- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1380–1050 BC
The Judges & Ruth
Israel cycles through rebellion, oppression, and rescue under charismatic leaders—culminating in Ruth's faithful love story.
এই কালের পদ
- বিচারকগণ ৭:১৬আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
পরে তিনি ঐ তিনশো লোককে তিনটি দলে ভাগ করে প্রত্যেকের হাতে একটা করে তূরী এবং একটা করে শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন।
- বিচারকগণ ৭:১৭আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
তিনি তাদেরকে বললেন, তোমরা আমার দিকে দেখে আমার মত কাজ কর; দেখ, আমি শিবিরের শেষভাগে পৌঁছে যেরকম করব, তোমরাও সেরকম করবে।
- বিচারকগণ ৭:১৮আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
আমি ও আমার সঙ্গীরা সবাই তূরী বাজালে তোমরাও সমস্ত শিবিরের চারদিকে থেকে তূরী বাজাবে, আর বলবে, “সদাপ্রভুর জন্য ও গিদিয়োনের জন্য।”
- বিচারকগণ ৭:১৯আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
পরে মধ্যরাত্রির শুরুতে নতুন প্রহরী আসামাত্র গিদিয়োন ও তার সঙ্গী একশো লোক শিবিরের শেষে পৌছে তূরী বাজালেন এবং নিজের নিজের হাতে থাকা ঘট ভেঙে ফেললেন।
- বিচারকগণ ৭:২০আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
এই ভাবে তিন দলেই তূরী বাজাল ও ঘট ভেঙে ফেলল এবং বাঁ হাতে মশাল ও ডান হাতে বাজাবার তূরী ধরে খুব জোরে বলতে লাগল, “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়গ।”
- বিচারকগণ ৭:২১আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
আর শিবিরের চারদিকে প্রত্যেকে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল; তাতে শিবিরের সব লোক দৌড়াদৌড়ি করে চিৎকার করতে করতে পালিয়ে যেতে লাগল।
- বিচারকগণ ৭:২২আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
তখন ওরা ঐ তিনশো তূরী বাজাল, আর সদাপ্রভু শিবিরের প্রত্যেক জনের খড়গ তার বন্ধুর ও সব সৈন্যের বিরুদ্ধে চালনা করলেন; তাতে সৈন্যরা সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত, টব্বতের নিকটবর্ত্তী আবেল-মহোলার সীমা পর্যন্ত পালিয়ে গেল।
- বিচারকগণ ৭:২৩আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
পরে নপ্তালি, আশের ও সমস্ত মনঃশির থেকে ইস্রায়েলীয়রা জড়ো হয়ে মিদিয়নের পিছন পিছন তাড়া করে গেল।
- বিচারকগণ ৭:২৪আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
আর গিদিয়োন পাহাড়ী অঞ্চলে ইফ্রয়িম প্রদেশের সব জায়গায় দূত পাঠিয়ে এই কথা বললেন, তোমরা মিদিয়নের বিরুদ্ধে নেমে এস এবং তাদের আগে বৈৎ-বারা ও যর্দ্দন পর্যন্ত জলাশয় সব দখল কর। তাতে ইফ্রয়িমের সব লোক জড়ো হয়ে বৈৎ-বারা ও যর্দ্দন পর্যন্ত জলাশয় সব দখল করল।
- বিচারকগণ ৭:২৫আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
আর তারা ওরেব ও সেবনামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরল; আর ওরেব নামক পাথরের ওপর ওরেবকে হত্যা করল এবং সেব নামক দ্রাক্ষাকুণ্ডের কাছে সেবকে হত্যা করল এবং মিদিয়নের পিছন পিছন তাড়া করল; আর ওরেবের ও সেবের মাথা যর্দ্দনের পারে গিদিয়নের কাছে নিয়ে গেল।
- বিচারকগণ ৮:১আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
¶ পরে ইফ্রয়িমের লোকেরা তাঁকে বলল, তুমি মিদিয়নের সঙ্গে যুদ্ধ করতে যাবার দিনের আমাদেরকে ডাক নি, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করলে? এই ভাবে তারা তাঁর সঙ্গে খুব বিবাদ করল।
- বিচারকগণ ৮:২আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
তখন তিনি তাদেরকে বললেন, এখন তোমাদের কাজের সমান কোন কাজ আমি করেছি? অবীয়েষরের দ্রাক্ষা তোলার থেকে ইফ্রয়িমের পড়ে থাকা দ্রাক্ষাফল কুড়ান কি ভাল না?
