- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ৪:৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তুমি তোমার মুখ যিরুশালেমের অবরোধের দিকে রাখবে, নিজের হাত খোলা রাখবে ও তার বিরুদ্ধে ভাববাণী করবে।
- ইযেকিয়েল ৪:৮আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
আর দেখ, আমি দড়ি দিয়ে তোমাকে বাঁধবো, যাতে তুমি এক দিক থেকে অন্য দিকে ঘুরতে না পারো যতদিন না তোমার অবরোধের দিন শেষ না হয়।
- ইযেকিয়েল ৪:৯আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তুমি নিজের কাছে গম, যব, মটরশুটি, মসুরি, কঙ্গু ও জনার নিয়ে একটা পাত্রে রাখ এবং তা দিয়ে রুটি তৈরী কর তোমার জন্য; যত দিন পাশে শোবে। কারণ তিনশো নব্বই দিন তুমি তা খাবে!
- ইযেকিয়েল ৪:১০আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
এ গুলো হবে তোমার খাবার যা তুমি খাবে: প্রতিদিন কুড়ি তোলা ওজন। তুমি বিশেষ বিশেষ দিনের তা খাবে।
- ইযেকিয়েল ৪:১১আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
এবং তুমি জল পান করবে, পরিমাণমত, হিনের ষষ্ঠাংস মত। দিনের দিনের এটা পান করবে।
- ইযেকিয়েল ৪:১২আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তুমি এটা খাবে যবের পিঠের মত তাদের সামনে এটা সেঁকবে মানুষের মলের মত।
- ইযেকিয়েল ৪:১৩আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কারণ সদাপ্রভু বলেন, “এটার মানে যে রুটি ইস্রায়েলের লোকেরা খাবে তা অশুচি, যেখানে আমি জাতিদের মধ্যে থেকে তাদের তাড়িয়ে দেব।”
- ইযেকিয়েল ৪:১৪আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কিন্তু আমি বললাম, “হায়, প্রভু সদাপ্রভু, আমার আত্মা কখনো অশুচি হয়নি; আমি ছোটো বেলা থেকে এখনো পর্যন্ত মরা কিংবা পশুদের দ্বারা মৃত কোনো কিছু খায়নি, নোংরা মাংস কখনও আমার মুখে ঢোকেনি।”
- ইযেকিয়েল ৪:১৫আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তাই তিনি আমাকে বললেন, “দেখ, আমি মানুষের মলের বদলে তোমাকে গরুর গোবর দিলাম, যাতে গরুর গোবর দিয়ে নিজের রুটি তৈরী করতে পারো।”
- ইযেকিয়েল ৪:১৬আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
তিনি আমাকে আরো বললেন, “মানুষের সন্তান দেখ, আমি যিরুশালেমে রুটির লাঠি ভাঙছি এবং তারা রুটি খাবে পরিমাণমত ভাবনা সহকারে এবং পরিমাণমত ও কম্পিত হয়ে জল পান করবে।
- ইযেকিয়েল ৪:১৭আনু. ৫৯৫ খ্রিস্টপূর্ব
কারণ তাদের রুটি ও জলের অভাব হবে, প্রত্যেক মানুষ ভীষণ ভয় পাবে তার ভাইয়ের থেকে এবং তাদের অপরাধের জন্য ক্ষীণ হয়ে যাবে।”
- ইযেকিয়েল ৫:১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
¶ তারপর তোমার, মানুষের সন্তান, তোমার নিজের জন্য একটা ধারালো তরোয়াল নাও, নাপিতের ক্ষুরের মত, তোমার মাথা ও দাড়ি ক্ষুর দিয়ে কামিয়ে নাও, পরে দাঁড়িপাল্লা নাও ওজন করতে এবং তোমার চুল ভাগ কর।
- ইযেকিয়েল ৫:২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
এর তৃতীয়াংশ শহরের মাঝখানে আগুনে পোড়াও যখন অবরোধের দিন পূর্ণ হবে এবং চুলের তৃতীয়াংশ নাও এবং এটাতে তরোয়াল দিয়ে আঘাত কর শহরের চারপাশে। তারপর এক তৃতিয়াংশ বায়ুতে উড়িয়ে দাও, পরে আমি সৈন্য সজ্জিত করে লোকেদের পেছনে যাব।
