Skip to content

Remorse সম্পর্কে বাইবেলের পদ

49 টি পদ · 1 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কারণ আমার জীবন দুঃখে ক্লান্ত এবং আর্তনাদে আমার বয়স গেল। আমার পাপের কারণে আমার শক্তি বিপদগ্রস্ত হচ্ছে এবং আমার হাড় ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

  2. কারণ তোমার তীর আমাকে বিদ্ধ করে এবং তোমার হাত আমাকে নিচে চেপে ধরেছে।

  3. আমার সমস্ত শরীর অসুস্থ তোমার রাগের কারণে; আমার পাপের কারণে আমার হাড়ে কোন স্বাস্হ্য নেই।

  4. কারণ আমার পাপ আমাকে আচ্ছন্ন করেছে; তারা আমার জন্য ভারী বোঝার মত।

  5. আমার অজ্ঞানতার কারণে আমার ক্ষত সংক্রমণ হয় এবং দূর্গন্ধ হয়।

  6. আমি নুইয়ে পরেছি, পাপের ভারে আমি প্রতিদিন ও শোক সম্পর্কে আমি সারাদিন অপমানিত হচ্ছি।

  7. ঈশ্বর আমার উপর করুণা কর; তোমার নিয়মের বিশ্বস্ততার কারণে; তোমার দয়ার অনুসারে আমার অন্যায় ক্ষমা কর।

  8. আমার অপরাধ থেকে আমাকে সম্পুর্ণরূপে ধৌত কর এবং আমার পাপ থেকে আমাকে পরিষ্কার কর।

  9. কারণ আমি আমার নিজে অপরাধগুলো সব জানি এবং আমার পাপ সবদিন আমার সামনে থাকে।

  10. তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি এবং তোমার দৃষ্টিতে যা মন্দ, তাই করেছি; তোমার বাক্যে ধর্মময়, তোমার বিচারে নির্দোষ।

  11. এসোব দ্বারা আমাকে শুদ্ধ কর, তাতে আমি শুচি হব; আমাকে ধৌত কর এবং তাতে আমি তুষারের চেয়ে সাদা হব।

  12. আমাকে উল্লাসের ও আনন্দের বাক্য শুনাও, তাই যে হাড়গুলো ভেঙেছে তা আনন্দিত হবে।

  13. আমার পাপ থেকে তোমার মুখ লুকাও এবং আমার সমস্ত পাপ মুছে ফেল।

  14. ঈশ্বর আমার মধ্যে একটি পরিষ্কার হৃদয়ে সৃষ্টি কর এবং আমার মধ্যে একটি সঠিক আত্মাকে নতুন কর।

  15. তোমার উপস্হিতি থেকে আমাকে দূরে করনা এবং তোমার পবিত্র আত্মাকে আমার থেকে নিয়ে নিওনা।

  16. তোমার পরিত্রানের আনন্দ আমাকে ফিরিয়ে দাও এবং ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখ।

  17. আমি পাপীদের তোমার পথের শিক্ষা দেব এবং পাপীরা তোমার দিকে ফিরে আসবে।

  18. ঈশ্বর, আমার পরিত্রানের ঈশ্বর, রক্তপাতের দোষ থেকে আমাকে ক্ষমা কর এবং আমি তোমার ধার্মিকতার জন্য গান করব।

  19. প্রভু, আমার ঠোঁট খুলে দাও এবং আমার মুখ তোমার প্রশংসা প্রচার করবে।

  20. কারণ তুমি বলিদানে আনন্দ কর না হলে তা দিতাম; পোড়ানো উৎসর্গের মধ্যে তোমার কোন আনন্দ নেই।

  21. ঈশ্বর গ্রাহ্য বলি আমার ভগ্ন আত্মা; ঈশ্বর তুমি ভগ্ন এবং চূর্ণ হৃদয়কে তুচ্ছ কোরো না।

  22. কিন্তু তোমরা আমার সব পরামর্শ অগ্রাহ্য করলে, আমার তিরস্কারে মনোযোগ করলে না।

  23. এজন্য তোমাদের বিপদে আমিও হাঁসব, তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করব;

  24. যখন ঝড়ের মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘুর্নিঝড়ের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।

  25. অতএব আমার পুত্ররা, আমার কথা শোনো, আমার মুখের বাক্য থেকে মুখ ফিরিয়ে নিও না।