মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মার্ক ৭:৩২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তখন মানুষেরা একজন বধির ও তোতলা লোককে তাঁর কাছে এনে তার ওপরে হাত রাখতে কাকুতি মিনতি করল।

  2. মার্ক ৭:৩৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তিনি তাকে ভিড়ের মধ্য থেকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার দুই কানে নিজের আঙ্গুল দিলেন, থুথু দিলেন ও তার জিভ ছুঁলেন।

  3. মার্ক ৭:৩৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ আর তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাকে বললেন, ইপৃফাথা, অর্থাৎ খুলে যাক।

  4. মার্ক ৭:৩৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তাতে তার কর্ণ খুলে গেল, জিভের বাধন খুলে গেল, আর সে ভালোভাবে কথা বলতে লাগল।

  5. মার্ক ৭:৩৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি তাদেরকে আজ্ঞা দিলেন, তোমরা এই কথা কাউকে বোলো না; কিন্তু তিনি যত বারণ করলেন, তত তারা আরও বেশি প্রচার করল।

  6. মার্ক ৭:৩৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ আর তারা সবাই খুব অবাক হল, বলল, ইনি সব কাজ নিখুঁত ভাবে করেছেন, ইনি কালাকে শুনবার শক্তি এবং বোবাদের কথা বলবার শক্তি দান করেছেন।

  7. মার্ক ৮:১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ সেই দিন এক দিন যখন আবার অনেক লোকের ভিড় হল এবং তাদের কাছে কোনো খাবার ছিল না, তখন তিনি নিজের শিষ্যদের কাছে ডেকে বললেন,

  8. মার্ক ৮:২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এই লোকদের জন্য আমার করুণা হচ্ছে; কারণ এরা আজ তিন দিন আমার সঙ্গে সঙ্গে আছে এবং এদের কাছে খাবার কিছুই নেই।

  9. মার্ক ৮:৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর আমি যদি এদেরকে না খাইয়ে বাড়িতে পাঠিয়ে দিই, তবে এরা পথে হয়তো অজ্ঞান হয়ে পড়বে; আবার এদের মধ্যে কেউ কেউ বহু দূর থেকে এসেছে।

  10. মার্ক ৮:৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তাঁর শিষ্যেরা উত্তর দিয়ে বললেন, এই নির্জন জায়গায় এই সব লোকদের খাবারের জন্য কোথা থেকে এত রুটি পাবো?

  11. মার্ক ৮:৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তিনি তাঁদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কয়টি রুটি আছে? তারা বললেন সাতটি।

  12. মার্ক ৮:৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি লোকদের জমিতে বসতে নির্দেশ দিলেন এবং সেই সাতখানা রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং লোকদের দেবার জন্য শিষ্যদের দিতে লাগলেন; আর শিষ্যরা লোকদের দিলেন।

  13. মার্ক ৮:৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তাঁদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল, তিনি ধন্যবাদ দিয়ে সেগুলিও লোকদের দেবার জন্য শিষ্যদের বললেন।

  14. মার্ক ৮:৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তাতে লোকেরা পেট ভরে খেল এবং সন্তুষ্ট হলো; পরে শিষ্যরা পড়ে থাকা অবশিষ্ট গুঁড়াগাঁড়া জড়ো করে পুরোপুরি সাত ঝুড়ি ভর্তি করে তুলে নিলেন।

  15. মার্ক ৮:৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ লোক ছিল কমবেশ চার হাজার; পরে তিনি তাদের পাঠিয়ে দিলেন।

  16. মার্ক ৮:১০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ আর তখনই তিনি শিষ্যদের সঙ্গে নৌকায় উঠে দলমনুথা অঞ্চলে গেলেন।

  17. মার্ক ৮:১১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তারপরে ফরীশীরা বাইরে এসে তাঁর সঙ্গে তর্কাতর্কি করতে লাগল, পরীক্ষা করার জন্য তাঁর কাছে আকাশ থেকে এক চিহ্ন দেখতে চাইল।

  18. মার্ক ৮:১২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন তিনি আত্মায় গভীর নিঃশ্বাস ছেড়ে বললেন, এই দিনের লোকেরা কেন চিহ্নের খোঁজ করে? আমি তোমাদের সত্যি বলছি, এই লোকদের কোন চিহ্ন দেখান হবে না।

  19. মার্ক ৮:১৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি তাদেরকে ছেড়ে আবার নৌকায় উঠে অন্য পারে চলে গেলেন।

  20. মার্ক ৮:১৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ আর শিষ্যরা রুটি নিতে ভুলে গিয়েছিলেন, নৌকায় তাঁদের কাছে কেবল একটি ছাড়া আর রুটি ছিল না।

  21. মার্ক ৮:১৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি তাদেরকে আজ্ঞা দিয়ে বললেন, তোমরা ফরীশীদের তাড়ীর বিষয়ে ও হেরোদের খামিরের বিষয়ে সতর্ক থেকো।

  22. মার্ক ৮:১৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তাতে তাঁরা একে অপরের সঙ্গে তর্ক করে বলতে লাগলেন, আমাদের কাছে রুটি নেই বলে উনি এই কথা বলছেন।

  23. মার্ক ৮:১৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তা বুঝতে পেরে যীশু তাঁদেরকে বললেন, তোমাদের রুটি নেই বলে কেন তর্ক করছ? তোমরা কি এখনও কিছু জানতে পারছ না? তোমাদের মন কি কঠিন হয়ে গেছে?

  24. মার্ক ৮:১৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তোমাদের চোখ থাকতেও কি দেখতে পাও না? কান থাকতেও কি শুনতে পাও না? আর মনেও কি পড়ে না?

  25. মার্ক ৮:১৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি ভেঙে দিয়েছিলাম, তখন তোমরা কত ঝুড়ি গুঁড়াগাঁড়া ভরে তুলে নিয়েছিলে? তারা বললেন, বারো ঝুড়ি।