মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এবং তুমি, আমার মেষপাল, (প্রভু সদাপ্রভু এই কথা বলেন) দেখ, আমি মেষ, আবার মেষদের ও ছাগলদের মধ্যে বিচার করব।

  2. কিন্তু আমার মেষগনের অবস্থা এই, যেখানে তুমি পা দিয়ে দলন করেছ; তোমার পা দিয়ে যা কাদা করেছ, তারা তাই পান করে।

  3. তাই প্রভু সদাপ্রভু তাদেরকে এ কথা বলেন, দেখ, আমি, নিজে মোটা মেষের ও রোগা মেষের মধ্যে বিচার করব।

  4. তাই আমি আমার মেষপালকে রক্ষা করব, তারা আর লুটদ্রব্য হবে না এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করব।

  5. আমি তাদের ওপরে একমাত্র পালককে ওঠাবো তিনি তাদের পালক হবেন।

  6. আমি সদাপ্রভু তাদের ঈশ্বর হব এবং আমার দাস দায়ূদ তাদের অধ্যক্ষ হবেন; আমি সদাপ্রভু এটা বললাম।

  7. তারপর আমি তাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করব ও হিংস্র পশুদেরকে দেশ থেকে তাড়াবো তাতে তারা নির্ভয়ে প্রান্তরে বাস করবে ও বনে ঘুমাবে।

  8. আমি তাদেরকে ও গিরির চারদিকের পরিসীমাকে আশীর্বাদ করব, ঠিকদিনের জলধারা বইয়ে দেবো,

  9. তারপর ক্ষেতের গাছ ফল উৎপন্ন করবে ও ভূমি শস্য দেবে এবং আমার মেষ নির্ভয়ে স্বদেশে থাকবে, তাতে তারা জানবে যে, আমি সদাপ্রভু, যখন আমি তাদের দাসত্ব ভেঙে ফেলব এবং যারা তাদেরকে দাসত্ব করিয়েছে, তাদের হাত থেকে উদ্ধার করবো।

  10. কারণ আমি তাদের জন্য শান্তির বাগান তৈরী করব; যাতে তারা দেশের মধ্যে ক্ষুধায় তাদের সংহার আর হবে না এবং তারা জাতিদের করা অপমান আর ভোগ করবে না।

  11. তারপর তারা জানবে যে, আমি সদাপ্রভু, তাদের ঈশ্বর, তাদের সঙ্গে ও তারা আমার প্রজা ইস্রায়েল-কুল, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  12. তোমার আমার মেষ, আমার চরানির মেষ; আমার লোক, আমি তোমাদের ঈশ্বর হব; এটা প্রভু সদাপ্রভু বলেন।

  13. ¶ তারপর সদাপ্রভুর এ বাক্য আমার কাছে এল এবং বলল,

  14. এটা বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন; দেখ, আমি তোমার বিরুদ্ধে সেয়ীর পর্বত এবং আমি হাত দিয়ে তোমাকে আঘাত করবো এবং তোমাকে জনশূন্য এবং ভয়গ্রস্ত করব।

  15. আমি তোমার শহর ধ্বংস করব এবং তুমি জনশূন্য হবে, তারপর তুমি জানবে যে, আমি সদাপ্রভু।

  16. এই জন্য, আমি যেমন বেঁচে আছি-এটা প্রভু সদাপ্রভু বলেন, আমি তোমাকে রক্তময় করব এবং রক্ত তোমার পেছনে দৌড়বে; তখন থেকে তুমি রক্ত ঘৃণা কর নি, তাই রক্ত তোমার পেছনে দৌড়বে।

  17. আমি সেয়ীর পর্বতকে জনশূন্য করবো জনশূন্য করবো যখন আমি বিচ্ছিন্ন করবো যারা সেখানে যাবে এবং ফিরে আসবে।

  18. এবং আমি মৃতদের দিয়ে পর্বত ভর্তি করবো। তোমার উঁচু পর্বত এবং তোমার উপত্যকা সব ও তোমার সব জলপ্রবাহে যারা তরোয়াল দ্বারা নিহত তাদের মধ্যে তারাও পড়বে।

  19. আমি তোমাকে চিরস্থায়ী জনশূন্য করবো। তোমার শহর সব নিবাসহীন হবে, কিন্তু তুমি জানবে যে আমি সদাপ্রভু।

  20. তুমি বলেছ, “দুই জাতি এবং এই দুই দেশ আমাদের হবে এবং আমরা তাদের অধিকারী হব,” যখন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন

  21. তাই, আমি যেমন জীবন্ত প্রভু সদাপ্রভু বলেন, তাই তোমার রাগ অনুযায়ী আমি করবো তেমনি আমি তোমার সেই রাগ ও ঈর্ষা অনুযায়ী কাজ করব এবং যখন তোমার বিচার করব, তখন তাদের মধ্যে নিজের পরিচয় দেব।

  22. তাই তুমি জানবে যে, আমি সদাপ্রভু তোমার সেই সব অবজ্ঞার বিষয় শুনেছি, যখন তুমি ইস্রায়েলের পর্বতের বিপক্ষে বললে; তুমি বললে; তারা জনশূন্য তারা আমাদেরকে গ্রাসের জন্য দিয়েছেন।

  23. তোমরা আমার বিপরীতে নিজের মুখে অহঙ্কার করেছ; আমার বিরুদ্ধে অনেক কথা বলেছ; আমি তা শুনেছি।

  24. প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি তোমাকে জনশূন্য করব যেখানে সারা পৃথিবীর আনন্দের দিন আমি তোমাকে ধ্বংস করব।

  25. তুমি ইস্রায়েল কুলের অধিকার ধ্বংস দেখে যেমন আনন্দ করেছ, আমি তোমার সঙ্গে সেরকম ব্যবহার করব; তুমি জনশূন্য হবে সেয়ীরপর্বত এবং ইদোমের সকলে-তার সব, তারপর তারা জানবে যে আমি সদাপ্রভু।