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তারপর লেবীয়েরা হারোণের সামনে ও তাঁর ছেলেদের সামনে নিজেদের কাজ করার জন্য সমাগম তাঁবুতে প্রবেশ করতে লাগল। লেবীয়দের বিষয়ে সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে তাদের প্রতি করা হল।
- গণনা ৮:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
আবার সদাপ্রভু মোশিকে বললেন,
- গণনা ৮:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
“পঁচিশ বছর ও তার থেকে বয়সী লেবীয়দের জন্য এই রকম হবে। তারা সমাগম তাঁবুতে কাজ করার জন্য শ্রেণীভুক্ত হবে।
- গণনা ৮:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
পঞ্চাশ বছর বয়সী হওয়ার পর সে সেবাকারীদের দল থেকে ফিরে আসবে, সে তার কাজ বন্ধ করে না।
- গণনা ৮:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তারা তাদের ভাইদের সাহায্য করবে যারা সমাগম তাঁবুতে নিয়মিত কাজ করে, কিন্তু তারা আর সেবা করতে পারবে না। লেবীয়দের সমস্ত বিষয়ে তুমি পরিচালনা করবে।”
- গণনা ৯:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
¶ ইস্রায়েল মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর দ্বিতীয় বছরের প্রথম মাসে সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,
- গণনা ৯:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
“ইস্রায়েল সন্তানরা সঠিক দিনের নিস্তারপর্ব্ব পালন করুক।
- গণনা ৯:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
এই মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সঠিক দিনের তোমরা তা পালন কোরো, পর্বের সমস্ত নিয়ম ও সমস্ত শাসন অনুসারে তা পালন করবে।”
- গণনা ৯:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তখন মোশি ইস্রায়েল সন্তানদের নিস্তারপর্ব্ব পালন করতে আদেশ করলেন।
- গণনা ৯:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তাতে তারা প্রথম মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সীনয় মরুপ্রান্তে নিস্তারপর্ব্ব পালন করল; সদাপ্রভু মোশিকে যে আদেশ করেছিলেন, সেই অনুসারেই ইস্রায়েল সন্তানরা সমস্তকিছু করল।
- গণনা ৯:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
কয়েক জন লোক একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হওয়ার জন্য সেই দিন নিস্তারপর্ব্ব পালন করতে পারল না; অতএব তারা সেদিন মোশির ও হারোণের সামনে উপস্থিত হল।
- গণনা ৯:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
সেই লোকগুলি তাকে বলল, “আমরা একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি, তার জন্য কেন ইস্রায়েল সন্তানদের মধ্যে নির্দিষ্ট দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উত্সর্গ করা থেকে আলাদা রেখেছেন?”
- গণনা ৯:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
মোশি তাদেরকে বললেন, “তোমরা দাঁড়াও, তোমাদের বিষয়ে সদাপ্রভু কি আদেশ দেন, তা শুনি।”
- গণনা ৯:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের বল,
- গণনা ৯:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
‘তোমাদের কিংবা তোমাদের হবু সন্তানদের মধ্যে যখন কেউ মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়, কিংবা দূর কোন পথে থাকে, তখন সে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করবে।’
- গণনা ৯:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
দ্বিতীয় মাসে চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় তারা তা পালন করবে; তারা তাড়ীশূন্য রুটি ও তেতো শাকের সঙ্গে খাবে।
- গণনা ৯:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তারা সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না ও পশুটির কোন হাড় ভাঙ্গবে না; নিস্তারপর্ব্বের সমস্ত নিয়ম অনুসারে তারা তা পালন করবে।
- গণনা ৯:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
কিন্তু যে কেউ শুচি থাকে ও পথিক না হয়, সে যদি নিস্তারপর্ব্ব পালন না করে, তবে সেই প্রাণী তার লোকেদের মধ্যে থেকে উচ্ছেদ হবে; কারণ সঠিক দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার না আনাতে সে নিজের পাপ নিজে বহন করবে।
- গণনা ৯:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
যদি কোন বিদেশীয় লোক তোমাদের মধ্যে বসবাস করে, আর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করে; তবে সে নিস্তারপর্ব্বের নিয়ম হিসাবে ও পর্বের ব্যবস্থা অনুসারে তা পালন করবে; বিদেশী কি স্বদেশী উভয়ের জন্যই তোমাদের পক্ষে একমাত্র ব্যবস্থা হবে।”