মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তখন সদাপ্রভু মোশিকে বললেন, তিনি বললেন,

  2. সদাপ্রভু মোশিকে বললেন, “এক এক জন নেতা এক এক দিন বেদি প্রতিষ্ঠার জন্য নিজেদের উপহার উত্সর্গ করবে।”

  3. মোশি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলতে সমাগম তাঁবুতে প্রবেশ করতেন, তখন তিনি ঈশ্বরের কথা শুনতেন। ঈশ্বর তাঁর সাথে কথা বলতেন সাক্ষ্য সিন্দুকের উপরের পাপাবরণ থেকে, সেই দুই করূবের মধ্যে থেকে। সদাপ্রভু তাঁর সাথে কথা বলতেন।

  4. ¶ সদাপ্রভু মোশিকে বললেন,

  5. তাতে হারোণ সেই রকম করলেন, বাতিদানীর সামনের দিকে আলো দেবার জন্য সেই সব প্রদীপ জ্বালালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।

  6. ঐ বাতিদানী এই ভাবে তৈরী হয়েছিল, সদাপ্রভু মোশিকে দেখিয়েছিলেন কিভাবে পেটানো সোনা দিয়ে সেটা তৈরী করবে, তার কান্ড থেকে ফুলেতেও পেটান কাজ ছিল।

  7. ¶ পুনরায় সদাপ্রভু মোশিকে বললেন,

  8. তুমি লেবীয়দেরকে সদাপ্রভুর সামনে আনলে ইস্রায়েল সন্তানরা তাদের গায়ে হাত রাখুক।

  9. হারোণ ইস্রায়েল সন্তানদের উত্সর্গ করা নৈবেদ্য হিসাবে লেবীয়দেরকে সদাপ্রভুর সামনে নিবেদন করবে; তাতে তারা সদাপ্রভুর কাজে নিযুক্ত হবে।

  10. পরে লেবীয়েরা ঐ দুটি বলদের মাথায় হাত রাখবে, আর তুমি লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমার উদ্দেশ্যে একটি বলদ পাপার্থক বলি হিসাবে এবং অন্য বলদটি হোমার্থক বলি হিসাবে উৎসর্গ করবে।

  11. হারোণের ও তাঁর ছেলেদের সামনে লেবীয়দেরকে উপস্থিত করে আমার উদ্দেশ্যে একটি দোলনীয় নৈবেদ্য হিসাবে তাদেরকে নিবেদন করবে।

  12. কারণ ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে তারা সম্পূর্ণ ভাবে আমার; আমি সমস্ত গর্ভজাত, সমস্ত ইস্রায়েল সন্তানদের প্রথমজাতদের পরিবর্তে তাদেরকে নিজের জন্য গ্রহণ করেছি।

  13. মানুষ কিংবা পশু উভয়েই, ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনের আমি মিশর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনের নিজের জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।

  14. আমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে গ্রহণ করেছি।

  15. আমি লেবীয়দের হারোণ ও তার ছেলেদেরকে উপহার হিসাবে দিয়েছি। আমি সমস্ত ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে সমাগম তাঁবুতে কাজ করার জন্য তাদের গ্রহণ করেছি। ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত করতে লেবীয়দেরকে ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে দিয়েছি; যেন ইস্রায়েল সন্তানরা পবিত্র স্থানের কাছাকাছি আসার জন্য ইস্রায়েল সন্তানদের মধ্যে না মহামারী হয়।”

  16. মোশি, হারোণ ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি সেই রকম করল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যেমন আদেশ করেছিলেন, তেমন ইস্রায়েল সন্তানরা তাদের প্রতি করল।

  17. তাই লেবীয়রা নিজেদের পাপমুক্ত করল ও নিজেদের পোশাক ধুয়ে নিল। হারোণ তাদেরকে সদাপ্রভুর সাক্ষাৎে দোলনীয় নৈবেদ্য হিসাবে উপস্থিত করলেন, আর হারোণ তাদেরকে শুচি করে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।

  18. তারপর লেবীয়েরা হারোণের সামনে ও তাঁর ছেলেদের সামনে নিজেদের কাজ করার জন্য সমাগম তাঁবুতে প্রবেশ করতে লাগল। লেবীয়দের বিষয়ে সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে তাদের প্রতি করা হল।

  19. আবার সদাপ্রভু মোশিকে বললেন,

  20. ¶ ইস্রায়েল মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর দ্বিতীয় বছরের প্রথম মাসে সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,

  21. তাতে তারা প্রথম মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সীনয় মরুপ্রান্তে নিস্তারপর্ব্ব পালন করল; সদাপ্রভু মোশিকে যে আদেশ করেছিলেন, সেই অনুসারেই ইস্রায়েল সন্তানরা সমস্তকিছু করল।

  22. সেই লোকগুলি তাকে বলল, “আমরা একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি, তার জন্য কেন ইস্রায়েল সন্তানদের মধ্যে নির্দিষ্ট দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উত্সর্গ করা থেকে আলাদা রেখেছেন?”

  23. মোশি তাদেরকে বললেন, “তোমরা দাঁড়াও, তোমাদের বিষয়ে সদাপ্রভু কি আদেশ দেন, তা শুনি।”

  24. সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের বল,

  25. ‘তোমাদের কিংবা তোমাদের হবু সন্তানদের মধ্যে যখন কেউ মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়, কিংবা দূর কোন পথে থাকে, তখন সে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করবে।’