circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ৭:৭আনু. ৩২ খ্রিস্টাব্দ
এরা বৃথাই আমার আরাধনা করে এবং মানুষের বানানো নিয়মকে প্রকৃত নিয়ম বলে শিক্ষা দেয়।
- মার্ক ৭:৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
তোমরা ঈশ্বরের আদেশ বাদ দিয়ে মানুষের দেওয়া কতগুলি নিয়ম পালন করো।
- মার্ক ৭:৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তিনি তাদেরকে আরও বললেন, ঈশ্বরের আদেশ বাদ দিয়ে নিজেদের নিয়ম পালন করবার জন্য বেশ ভালো উপায় আপনাদের জানা আছে।
- মার্ক ৭:১০আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কারণ মোশি বললেন, “তুমি নিজের বাবাকে ও নিজ মাকে সম্মান করবে,” আর “যে কেউ বাবার কি মায়ের নিন্দা করে, তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে।”
- মার্ক ৭:১১আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কিন্তু তোমরা বলে থাক, মানুষ যদি বাবাকে কি মাকে বলে, আমি যা দিয়ে তোমার উপকার করতে পারতাম, তা ঈশ্বরকে উত্সর্গ করা হয়েছে,
- মার্ক ৭:১২আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তবে বাবা ও মার জন্য তাকে আর কিছুই করতে হয় না।
- মার্ক ৭:১৩আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ এই ভাবে তোমরা নিজেদের পরম্পরাগত নিয়ম কানুনের জন্য ঈশ্বরের আদেশকে অগ্রাহ্য করছ। আর এই রকম আরও অনেক কাজ করে থাক।
- মার্ক ৭:১৪আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি লোকদেরকে আবার কাছে ডেকে বললেন, তোমরা সকলে আমার কথা শোন ও বোঝ।
- মার্ক ৭:১৫আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অপবিত্র করতে পারে না;
- মার্ক ৭:১৬আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কিন্তু যা মানুষের ভিতর থেকে বের হয়, সেই সব মানুষকে অশুচি করে।
- মার্ক ৭:১৭আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি যখন লোকদের কাছ থেকে ঘরের মধ্যে গেলেন তাঁর শিষ্যেরা তাঁকে গল্পটির মানে জিজ্ঞাসা করলেন।
- মার্ক ৭:১৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তিনি তাঁদেরকে বললেন, তোমরাও কি এত অবুঝ? তোমরা কি বোঝ না যে, যা কিছু বাইরের থেকে মানুষের ভিতরে যায়, তা তাকে অশুচি করতে পারে না?
- মার্ক ৭:১৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কারণ এটা তার হৃদয়ের মধ্যে যায় না, কিন্তু পেটের মধ্যে যায় এবং যেটা বাইরে গিয়ে পড়ে। একথা দিয়ে তিনি বোঝালেন সমস্ত খাদ্য দ্রব্যই শুচি।
- মার্ক ৭:২০আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তিনি আরও বললেন, মানুষ থেকে যা বের হয়, সেগুলোই মানুষকে অপবিত্র করে।
- মার্ক ৭:২১আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কারণ অন্তর থেকে, মানে মানুষের হৃদয় থেকে, কুচিন্তা বের হয়, ব্যভিচার, চুরি, নরহত্যা,
- মার্ক ৭:২২আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লাম্পট্য, কুদৃষ্টি, ঈশ্বরনিন্দা, অভিমান ও মূর্খতা;
- মার্ক ৭:২৩আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ এই সব মন্দ বিষয় মানুষের ভেতর থেকে বের হয় এবং মানুষকে অপবিত্র করে।
- মার্ক ৭:২৪আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি উঠে সে জায়গা থেকে সোর ও সিদোন অঞ্চলে চলে গেলেন। আর তিনি এক বাড়িতে ঢুকলেন তিনি চাইলেন যেন কেউ জানতে না পারে; কিন্তু তিনি লুকিয়ে থাকতে পারলেন না।
- মার্ক ৭:২৫আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কারণ তখন একটি মহিলা, যার একটি মেয়ে ছিল, আর তাকে মন্দ আত্মায় পেয়েছিল, যীশুর কথা শুনতে পেয়ে মহিলাটি এসে তাঁর পায়ের ওপর পড়ল।
- মার্ক ৭:২৬আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ মহিলাটি গ্রীক, জাতিতে সুর ফৈনীকী। সে তাঁকে কাকুতি মিনতি করতে লাগল, যেন তিনি তার মেয়ের ভিতর থেকে ভূত তাড়িয়ে দেন।
- মার্ক ৭:২৭আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তিনি তাকে বললেন, প্রথমে সন্তানেরা পেট ভরে খাক, কারণ সন্তানদের খাবার নিয়ে কুকুরদের কাছে ফেলে দেওয়া উচিত নয়।
- মার্ক ৭:২৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ কিন্তু মহিলাটি উত্তর করে তাঁকে বলল, হ্যাঁ প্রভু, আর কুকুরেরাও টেবিলের নীচে পড়ে থাকা সন্তানদের খাবারের গুঁড়াগাঁড়া খায়।
- মার্ক ৭:২৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তখন তিনি তাকে বললেন, তুমি ঠিক কথাই বলেছ, তুমি এখন চলে যাও, তোমার মেয়ের মধ্য থেকে ভূত বের হয়ে গেছে।
- মার্ক ৭:৩০আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ পরে সে ঘরে গিয়ে দেখতে পেল, মেয়েটি বিছানায় শুয়ে আছে এবং ভূত বের হয়ে গেছে।
- মার্ক ৭:৩১আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি সোর শহর থেকে বের হলেন এবং সিদোন হয়ে দিকাপলি অঞ্চলের ভিতর দিয়ে গালীল সাগরের কাছে আসলেন।