- বিচারকগণ ৮:৩আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
তোমাদেরই হাতে তো ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করেছেন; আমি তোমাদের এই কাজের সমান কোন্ কাজ করতে পেরেছি? তখন তাঁর এই কথায় তাঁর প্রতি তাদের ক্রোধ কমে গেল।
- বিচারকগণ ৮:৪আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
গিদিয়োন ও তাঁর সঙ্গী তিনশো লোক যর্দনে এসে পার হলেন; তারা ক্লান্ত হলেও তাড়া করে যাচ্ছিলেন।
- বিচারকগণ ৮:৫আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
আর তিনি সুক্কোতের লোকদেরকে বললেন, অনুরোধ করি, তোমরা আমার অনুগামী লোকদেরকে রুটি দাও, কারণ তারা ক্লান্ত হয়েছে; আর আমি সেবহ ও সল্মুন্নের মিদিয়নের দুই রাজার পিছন পিছন তাড়া করে যাচ্ছি।
- বিচারকগণ ৮:৬আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
তাতে সুক্কোতের নেতারা বলল, সেবহের ও সল্মুন্নের ক্ষমতা কি এখন তোমার হাতে এসেছে যে, আমরা তোমার সৈন্যদেরকে রুটি দেব?
- বিচারকগণ ৮:৭আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
গিদিয়োন বললেন, ভাল, যখন সদাপ্রভু সেবহকে ও সল্মুন্নকে আমার হাতে সমর্পণ করবেন, তখন আমি মরুপ্রান্তের কাঁটা ও কাঁটাগাছ দিয়ে তোমাদের মাংস ছিঁড়ে নেব।
- বিচারকগণ ৮:৮আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
পরে তিনি সেখান থেকে পনূয়েলে উঠে গিয়ে সেখানকার লোকদের কাছেও সেইভাবে বললেন, তাতে সুক্কোতের লোকেরা যেরকম উত্তর দিয়েছিল, পনূয়েলের লোকেরাও তাঁকে সেই রকম উত্তর দিল।
- বিচারকগণ ৮:৯আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
তখন তিনি পনূয়েলের লোকদেরকেও বললেন, আমি যখন ভালোভাবে ফিরে আসব, তখন এই দুর্গ ভেঙে ফেলব।
- বিচারকগণ ৮:১০আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
সেবহ ও সল্মুন্ন কর্কোরে ছিলেন এবং তাঁদের সঙ্গী সৈন্য প্রায় পনেরো হাজার লোক ছিল; পূর্বদেশের লোকদের সব সৈন্যের মধ্যে এরাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী একলক্ষ কুড়ি হাজার লোক মারা গিয়েছিল।
- বিচারকগণ ৮:১১আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্বদিকে তাঁবুতে বসবাসকারীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্তে ছিল।
- বিচারকগণ ৮:১২আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
তখন সেবহ ও সল্মুন্ন পালিয়ে গেলেন কিন্তু তিনি তাঁদের পিছন পিছন তাড়া করলেন; এবং সেবহ ও সল্মুন্নকে, মিদিয়নের সেই দুই রাজাকে, ধরলেন; আর সব সৈন্যকে ভয়যুক্ত করলেন।
- বিচারকগণ ৮:১৩আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
পরে যোয়াশের পুত্র গিদিয়োন হেরসের উপরে ওঠার পথ দিয়ে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন,
- বিচারকগণ ৮:১৪আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
এমন দিনের সুক্কোৎ-নিবাসীদের একজন যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলেন; তাতে সে সুক্কোতের অধ্যক্ষদের ও সেখানকার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখে দিল।
- বিচারকগণ ৮:১৫আনু. ১২৪৫ খ্রিস্টপূর্ব
পরে তিনি সুক্কোতের লোকদের কাছে গিয়ে বললেন, সেবহ ও সল্মুন্নকে দেখ, যাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করে বলেছিলে, সেবহের ও সল্মুন্নের ক্ষমতা কি এখন তোমার হাতে এসেছে যে, আমরা তোমার ক্লান্ত লোকদেরকে রুটি দেব?