Skip to content
১ ইতিহাস ৪:২৪-৪৩

১ ইতিহাস ৪:২৪-৪৩

২৪
শিমিয়োনের ছেলেরা হল নমূয়েল, যামীন, যারীব, সেরহ ও শৌল।
২৫
শৌলের ছেলে হল শল্লুম, শল্লুমের ছেলে মিব্‌সম ও মিব্‌সমের ছেলে মিশ্‌ম।
২৬
মিশ্‌মের ছেলে হম্মুয়েল, তার ছেলে শক্কুর ও তার ছেলে শিময়ি।
২৭
শিময়ির ষোলজন ছেলে ও ছয়জন মেয়ে ছিল, কিন্তু তার ভাইদের বেশি ছেলেমেয়ে ছিল না। সেইজন্য তাদের সমস্ত গোষ্ঠীর মধ্যে যিহূদা গোষ্ঠীর মত এত লোক বৃদ্ধি পায়নি।
২৮
শিমিয়োন গোষ্ঠীর লোকেরা বের-শেবাতে,
২৯
মোলাদাতে, হৎসর শূয়ালে, বিলহাতে, এৎসমে, তোলদে,
৩০
বথূয়েলে, হর্মাতে, সিক্লগে,
৩১
বৈৎ-মর্কাবোতে, হৎসর সূষীমে, বৈৎ-বিরীতে ও শারয়িমে বাস করত। দায়ূদের রাজত্ব পর্যন্ত এই সব শহর তাদের ছিল।
৩২
তাদের অন্যান্য গ্রামগুলোর নাম ছিল ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন। বাল পর্যন্ত এই পাঁচটা গ্রামের চারপাশের জায়গাগুলোও তাদের অধীনে ছিল।
৩৩
এগুলোতে তারা বাস করত এবং তাদের নিজস্ব বংশ তালিকা ছিল।
৩৪
মশোবব, যম্লেক, অমৎসিয়ের ছেলে যোশঃ, যোয়েল
৩৫
এবং যোশিবিয়ের অসায়েলের ছেলে সরায়ের ছেলে যোশিবিয়ের ছেলে যেহূ।
৩৬
আর ইলিয়ৈনয়, যাকোব, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল, বনায়
৩৭
এবং শময়িয়ের ছেলে শিম্রির ছেলে যিদয়িয়ের ছেলে অলোনের ছেলে শিফির ছেলে সীষ;
৩৮
নিজের নিজের নামে উল্লিখিত এই লোকেরা নিজের নিজের গোষ্ঠীর মধ্যে নেতা ছিল এবং এদের সব বংশ খুব বেড়ে গেল।
৩৯
পশুপাল চরাবার জায়গার খোঁজে এই লোকেরা গদোরের বাইরে উপত্যকার পূর্ব দিকে চলে গেল।
৪০
তারা বহু ঘাসযুক্ত জায়গা পেল, আর সে দেশ বেশ বড়, শান্তিপূর্ণ ও নিরিবিলি ছিল। কারণ আগে হামের বংশের কিছু লোক সেখানে বাস করত।
৪১
শিমিয়োন গোষ্ঠীর এই সব নথিভুক্ত করা লোকেরা যিহূদার রাজা হিষ্কিয়ের দিনের সেখানে গিয়েছিল। তারা হামীয়দের বাসস্থানে গিয়ে তাদের আক্রমণ করল। এছাড়া তারা সেখানকার মিয়ূনীয়দেরও আক্রমণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করল। তারপর তারা ঐ লোকদের জায়গায় বাস করতে লাগল, কারণ তাদের পশুপালের জন্য সেখানে প্রচুর ঘাস ছিল।
৪২
শিমিয়োনীয়দের মধ্যে পাঁচশো লোক যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে তাদের নেতা করে নিয়ে সেয়ীর নামে পাহাড়ে গেল।
৪৩
আগে অমালেকীয়দের কিছু লোক সেয়ীরে পালিয়ে এসে সেখানে বাস করছিল। শিমিয়োনীয়েরা সেই সব লোকদের মেরে ফেলে সেখানে বাস করতে লাগল। আজও তারা সেখানে বাস করছে।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options