- ইযেকিয়েল ৫:৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
কিন্তু তুমি তাদের থেকে অল্পসংখ্যক চুল নাও এবং সে গুলো জামার হাতায় বেঁধে রাখো।
- ইযেকিয়েল ৫:৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তারপর আরো চুল নাও এবং আগুনের মধ্যে ফেলে দাও এবং এটা আগুনে পুড়িয়ে ফেল; সেখান থেকে আগুন বেরিয়ে সব ইস্রায়েল-কুলে যাবে।
- ইযেকিয়েল ৫:৫আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, এই যিরুশালেম, যেখানে আমি জাতিদের মধ্যে স্থাপন করেছি এবং এর চার পাশে অন্য দেশ আছে।
- ইযেকিয়েল ৫:৬আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
কিন্তু সে দুষ্টতার সঙ্গে জাতিদের অপেক্ষা আমার আদেশ প্রত্যাখান করেছে ও তার চারিদিকের দেশের লোক অপেক্ষা আমার বিধির বিরোধী হয়েছে এবং তারা আমার বিচার অগ্রাহ্য করেছে এবং আমার বিধিমতে চলেনি।
- ইযেকিয়েল ৫:৭আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তাই প্রভু সদাপ্রভু এই কথা বলেন, কারণ তোমার চারিদিকের জাতিদের থেকে বেশী গণ্ডগোল করেছো, আমার বিধিমতে চলনি অথবা আমার শাসন ব্যবস্থা অনুযায়ী চলনি এবং তোমার চারিদিকের জাতিদের শাসন অনুসারে চলনি।
- ইযেকিয়েল ৫:৮আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তাই প্রভু সদাপ্রভু এ কথা বলেন, “দেখ, আমি নিজে তোমার বিরুদ্ধে কাজ করব; আমি জাতিদের মাঝখানে তোমার বিচার সম্পাদন করব।
- ইযেকিয়েল ৫:৯আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আমি তোমার প্রতি তাই করব যা কখনও করিনি এবং যার মত আর কখনও করব না, তোমার সব ঘৃণার কাজের কারণে।
- ইযেকিয়েল ৫:১০আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
সুতরাং বাবারা ছেলেদের কে তোমার সামনে খাবে ও ছেলেরা তাদের বাবাকে খাবে, আমি তোমার মধ্যে বিচার সম্পাদন করব ও তোমাদের সকলকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেব যারা বাকি থাকবে।
- ইযেকিয়েল ৫:১১আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
অতএব, যেমন আমি জীবন্ত” এটা প্রভু সদাপ্রভু বলেন এটা অবশ্যই হবে কারণ তুমি আমার পবিত্রস্থানকে তোমার বিরক্তিকর ও ঘৃণার কাজ করে আমার পবিত্র জায়গাকে অশুচি করেছো, তখন আমি নিজে তোমাদের সংখ্যা কমিয়ে দেবো; আমার চোখে তোমার ওপর কোন দয়া থাকবে না এবং আমি তোমাকে বাদ দেবো না।
- ইযেকিয়েল ৫:১২আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরবে এবং তোমার মধ্যে দূর্ভিক্ষে ক্ষয় হবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে তরোয়ালের আঘাতে পতিত হবে; তারপর শেষ তৃতীয়াংশকে আমি চারিদিকে উড়িয়ে দেবো, তরোয়াল খুলে তাদের পেছনে তাড়া করব।
- ইযেকিয়েল ৫:১৩আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
তারপর আমার রাগ সম্পূর্ণ হবে এবং আমি তাদের ওপরে রাগ মিটিয়ে শান্ত হব; আমি তৃপ্তি পাবো, তারা জানবে যে আমি, সদাপ্রভু, আমি রাগে এই কথা বলেছি যখন আমার রাগ তাদের বিরুদ্ধে সম্পন্ন হবে।
- ইযেকিয়েল ৫:১৪আনু. ৫৯৪ খ্রিস্টপূর্ব
আমি তোমাকে জনশূন্য করব এবং জাতিকে কলঙ্কিত করব তোমার চারপাশের লোকের দৃষ্টিতে টিটকারীর পাত্র করব।