circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- যোহন ৪:১৪আনু. ৩০ খ্রিস্টাব্দ
কিন্তু আমি যে জল দেব তা যে কেউ পান করবে তার আর কখনও পিপাসা পাবে না; বরং আমি তাকে যে জল দেব তা তার অন্তরে এমন জলের ফোয়ারার মত হবে যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়ে উঠবে।
- যোহন ৪:১৫আনু. ৩০ খ্রিস্টাব্দ
স্ত্রীলোকটী তাঁকে বলল, মহাশয়, সেই জল আমাকে দিন যেন আমার পিপাসা না পায় এবং জল তোলার জন্য এখানে না আসতে হয়।
- যোহন ৪:১৬আনু. ৩০ খ্রিস্টাব্দ
যীশু তাকে বললেন, যাও আর তোমার স্বামীকে এখানে ডেকে নিয়ে এসো।
- যোহন ৪:১৭আনু. ৩০ খ্রিস্টাব্দ
স্ত্রীলোকটী উত্তরে তাঁকে বললেন, আমার স্বামী নেই। যীশু তাকে উত্তরে বললেন, তুমি ভালই বলেছ যে, আমার স্বামী নেই;
- যোহন ৪:১৮আনু. ৩০ খ্রিস্টাব্দ
কারণ তোমার পাঁচটি স্বামী ছিল এবং এখন তোমার সঙ্গে যে আছে সে তোমার স্বামী নয়; এটা তুমি সত্য কথা বলেছ।
- যোহন ৪:১৯আনু. ৩০ খ্রিস্টাব্দ
স্ত্রীলোকটী তাঁকে বলল, মহাশয়, আমি দেখছি যে আপনি একজন ভবিষ্যৎ বক্তা।
- যোহন ৪:২০আনু. ৩০ খ্রিস্টাব্দ
আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতের উপর উপাসনা করতেন কিন্তু আপনারা বলে থাকেন যে, যিরূশালেমই হলো সেই জায়গা যে জায়গায় মানুষের উপাসনা করা উচিত।
- যোহন ৪:২১আনু. ৩০ খ্রিস্টাব্দ
যীশু তাকে উত্তর দিয়ে বললেন, হে নারী, আমাকে বিশ্বাস কর; একটা দিন আসছে যখন তোমরা না এই পর্বতে না যিরূশালেমে পিতার উপাসনা করবে।
- যোহন ৪:২২আনু. ৩০ খ্রিস্টাব্দ
তোমরা যাকে জান না তাকে উপাসনা করছ; আমরা যাকে জানি তারই উপাসনা করি, কারণ ইহূদিদের মধ্য থেকেই পরিত্রান আসবে।
- যোহন ৪:২৩আনু. ৩০ খ্রিস্টাব্দ
যদিও এমন দিন আসছে বরং এখনই সেই দিন, যখন প্রকৃত উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে; কারণ বাস্তবিক পিতা এই রকম উপাসনাকারী কে খোঁজ করেন।
- যোহন ৪:২৪আনু. ৩০ খ্রিস্টাব্দ
ঈশ্বর আত্মা; এবং যারা তাঁকে উপাসনা করে, তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে।
- যোহন ৪:২৫আনু. ৩০ খ্রিস্টাব্দ
স্ত্রীলোকটী তাঁকে বলল, আমি জানি যে মশীহ আসছেন, যাকে খ্রীষ্ট বলে, তিনি যখন আসবেন তখন আমাদেরকে সব কিছু জানাবেন।
- যোহন ৪:২৬আনু. ৩০ খ্রিস্টাব্দ
যীশু তাকে বললেন, আমি, যে তোমার সঙ্গে কথা বলছি, আমিই সেই।
- যোহন ৪:২৭আনু. ৩০ খ্রিস্টাব্দ
ঠিক সেই দিনের তাঁর শিষ্যরা ফিরে আসলেন। আর তারা আশ্চর্য্য হলেন যে তিনি কেন একটি স্ত্রীলোকের সঙ্গে কথা বলছেন, যদিও কেউ বলেননি, আপনি কি চান? অথবা কি জন্য তার সঙ্গে কথা বলছেন?
- যোহন ৪:২৮আনু. ৩০ খ্রিস্টাব্দ
তখন সেই স্ত্রীলোকটী নিজের কলসী ফেলে রেখে শহরে ফিরে গেল এবং লোকদের বলল,
- যোহন ৪:২৯আনু. ৩০ খ্রিস্টাব্দ
এস, দেখো একজন মানুষ আমি যা কিছু আজ পর্যন্ত করেছি তিনি সব কিছুই আমাকে বলে দিলেন; তিনি কি সেই খ্রীষ্ট নন?
- যোহন ৪:৩০আনু. ৩০ খ্রিস্টাব্দ
তারা শহর থেকে বের হয়ে তাঁর কাছে আসলেন।
- যোহন ৪:৩১আনু. ৩০ খ্রিস্টাব্দ
এর মধ্যে শিষ্যরা তাঁকে আবেদন করে বললেন, রব্বি, কিছু খেয়ে নিন।
- যোহন ৪:৩২আনু. ৩০ খ্রিস্টাব্দ
কিন্তু তিনি তাঁদের বললেন, আমার কাছে খাবার জন্য খাদ্য আছে যার সম্পর্কে তোমরা জান না।
- যোহন ৪:৩৩আনু. ৩০ খ্রিস্টাব্দ
সেইজন্য শিষ্যেরা একে অপরকে বলতে লাগলেন, কেউ তো ওনার খাবার জন্য কিছু আনেনি, এনেছে কি?
- যোহন ৪:৩৪আনু. ৩০ খ্রিস্টাব্দ
যীশু তাঁদের বললেন, আমার খাদ্য এই যে যিনি আমাকে পাঠিয়েছেন যেন তাঁর ইচ্ছা পালন করি এবং তাঁর কাজ সম্পূর্ণ করি।
- যোহন ৪:৩৫আনু. ৩০ খ্রিস্টাব্দ
তোমরা কি বল না, “এখনো চার মাস বাকি তারপরে শস্য কাটবার দিন আসবে? আমি তোমাদেরকে বলছি, চোখ তুলে শস্য ক্ষেতের দিকে তাকাও, শস্য পেকে গেছে, কাটার দিন হয়েছে।”
- যোহন ৪:৩৬আনু. ৩০ খ্রিস্টাব্দ
যে ফসল কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের জন্য ফল জড়ো করে রাখে; সুতরাং যে বীজ বোনে ও যে ফসল কাটে সবাই একসঙ্গে আনন্দ করে।
- যোহন ৪:৩৭আনু. ৩০ খ্রিস্টাব্দ
কারণ এই কথা সত্য যে, একজন বোনে অন্য একজন কাটে।
- যোহন ৪:৩৮আনু. ৩০ খ্রিস্টাব্দ
আমি তোমাদের ফসল কাটতে পাঠালাম, যার জন্য তোমরা কোনো কাজ করনি; অন্য লোক পরিশ্রম করেছে এবং তোমরা তাদের পরিশ্রম করা ক্ষেতে ঢুকেছ।