Skip to content

Levites সম্পর্কে বাইবেলের পদ

186 টি পদ · 17 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন।

  2. তেল্‌ মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এই এলাকা থেকে নিম্নলিখিত লোকেরা এল আসল; কিন্তু তারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে নিজের নিজের বাবার বংশ কি গোষ্ঠীর প্রমাণ করতে পারল না;

  3. দলায়, টোবিয়, ও নকোদের বংশের ছশো বিয়াল্লিশ জন।

  4. আর যাজকদের মধ্য থেকে হবায়, হক্কোস, ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল।

  5. বংশ তালিকাতে বলা লোকদের মধ্যে এরা নিজের নিজের বংশ তালিকা খোঁজ করে পেল না, এই জন্য এরা অশুচি গণ্য হয়ে যাজকত্ব থেকে বাদ হয়ে গেল।

  6. আর শাসনকর্ত্তা তাদেরকে আদেশ দিলেন, যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন যাজক উত্পন্ন না হয়, ততদিন পর্যন্ত তোমরা পবিত্র খাবারের কিছু খেয় না।

  7. জড়ো করা গোটা দলটার লোকসংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন।

  8. এছাড়া সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন চাকর চাকরানী এবং তাঁদের দুশো পঁয়তাল্লিশ জন গায়ক গায়িকাও ছিল।

  9. তাদের সাতশো ছত্রিশটা ঘোড়া, দুইশো পঁয়তাল্লিশটি খচ্চর,

  10. চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটা গাধা ছিল।

  11. বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ কাজের জন্য দান করলেন। শাসনকর্ত্তা ধনভান্ডারে দিলেন এক হাজার সোনার অর্দকোন, পঞ্চাশটা বাটি ও যাজকদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক দিলেন।

  12. বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ এই কাজের জন্য সোনার কুড়ি হ্যাঁজার অর্দকোন ও দুই হ্যাঁজার দুশো মানি রূপা ধনভান্ডারে দিলেন।

  13. বাকি লোকেরা দিল মোট সোনার কুড়ি হাজার অর্দকোন, দুই হ্যাঁজার মানি রূপা ও যাজকদের জন্য সাতষট্টিটা পোশাক।

  14. পরে যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, কোনো লোক ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েলীয়েরা নিজের নিজের শহরে বাস করতে লাগল।

  15. লেবীয়দের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন অসনিয়ের ছেলে যেশূয়, হেনাদদের বংশধর বিন্নূয়ী ও কদ্‌মীয়েল

  16. এবং তাঁদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,

  17. মীখা, রহোব, হশবিয়,

  18. সক্কূর, শেরেবিয়, শবনিয়,

  19. হোদীয়, বানি ও বনীনু।

  20. লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ মোয়াব, এলম, সত্তূ, বানি,

  21. বুন্নি, অস্‌গদ, বেবয়,

  22. আদোনিয়, বিগবয়, আদীন,

  23. আটের, হিষ্কিয়, অসূর,

  24. হোদিয়, হশুম,

  25. বেৎসয়, হারীফ, অনাথোৎ, নবয়,