মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ৩:২৫আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তখন একজন ইহূদির সঙ্গে বিশুদ্ধ হওয়ার বিষয় নিয়ে যোহনের শিষ্যদের তর্ক বিতর্ক হল।

  2. যোহন ৩:২৬আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তারা যোহনের কাছে গিয়ে তাঁকে বলল রব্বি, যিনি যর্দ্দনের অপর পারে আপনার সঙ্গে ছিলেন এবং যাঁর সমন্ধে আপনি সাক্ষ্য দিয়েছিলেন, দেখুন তিনি বাপ্তিষ্ম দিচ্ছেন এবং সবাই তাঁর কাছে যাচ্ছে।

  3. যোহন ৩:২৭আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যোহন উত্তর দিয়ে বললেন, স্বর্গ থেকে যতক্ষণ না মানুষকে কিছু দেওয়া হয়েছে ততক্ষণ তা ছাড়া সে আর কিছুই পেতে পারে না।

  4. যোহন ৩:২৮আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তোমরা নিজেরাই আমার সাক্ষী যে, আমি বলেছি আমি সেই খ্রীষ্ট নই, কিন্তু আমি বলেছি তাঁর আগে আমাকে পাঠানো হয়েছে।

  5. যোহন ৩:২৯আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যার কাছে কনে আছে সেই বর; কিন্তু বরের বন্ধু যে দাঁড়িয়ে বরের কথা শুনে, সে তাঁর গলার আওয়াজ শুনে খুব আনন্দিত হয়; ঠিক সেইভাবে আমার এই আনন্দ পূর্ণ হল।

  6. যোহন ৩:৩০আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তিনি অবশ্যই বড় হবেন, আমি অবশ্যই ছোট হব।

  7. যোহন ৩:৩১আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যিনি উপর থেকে আসেন, তিনি সব কিছুর প্রধান; যে পৃথিবী থেকে আসেন সে পৃথিবীর এবং সে পৃথিবীর জিনিষেরই কথাই বলে; যিনি স্বর্গ থেকে আসেন, তিনি সব কিছুর প্রধান।

  8. যোহন ৩:৩২আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তিনি যা কিছু দেখেছেন ও শুনেছেন, তারই সাক্ষ্য দিচ্ছেন, আর তাঁর সাক্ষ্য কেউ গ্রহণ করে না।

  9. যোহন ৩:৩৩আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যে তাঁর সাক্ষ্য গ্রহণ করেছে, সে নিশ্চিত করেছে যে ঈশ্বর সত্য।

  10. যোহন ৩:৩৪আনু. ৩০ খ্রিস্টাব্দ

    কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন; কারণ ঈশ্বর আত্মা মেপে দেন না।

  11. যোহন ৩:৩৫আনু. ৩০ খ্রিস্টাব্দ

    পিতা পুত্রকে ভালবাসেন এবং সব কিছুই তাঁর হাতে দিয়েছেন।

  12. যোহন ৩:৩৬আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যে কেউ পুত্রের ওপর বিশ্বাস করেছে, সে অনন্ত জীবন পেয়েছে; কিন্তু যে কেউ পুত্রকে না মেনে চলে সে জীবন দেখতে পাবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে।

  13. যোহন ৪:১আনু. ৩০ খ্রিস্টাব্দ

    ¶ প্রভু যখন জানতে পারলেন যে, ফরীশীরা শুনেছে, যীশু যোহনের চেয়ে অনেক বেশি শিষ্য করেন এবং বাপ্তিষ্ম দেন

  14. যোহন ৪:২আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যদিও যীশু নিজে বাপ্তিষ্ম দিতেন না কিন্তু তাঁর শিষ্যরাই দিতেন,

  15. যোহন ৪:৩আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তখন তিনি যিহূদিয়া ছাড়লেন এবং আবার গালীলে চলে গেলেন।

  16. যোহন ৪:৪আনু. ৩০ খ্রিস্টাব্দ

    আর গালীলে যাবার দিন শমরিয়ার মধ্য দিয়ে তাঁকে যেতে হল।

  17. যোহন ৪:৫আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তখন তিনি শুখর নামক শমরিয়ার এক শহরের কাছে আসলেন; যাকোব তাঁর পুত্র যোষেফকে যে জমি দান করেছিলেন এই শহর তার কাছে।

  18. যোহন ৪:৬আনু. ৩০ খ্রিস্টাব্দ

    আর সেই জায়গায় যাকোবের কূপ ছিল। তখন যীশু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে সেই কূপের পাশে বসলেন। তখন অনুমানে দুপুর বেলা ছিল।

  19. যোহন ৪:৭আনু. ৩০ খ্রিস্টাব্দ

    শমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলতে এসেছিলেন এবং যীশু তাকে বললেন, “আমাকে পান করবার জন্য একটু জল দাও।”

  20. যোহন ৪:৮আনু. ৩০ খ্রিস্টাব্দ

    কারণ তাঁর শিষ্যেরা খাবার কেনার জন্য শহরে গিয়েছিলেন।

  21. যোহন ৪:৯আনু. ৩০ খ্রিস্টাব্দ

    তখন শমরীয় স্ত্রীলোকটী তাঁকে বললেন, আপনি ইহূদি হয়ে কেমন করে আমার কাছে পান করবার জন্য জল চাইছেন? আমি ত একজন শমরীয় স্ত্রীলোক। কারণ শমরীয়দের সঙ্গে ইহূদিদের কোনো আদান প্রদান নেই।

  22. যোহন ৪:১০আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যীশু উত্তরে তাকে বললেন, তুমি যদি জানতে, ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলছেন, আমাকে পান করবার জল দাও, তবে তাঁরই কাছে তুমি চাইতে এবং তিনি হয়তো তোমাকে জীবনদায়ী জল দিতেন।

  23. যোহন ৪:১১আনু. ৩০ খ্রিস্টাব্দ

    স্ত্রীলোকটী তাঁকে বলল, মহাশয়, জল তোলার জন্য আপনার কাছে বালতি নেই এবং কূপটীও গভীর; তবে সেই জীবন জল আপনি কোথা থেকে পেলেন?

  24. যোহন ৪:১২আনু. ৩০ খ্রিস্টাব্দ

    আমাদের পিতৃপুরুষ যাকোব থেকে কি আপনি মহান? যিনি আমাদেরকে এই কূপ দিয়েছেন, আর এই কূপের জল তিনি নিজে ও তাঁর পুত্রেরা পান করতেন ও তার পশুর পালও পান করত।

  25. যোহন ৪:১৩আনু. ৩০ খ্রিস্টাব্দ

    যীশু উত্তর দিয়ে তাকে বললেন, যে কেউ এই জল পান করে, তার আবার পিপাসা পাবে;