মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কিন্তু যাকে দোষের পরিশোধ দেওয়া হবে, এমন মুক্তিকর্তা জ্ঞাতি যদি তার না থাকে, তবে দোষের পরিশোধ সদাপ্রভুর উদ্দেশ্যে যাজককে দিতে হবে; তাছাড়া যার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত হয়, সেই প্রায়শ্চিত্তের ভেড়াও দিতে হবে।

  2. ¶ আর আবার সদাপ্রভু মোশিকে বললেন,

  3. যাজক সেই স্ত্রীকে নিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে।

  4. যাজক সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে ও তার মাথার চুল খুলে দিয়ে ঐ স্মরণের ভক্ষ্য নৈবেদ্য, অর্থাৎ ঈর্ষান্বিতর, তার হাতে দেবে এবং যাজকের হাতে অভিশাপজনক তেতো জল থাকবে।

  5. তবে যাজক সেই স্ত্রীকে অভিশাপজনক শপথ করাবে ও যাজক সেই স্ত্রীকে বলবে, সদাপ্রভু তোমার ঊরু অবশ ও তোমার পেট বড় করে তোমার লোকেদের মধ্যে তোমাকে শাপের ও অপবাদের পাত্রী করবেন;

  6. যাজক ঐ স্ত্রীর হাত থেকে সে ঈর্ষান্বিতর ভক্ষ্য নৈবেদ্য নেবে এবং সেই ভক্ষ্য নৈবেদ্য সদাপ্রভুর সামনে দেখিয়ে বেদির উপরে উপস্থিত করবে।

  7. কিংবা স্বামী ঈর্ষান্বিত আত্মার মাধ্যমে তার স্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হলে সে সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে এবং যাজক সেই বিষয়ে এই সমস্ত ব্যবস্থা পালন করবে।

  8. ¶ সদাপ্রভু মোশিকে বললেন,

  9. “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘কোন পুরুষ কিংবা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত, করবে,

  10. তার আলাদা থাকার ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করবে না; সদাপ্রভুর উদ্দেশ্যে তার আলাদা থাকার দিন সংখ্যা যতদিন না সম্পূর্ণ হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বড় করবে।

  11. সে যতদিন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা থাকে, ততদিন কোন মৃতদেহের কাছে যাবে না।

  12. যদিও তার বাবা, মা, ভাই, বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে অশুচি করবে না; প্রত্যেকে তার লন্বা চুল দেখতে পাবে, কারণ সে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়েছে।

  13. তার আলাদা থাকার সমস্ত কাল সে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।

  14. সে নিজে আলাদা থাকার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পুনরায় নিজেকে উত্সর্গ করবে এবং দোষার্থক বলি হিসাবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার আলাদা থাকার দিন অশুচি হওয়ার জন্য তার আগের দিন গুলি গণ্য হবে না।

  15. সে সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপহার উৎসর্গ করবে। সে হোমবলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার বাচ্চা উত্সর্গ করবে। সে পাপার্থক বলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার মেয়ে বাচ্চা আনবে। মঙ্গলার্থক বলি হিসাবে নির্দোষ এক মেষ আনবে।

  16. যাজক সদাপ্রভুর সামনে এইসব কিছু উপস্থিত করবে। সে পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করবে।

  17. পরে তাড়ীশূন্য রুটির ঝুড়ির সঙ্গে মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে এবং যাজক আরও ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করবে।

  18. যাজক সেই সব সদাপ্রভুর সামনে ধরবে এবং সেগুলি উত্সর্গ করবে। তাতে নিবেদিত পাঁজর ও উরু সমেত তা যাজকের জন্য পবিত্র হবে। তারপরে নাসরীয় ব্যক্তি আঙ্গুর রস পান করতে পারবে।

  19. এটি হল ব্রতকারী নাসরীয়ের আলাদা থাকার জন্য সদাপ্রভুকে উত্সর্গ করা উপহারের ব্যবস্থা। এটা ছাড়া সে তার বাধ্যতা অনুসারে দেবে; যা কিছু দিতে প্রতিজ্ঞা করেছে নাসরীয়ের আলাদা থাকার ব্যবস্থা অনুসারে তা দেবে’।”

  20. ¶ সদাপ্রভু মোশিকে আবার বললেন,

  21. ‘সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন।

  22. সদাপ্রভু তোমার প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন।

  23. সদাপ্রভু তোমার প্রতি অনুগ্রহ করুন ও তোমাকে শান্তি দান করুন’।

  24. এই ভাবে তারা ইস্রায়েল সন্তানদের উপরে আমার নাম স্থাপন করবে; আর আমি তাদেরকে আশীর্বাদ করব।”

  25. তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে উপহারের জন্য ছয়টি ঢাকা দেওয়া গরুর গাড়ি ও বারটি বলদ, দুটি শাসনকর্ত্তার জন্য একটি করে গরুর গাড়ি ও এক একজন এক একটি করে বলদ এনে সমাগম তাঁবুর সামনে উপস্থিত করলেন।