মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ১২:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর লোকে যখন তোমাদের সমাজঘরে এবং কর্তৃপক্ষ ও তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাবে, তখন কীভাবে কি উত্তর দেবে, অথবা কি বলবে, সে বিষয়ে চিন্তা করো না,

  2. লুক ১২:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ কি বলা উচিত, তা পবিত্র আত্মা সেই দিনের তোমাদের শিক্ষা দেবেন।”

  3. লুক ১২:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে লোকেদের মধ্য থেকে এক ব্যক্তি তাঁকে বলল, “হে গুরু, আমার ভাইকে বলুন, যেন আমার সঙ্গে পৈতৃক সম্পত্তি ভাগ করে।”

  4. লুক ১২:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি তাকে বললেন, “তোমাদের উপরে বিচারকর্ত্তা বা বিভাগ কর্তা করে আমাকে কে নিযুক্ত করেছে?”

  5. লুক ১২:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাদের বললেন, “সাবধান, সমস্ত লোভ থেকে নিজেদের রক্ষা কর, কারণ মানুষের ধন সম্পত্তি অধিক হলেও তা তার জীবন হয় না।”

  6. লুক ১২:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর তিনি তাদের এই গল্প বললেন, “একজন ধনীর জমিতে অনেক শস্য উৎপন্ন হয়েছিল।

  7. লুক ১২:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে সে, মনে মনে চিন্তা করতে লাগল, কি করি? আমার তো শস্য রাখার জায়গা নেই।”

  8. লুক ১২:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে বলল, “আমি এমন করব, আমার গোলাঘরগুলো ভেঙে বড় বড় গোলাঘর তৈরি করব এবং তার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার অন্য জিনিস রাখব।

  9. লুক ১২:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর নিজের প্রাণকে বলব, প্রাণ, অনেক বছরের জন্য, তোমার জন্য অনেক জিনিস সঞ্চিত আছে, বিশ্রাম কর, খাও, পান কর ও আনন্দে মেতে থাক।”

  10. লুক ১২:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু ঈশ্বর তাকে বললেন, “হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, তবে তুমি এই যে আয়োজন করলে, এসব কার হবে?

  11. লুক ১২:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে কেউ নিজের জন্য ধন সঞ্চয় করে সে ঈশ্বরের কাছে ধনবান নয়, তার অবস্থা এমনই হয়।”

  12. লুক ১২:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি তাঁর শিষ্যদের বললেন, “এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবার খাব বলে প্রাণের বিষয়ে, কিংবা কি পরব বলে শরীরের বিষয়ে ভেবো না।”

  13. লুক ১২:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ খাদ্য থেকে প্রাণ ও পোশাকের থেকে শরীর বড় বিষয়।

  14. লুক ১২:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কাকদের বিষয় চিন্তা কর, তারা বোনেও না, কাটেও না, তাদের ভান্ডারও নেই, গোলাঘরও নেই, কিন্তু ঈশ্বর তাদেরও খাবার দিয়ে থাকেন। আর পাখিদের থেকেও তোমরা কত বেশি শ্রেষ্ঠ!

  15. লুক ১২:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তোমাদের মধ্যে কে চিন্তা করে নিজের বয়স এক হাত বড় করতে পারে?

  16. লুক ১২:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা এত ছোট কাজও যদি করতে না পার, তবে অন্য অন্য বিষয়ে কেন চিন্তিত হও?

  17. লুক ১২:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    লিলি ফুলের বিষয়ে চিন্তা কর, সেগুলি কেমন বাড়ে, সেগুলি কোন পরিশ্রম করে না, সুতোও কাটে না, কিন্তু আমি তোমাদেরকে বলছি, শলোমনও তাঁর সমস্ত ঐশ্বর্য্যও এদের একটির মতোও নিজেকে সাজাতে পারেননি।

  18. লুক ১২:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ভাল, মাঠের যে ঘাস আজ আছে তা কাল আগুনে ফেলে দেওয়া হবে, তা যদি ঈশ্বর এমন সুন্দর করে সাজিয়েছেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কত বেশি করে নিশ্চয় সাজাবেন!

  19. লুক ১২:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর, কি খাবে, কি পান করবে, এ বিষয়ে তোমরা ভেবো না এবং চিন্তা কর না,

  20. লুক ১২:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ জগতের অইহূদিরা এসব জিনিস পাওয়ার জন্য ব্যস্ত হয়, কিন্তু তোমাদের পিতা ঈশ্বর জানেন যে, এই সমস্ত জিনিস তোমাদের প্রয়োজন আছে।

  21. লুক ১২:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা বরং তার রাজ্যর বিষয়ে চিন্তিত হও, তাহলে এই সব তোমাদের দেওয়া হবে।

  22. লুক ১২:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    হে ছোট্ট মেষপাল, ভয় করো না, কারণ তোমাদের সেই রাজ্য দিতে তোমাদের পিতা ঈশ্বর পরিকল্পনা করেছেন।

  23. লুক ১২:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমাদের যা আছে, বিক্রি করে দান কর। নিজেদের জন্য এমন থলি তৈরি কর, যা কখনো পুরনো হবে না, স্বর্গে এমন ধন সঞ্চয় কর যা কখনো শেষ হবে না, যেখানে চোর আসে না,

  24. লুক ১২:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং পোকা নষ্ট করে না, কারণ যেখানে তোমার ধন, সেখানে তোমার মনও থাকবে।

  25. লুক ১২:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমাদের কোমর বেঁধে রাখ ও প্রদীপ জ্বেলে রাখ।