মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. তাদের হৃদয় প্রভুর কাছে কেঁদেছে; “সিয়োনের মেয়ের দেওয়াল! দিন রাত চোখের জল নদীর স্রোতের মতো বয়ে যাক, নিজেকে কোনো বিশ্রাম দিও না, তোমার চোখকে থামতে দিও না।

  2. দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, তার দিকে হাত তোমার হাত তোলো, তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।”

  3. দেখ, হে সদাপ্রভু, বিবেচনা কর তুমি কার প্রতি এমন ব্যবহার করছে? নারীরা কি তার ছেলেমেয়েদেরকে খাবে, যাদেরকে তারা যত্ন করেছে? প্রভুর পবিত্র জায়গায় কি যাজক ও ভাববাদী মারা যাবে?

  4. অল্প বয়সী যুবকরা ও বুড়োরা রাস্তায় রাস্তায় মাটিতে পড়ে আছে, আমার কুমারীরা ও যুবকেরা তরোয়ালের আঘাতে পড়ে গেছে; তুমি নিজের রাগের দিনের তাদেরকে হত্যা করেছ; তুমি নির্মমভাবে হত্যা করেছ এবং দয়া দেখাও নি।

  5. তুমি চারিদিক থেকে আমার শত্রু পর্বের দিনের মতো নিমন্ত্রণ করেছ; সদাপ্রভুর রাগের দিনের ছাড়া পাওয়া এবং রক্ষা পাওয়া কেউই থাকল না; যাদের আমি দেখাশোনা ও লালন পালন করতাম, আমার শত্রুরা তাদেরকে ধ্বংস করেছে।

  6. আমি সেই লোক, যে সদাপ্রভুর ক্রোধের দণ্ডের মাধ্যমে দুঃখ দেখেছে।

  7. অবশ্যই তিনি আমার বিরুদ্ধে ফিরে গেছেন; তিনি তাঁর হাত আমার বিরুদ্ধে সারা দিন ধরে ফিরিয়ে নেন।

  8. তিনি আমার মাংস ও আমার চামড়া ক্ষয়প্রাপ্ত করেছেন; তিনি আমার হাড়গুলি ভেঙে দিয়েছেন।

  9. তিনি আমার চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন, যাতে আমি পালাতে না পারি; তিনি আমার শিকল ভারী করে দিয়েছেন।

  10. যখন আমি কাঁদি এবং সাহায্যের জন্যে চিত্কার করি, তিনি আমার প্রার্থনা শোনেন না।

  11. তিনি ক্ষোদিত পাথরের দেওয়াল তুলে আমার রাস্তা আঁটকে দিয়েছেন, তিনি সব পথ বাঁকা করেছেন।

  12. তিনি আমার পথকে অন্য দিকে ঘুরিয়েছেন, তিনি আমাকে টুকরো টুকরো করেছেন এবং আমাকে নিঃসঙ্গ করেছেন।

  13. তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং আমাকে তীরের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন।

  14. তিনি তাঁর তূণের তীর আমার হৃদয়ে বিদ্ধ করিয়েছেন।

  15. তিনি তিক্ততায় আমাকে ভরে দিয়েছেন এবং তেতো রস পান করতে বাধ্য করেছেন।

  16. তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙে দিয়েছেন, তিনি আমাকে ছাইয়ের মধ্যে ঠেলে দিয়েছেন।

  17. তাই আমি বললাম, “আমার শক্তি ও সদাপ্রভুতে আমার আশা নষ্ট হয়েছে।”

  18. সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; কারণ তাঁর দয়া শেষ হয়নি।

  19. প্রতি সকালে সেগুলি নতুন! তোমার বিশ্বস্ততা মহান।

  20. আমার প্রাণ বলে, “সদাপ্রভুই আমার অধিকার,” তাই আমি তাঁর উপর আশা করব।

  21. সদাপ্রভু তার জন্যই ভালো যে তার অপেক্ষা করে, সেই জীবনের পক্ষে যা তাকে খোঁজে।

  22. সদাপ্রভুর পরিত্রানের জন্য নীরবে অপেক্ষা করাই ভালো।

  23. যে তাকে মারছে তার কাছে গাল পেতে দিক। তাকে অপমানে পরিপূর্ণ হতে দাও।

  24. কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না!

  25. যদিও দুঃখ দেন, তবুও নিজের মহান দয়া অনুসারে করুণা করবেন।