Levites সম্পর্কে বাইবেলের পদ: Enrollment of, at Sinai
Enrollment of, at Sinai সম্পর্কে পদ
কিন্তু যে লোকেরা লেবির বংশধর তাদের গণনা করা হল না।
কারণ সদাপ্রভু মোশিকে বলেছিলেন,
“তুমি শুধু লেবি বংশের গণনা কোরো না এবং ইস্রায়েল সন্তানদের মধ্যে তাদের সংখ্যা গ্রহণ কোরো না।
আর সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,
“তুমি লেবির সন্তানদের তাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষকেই গণনা কর।”
তখন মোশি যেমন আদেশ পেলেন, তেমনি সদাপ্রভুর আদেশ অনুসারে তাদেরকে গণনা করলেন।
লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।
গের্শোনের সন্তানদের তাদের নাম লিব্নি ও শিমিয়ি।
কহাতের সন্তানদের নাম অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এরা সবাই পিতৃকুল অনুসারে লেবীয়দের গোষ্ঠী।
গের্শোন থেকে লিব্নি-গোষ্ঠী ও শিমিয়ি-গোষ্ঠী উৎপন্ন হল; এরা গের্শোনীয়দের গোষ্ঠী।
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষকে গণনা করলে এদের লোক সংখ্যা সাত হাজার পাঁচশো জন হল।
গের্শোনীয়দের গোষ্ঠীর সবাই পশ্চিমদিকে সমাগম তাঁবুর পিছনের দিকে শিবির করত।
লায়েলের ছেলে ইলীয়াসফ গের্শোনীয়দের পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন।
গের্শোনের সন্তানরা সমাগম তাঁবুর পর্দার বাইরের আবরণের যত্ন নেবে। তারা অবশ্যই তাঁবু, তাঁবুর আবরণ, সমাগম তাঁবুর প্রবেশপথের পর্দার যত্ন নেবে।
তারা অবশ্যই উঠানের পর্দা, উঠানের প্রবেশপথের পর্দার যত্ন নেবে-বেদি ও পবিত্রস্থানের চারদিকে যে উঠান। তারা সমাগম তাঁবুর দড়ি এবং তার সমস্ত জিনিসের যত্ন নেবে।
কহাৎ থেকে অম্রামীয় গোষ্ঠী, যিষ্হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীর গোষ্ঠী উৎপন্ন হল; এরা কহাতীয়দের গোষ্ঠী।
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয়শো জন, এরা পবিত্র স্থানের রক্ষাকারী।
কহাতের সন্তানদের গোষ্ঠীর সবাই সমাগম তাঁবুর দক্ষিণদিকে শিবির করত।
উষীয়েলের ছেলে ইলীষাফণ কহাতীয় গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন।
তারা সিন্দুক, টেবিল, বাতিদানী, দুটি বেদি, পবিত্র স্থানের পরিচর্য্যার সমস্ত পাত্রের যত্ন নিত। তারা অবশ্যই পবিত্রস্থান, পবিত্রস্থানের পর্দা এবং পবিত্রস্থানের সমস্ত কিছুর যত্ন নিত।
হারোণ যাজকের ছেলে ইলীয়াসর লেবীয়দের শাসনকর্ত্তাদের অধ্যক্ষ ছিলেন। তিনি পবিত্রস্থানের রক্ষাকারীদের উপরে তদারকি করতেন।
মরারি থেকে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা মরারীয়দের গোষ্ঠী।
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষ গণনা করলে এদের লোক সংখ্যা ছয় হাজার দুশো জন হল।
অবীহয়িলের ছেলে সূরীয়েল মরারি গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন; তারা সমাগম তাঁবুর উত্তরদিকে শিবির করত।