circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- লুক ১৪:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে ভোজের দিনের নিজের দাসদের দিয়ে নিমন্ত্রিত লোকদের ডাকার জন্য বললেন, আসুন, এখন সবই প্রস্তুত হয়েছে।
- লুক ১৪:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তারা সবাই একমত হয়ে ক্ষমা চাইতে লাগল। প্রথম জন তাকে বলল, আমি একটা জমি কিনেছি, তা দেখতে যেতে হবে; দয়া করে আমাকে ক্ষমা কর।
- লুক ১৪:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর একজন বলল, আমি পাঁচ জোড়া বলদ কিনেছি, তাদের পরীক্ষা করতে যাচ্ছি; দয়া করে, আমাকে ক্ষমা কর।
- লুক ১৪:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর একজন বলল, আমি বিয়ে করেছি, এই জন্য যেতে পারছি না।
- লুক ১৪:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে সেই দাস এসে তার প্রভুকে এই সব কথা জানাল। তখন সেই বাড়ির মালিক রেগে গিয়ে নিজের দাসকে বললেন, এখনই বাইরে গিয়ে শহরের রাস্তায় রাস্তায় ও গলিতে গলিতে যাও, গরিব, খোঁড়া ও অন্ধদের এখানে আন।
- লুক ১৪:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে সেই দাস বলল, প্রভু, আপনার আদেশ মতো তা করা হয়েছে, আর এখনও জায়গা আছে।
- লুক ১৪:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন প্রভু দাসকে বললেন, বাইরে গিয়ে বড় রাস্তায় রাস্তায় ও পথে পথে যাও এবং আসবার জন্য লোকদেরকে মিনতি কর, যেন আমার বাড়ি ভরে যায়।
- লুক ১৪:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ আমি তোমাদের বলছি, ঐ নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে একজনও আমার এই ভোজের স্বাদ পাবে না।”
- লুক ১৪:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ একবার প্রচুর লোক যীশুর সঙ্গে যাচ্ছিল; তখন তিনি মুখ ফিরিয়ে তাদের বললেন,
- লুক ১৪:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“যদি কেউ আমার কাছে আসে, আর নিজের বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই ও বোনদের এমনকি, নিজ প্রাণকেও প্রিয় বলে মনে করে, তবে সে আমার শিষ্য হতে পারে না।
- লুক ১৪:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যে কেউ নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার শিষ্য হতে পারে না।
- লুক ১৪:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তোমাদের মধ্যে যদি কারোর উঁচু ঘর তৈরি করতে ইচ্ছা হয়, সে আগে বসে খরচের হিসাব কি করে দেখবে না, শেষ করবার টাকা তার আছে কি না?
- লুক ১৪:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ ভিত গাঁথবার পর যদি সে শেষ করতে না পারে, তবে যত লোক তা দেখবে, সবাই তাকে ঠাট্টা করতে শুরু করবে, বলবে,
- লুক ১৪:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এ ব্যক্তি তৈরি করতে শুরু করেছিল, কিন্তু শেষ করতে পারল না।
- লুক ১৪:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অথবা কোনো রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধে করতে যাবার আগে বসে কি বিবেচনা করবেন না, যে কুড়ি হাজার সেনা নিয়ে যুদ্ধ করতে আসছে তার বিরুদ্ধে কি দশ হাজার সেনা নিয়ে তার সামনে যেতে পারি?
- লুক ১৪:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যদি না পারেন, তবে শত্রু দূরে থাকতেই তিনি বার্তাবাহক পাঠিয়ে তিনি তার সাথে শান্তির বিষয়ে জিজ্ঞাসা করবেন।
- লুক ১৪:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ভালো, সেইভাবে তোমাদের মধ্যে যে কেউ নিজের সব কিছু ত্যাগ না করে, সে আমার শিষ্য হতে পারে না।
- লুক ১৪:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
লবণ তো ভালো; কিন্তু সেই লবণের যদি স্বাদ নষ্ট হয়ে যায়, তবে তা আবার কি করে নোনতা করা যাবে?
- লুক ১৪:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তা না মাটির, না সারের ঢিবির উপযুক্ত; লোকে তা বাইরে ফেলে দেয়। যার শুনবার কান আছে সে শুনুক।”
- লুক ১৫:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর কর আদায়কারী ও পাপী লোকেরা সবাই যীশুর কথা শোনার জন্য তাঁর কাছে আসছিল।
- লুক ১৫:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে ফরীশী ও ধর্মশিক্ষকেরা অভিযোগ করে বলতে লাগল, “এ ব্যক্তি পাপীদের গ্রহণ করে, ও তাদের সাথে খাওয়া দাওয়া ও মেলামেশা করে।”
- লুক ১৫:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তিনি তাদের এই উপমা বললেন।
- লুক ১৫:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি যার একশো মেষ আছে, ও তার মধ্যে থেকে একটি হারিয়ে যায়, তবে সে কি অন্য নিরানব্বইটাকে ছেড়ে দিয়ে সেই একটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার খোঁজ করতে যায় না?
- লুক ১৫:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর সেটিকে খুঁজে পেলে সে খুশী হয়ে তাকে কাঁধে তুলে নেয়।
- লুক ১৫:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে ঘরে এসে বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ কর, কারণ আমার যে মেষটি হারিয়ে গিয়েছিল, তা আমি খুঁজে পেয়েছি।”