মূল বিষয়বস্তুতে যান

The Feast of Tabernacles সম্পর্কে বাইবেলের পদ

39 টি পদ · 17 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এবং পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল, এই সমস্ত উৎসর্গ করবে। প্রতিদিনের হোমবলি এবং তার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য থেকে এটা আলাদা।

  2. এই সমস্ত তোমরা নিজেদের নির্ধারিত পর্বগুলিতে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে। তোমাদের হোমবলি, ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং মঙ্গলার্থক বলিদানের সঙ্গে যুক্ত যে মানত ও নিজের ইচ্ছাদত্ত উপহার, সেটা থেকে এটা আলাদা।

  3. আর মোশি তাদেরকে এই আদেশ দিলেন, “প্রত্যেক সাত বছরের শেষে, ঋণ বাতিলের দিনের কুটিরের পর্বে,

  4. যখন সমস্ত ইস্রায়েল তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় তাঁর সামনে উপস্থিত হবে, সেই দিনের তুমি সমস্ত ইস্রায়েলের সামনে তাদের কাছে এই নিয়ম পড়বে।

  5. তুমি লোকদেরকে, পুরুষ, স্ত্রী, বালক বালিকা ও তোমার শহরের দরজার মধ্যবর্ত্তী বিদেশী সবাইকে জড়ো করবে, যেন তারা শুনে শেখে ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে এবং এই নিয়মের সব কথা যত্নসহকারে পালন করে

  6. এই সেই দিন যেদিন সদাপ্রভুু করেছেন; আমরা আনন্দ করবো এবং এতে আনন্দিত হবো।

  7. অনুগ্রহ করে আমাদের বিজয় দাও, সদাপ্রভুু।

  8. ধন্য তিনি যিনি সদাপ্রভুুর নামে আসছেন; আমরা সদাপ্রভুুর ঘর থেকে তোমাদেরকে ধন্যবাদ করি।

  9. সদাপ্রভুুই ঈশ্বর; তিনি আমাদেরকে আলো দিয়েছেন; তোমরা দড়ি দিয়ে উৎসবের বলি বেদির শিঙে বাঁধ।

  10. তুমি আমার ঈশ্বর এবং আমি তোমাকে ধন্যবাদ দেবো তুমি আমার ঈশ্বর, আমি তোমাকে উচ্চে স্থাপন করব।

  11. ওহ তোমরা সদাপ্রভুুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়; কারণ তাঁর বিশ্বস্ত বিধি অনন্তকালস্থায়ী।

  12. এখন শেষ দিন, উত্সবের মহান দিন, যীশু দাঁড়িয়ে চিত্কার করে বললেন, কারুর যদি পিপাসা পায় তবে আমার কাছে এসে পান করুক।

  13. যে কেউ আমাতে বিশ্বাস করে, যেমন শাস্ত্রে বলা আছে, তার হৃদয়ের মধ্য থেকে জীবন জলের নদী বইবে।

  14. কিন্তু তিনি পবিত্র আত্মার সমন্ধে এই কথা বললেন, যারা তাঁতে বিশ্বাস করত তারা সেই আত্মাকে পাবে, তখনও সেই আত্মা দেওয়া হয়নি কারণ সেই দিন পর্যন্ত যীশুকে মহিমান্বিত করা হয়নি।