মূল বিষয়বস্তুতে যান
যিহোশূয়া ১৯:৪০-৪৮

দানের উত্তরাধিকার

যিহোশূয়া ১৯:৪০-৪৮
৪০
পরে গুলিবাঁট অনুযায়ী সপ্তম অংশ নিজের নিজের গোষ্ঠী অনুসারে দান-সন্তানদের নামে উঠল।
৪১
তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,
৪২
শালবীন, অয়ালোন, যিৎলা,
৪৩
এলোন, তিম্না, ইক্রোণ,
৪৪
ইল্‌তকী, গিব্বথোন, বালৎ,
৪৫
যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,
৪৬
মেয়র্কোন, রক্কোন ও যাফোর সামনের অঞ্চল।
৪৭
আর দান (পূর্ব পুরুষ) সন্তানদের সীমা সেই সমস্ত স্থান অতিক্রম করল; কারণ দান-সন্তানেরা লেশম নগরের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করল এবং তা অধিকার করে তরোয়াল দিয়ে আক্রমণ করল এবং অধিকারের সঙ্গে তার মধ্যে বাস করল এবং নিজেদের পূর্বপুরুষ দানের নাম অনুসারে লেশমের নাম দান রাখল।
৪৮
নিজের নিজের গোষ্ঠী অনুসারে দান-সন্তানদের বংশের এই অধিকার; তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলি।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options