মূল বিষয়বস্তুতে যান

The Altar of Burnt Offering সম্পর্কে বাইবেলের পদ

150 টি পদ · 30 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তুমি হোমবেদিটি অবশ্যই সমাগম তাঁবুর দরজার সামনে রাখবে।

  2. তুমি হোমবেদি ও সেই বিষয়ে সব পাত্রগুলি অভিষেক করবে। তুমি হোমবেদি পবিত্র করবে; আমার সেবার জন্য তা প্রস্তুত করবে এবং সেই বেদি অতি পবিত্র হবে ও আমার জন্য সংরক্ষিত হবে।

  3. তিনি সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে হোমবেদি রাখলেন। সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তিনি তার উপরে হোমবলি ও শস্য নৈবেদ্য উৎসর্গ করলেন।

  4. আর হারোণের ছেলে যাজকেরা সেই বেদির উপরে অবস্থিত আগুনের ও কাঠের ওপরে তার সব টুকরো এবং মাথা ও মেদ রাখবে।

  5. কিন্তু তার অন্ত্র ও পা জলে ধোবে; পরে যাজক বেদির ওপরে সে সব হোমবলি হিসাবে পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ স্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার।

  6. পরে যাজক সেই রক্তের কিছুটা নিয়ে সমাগম তাঁবুর ভেতর সদাপ্রভুর সামনে রাখা সুগন্ধি ধূপের বেদির শিঙে দেবে, পরে গোবৎসের সব রক্ত নিয়ে সমাগম তাঁবুর দরজায় রাখা হোমবেদির মূলে ঢালবে।

  7. এবং সেই রক্তের কিছুটা নিয়ে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর মধ্যে রাখা বেদির শিঙের ওপরে দেবে; পরে সমাগম তাঁবুর দরজার সামনে হোমবেদির মূলে অন্য সব রক্ত ঢেলে দেবে।

  8. পরে যাজক নিজের আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার রক্ত হোমবেদির মূলে ঢেলে দেবে।

  9. বেদির উপরে আগুন সব জ্বালিয়ে রাখতে হবে; নেভানো হবে না।

  10. পরে মোশি অভিষেকের জন্য তেল নিয়ে আবাস ও তার মধ্যে অবস্থিত সব জিনিস অভিষেক করে পবিত্র করলেন।

  11. আর তার কিছু নিয়ে বেদির ওপরে সাত বার ছিঁটিয়ে দিলেন এবং বেদি ও সেই সম্মন্ধীয় সব পাত্র, পরিষ্কার করার পাত্র ও তার ভিত্তি পবিত্র করার জন্যে অভিষেক করলেন।

  12. তখন তিনি তা হত্যা করলেন এবং মোশি তার রক্ত নিয়ে, আঙ্গুলের মাধ্যমে বেদির চারদিকে শৃঙ্গে দিয়ে বেদিকে শুদ্ধ করলেন এবং বেদির ভিত্তিতে রক্ত ঢেলে দিলেন ও তার জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে তা পবিত্র করলেন।

  13. আর সদাপ্রভুর সামনে থেকে আগুন বেরিয়ে বেদির ওপরের হোমবলি ও মেদ ছাই করল; তা দেখে সব লোক আনন্দের চিত্কার করে উপুড় হয়ে পড়ল।

  14. অন্ধ, কি খোঁড়া, কি ক্ষতবিক্ষত, কি আলসার, কি চর্মরোগ, কি ফোঁড়া হলে তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে তা উৎসর্গ কোরো না এবং তার কিছুই সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার বলে বেদির উপরে স্থাপন করিও না।

  15. ¶ যে দিন মোশি সমাগম তাঁবু স্থাপন শেষ করলেন, সেটা অভিষেক ও পবিত্র করলেন, আর তার সমস্ত জিনিস এবং বেদি ও তার সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন।

  16. সেই দিন ইস্রায়েলের শাসনকর্তারা, পরিবারের নেতারা তাদের নৈবেদ্য উত্সর্গ করলেন। এই ব্যক্তিরা সমস্ত বংশের শাসনকর্ত্তা ছিলেন, তাঁরা গণনা করা লোকেদের উপরে নিযুক্ত ছিলেন।

  17. তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে উপহারের জন্য ছয়টি ঢাকা দেওয়া গরুর গাড়ি ও বারটি বলদ, দুটি শাসনকর্ত্তার জন্য একটি করে গরুর গাড়ি ও এক একজন এক একটি করে বলদ এনে সমাগম তাঁবুর সামনে উপস্থিত করলেন।

  18. তখন সদাপ্রভু মোশিকে বললেন, তিনি বললেন,

  19. “তাদের থেকে নৈবেদ্য গ্রহণ কর এবং সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহার করবে। তুমি সেগুলি লেবীয়দেরকে দেবে; এক এক জনকে তার কাজের প্রয়োজন অনুসারে দেবে।”

  20. মোশি সেই সমস্ত গরুর গাড়ি ও বলদ গ্রহণ করে লেবীয়দেরকে দিলেন।

  21. তিনি গের্শোনের সন্তানদের দুই গরুর গাড়ি ও চারটি বলদ দিলেন, কারণ সেগুলি তাদের কাজে প্রয়োজন।

  22. তিনি মরারির সন্তানদের চারটি গরুর গাড়ি ও আটটি বলদ হারোণ যাজকের ছেলে ঈথামরের তত্বাবধানে দিলেন। তিনি দিলেন কারণ তাদের কাজে সেগুলি প্রয়োজন ছিল।

  23. কিন্তু কহাতের সন্তানদের কিছুই দিলেন না, কারণ সমাগম তাঁবুর অন্তর্ভুক্ত সমস্ত জিনিসপত্রের ভার তাদের উপরে ছিল; তারা কাঁধে করে ভার বহন করত।

  24. মোশি যেদিন বেদি অভিষেক করেছিলেন, সেদিনের নেতারা বেদি প্রতিষ্ঠার উপহার উত্সর্গ করলেন। সেই নেতারা বেদির সামনে নিজেদের উপহারও উত্সর্গ করলেন।

  25. সদাপ্রভু মোশিকে বললেন, “এক এক জন নেতা এক এক দিন বেদি প্রতিষ্ঠার জন্য নিজেদের উপহার উত্সর্গ করবে।”