Skip to content

Formalism সম্পর্কে বাইবেলের পদ: General references

56 টি পদ · 1 টি দিক

General references সম্পর্কে পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না, তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে।

  2. আমি তোমার গৃহ থেকে ষাঁড় বা তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।

  3. কারণ বনের সমস্ত প্রাণী আমার এবং হাজার হাজার পাহাড়ের গবাদি পশু আমার।

  4. আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি এবং মাঠের প্রাণীরা সকলই আমার।

  5. যদি আমি ক্ষুধার্ত থাকি আমি তোমাকে বলব না; কারণ জগৎ ও তার সমস্তই আমার।

  6. আমি কি ষাঁড়ের মাংস খাব বা আমি কি ছাগলের রক্ত পান করব?

  7. তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব।

  8. আর বিপদের দিনের আমাকে ডাকো; আমি তোমাকে উদ্বার করব এবং তুমি আমার গৌরব করবে।”

  9. কারণ তুমি বলিদানে আনন্দ কর না হলে তা দিতাম; পোড়ানো উৎসর্গের মধ্যে তোমার কোন আনন্দ নেই।

  10. ঈশ্বর গ্রাহ্য বলি আমার ভগ্ন আত্মা; ঈশ্বর তুমি ভগ্ন এবং চূর্ণ হৃদয়কে তুচ্ছ কোরো না।

  11. আমি গানের দ্বারা তোমার নাম প্রশংসা করব এবং ধন্যবাদ দ্বারা তাঁর মহিমা করব।

  12. তাই সদাপ্রভুুর দৃষ্টিতে ভালো হবে, ষাঁড়, শিং ও খুরযুক্ত ষাঁড় থেকে ভালো হবে।

  13. সদাপ্রভু বলছেন, “তোমাদের প্রচুর বলিদানে আমার প্রয়োজন কি? আমি মেষের হোমবলি ও চর্বিযুক্ত পশুর চর্বি যথেষ্ট পেয়েছি; গরু, ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তে আমি কোন আনন্দ পাই না।

  14. যখন তোমরা আমার সামনে উপস্থিত হও, আমার উঠান পায়ে মাড়াও, এসব তোমাদের কাছে কে চেয়েছে?

  15. অর্থহীন উপহার আর এনো না; ধূপ আমার জন্য জঘন্য বিষয়। অমাবস্যা, বিশ্রামবারের সভা, আমি কোনভাবেই এই অধার্মিকদের সভা সহ্য করতে পারি না।

  16. তোমাদের অমাবস্যা ও নির্দিষ্ট পর্ব আমার আত্মা ঘৃণা করে। তারা আমার কাছে বোঝা; আমি তাদেরকে সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।

  17. যখন তোমরা প্রার্থনার জন্য তোমাদের হাত বাড়াবে তখন আমি তোমাদের থেকে আমার চোখ আড়াল করে রাখব। যদিও তোমরা অনেক প্রার্থনা কর আমি শুনব না, তোমাদের হাত নির্দোষদের রক্তে পরিপূর্ণ।

  18. প্রভু আরো বললেন, এই লোকেরা আমার কাছাকাছি হয় এবং নিজেদের মুখের কথায় আমার সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে রেখেছে।

  19. অতএব, দেখ, আমি এই জাতিদের মধ্যে আশ্চর্য্য কাজ, বিস্ময়ের পরে চমত্কার কাজ করব; তাতে জ্ঞানীদের জ্ঞান নষ্ট হয়ে যাবে আর বুদ্ধিমানদের বুদ্ধি অদৃশ্য হবে।

  20. ধিক সেই লোকদের, যারা সদাপ্রভুর কাছ থেকে তাদের পরিকল্পনাগুলি গভীরভাবে লুকিয়ে রাখে। তারা অন্ধকারে কাজ করে। তারা বলে, “কে আমাদের দেখছে? কে জানতে পারবে?”

  21. তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুমোর কি মাটির মত গণ্য, যে তৈরী করছে তার তৈরী জিনিস কি তার বিষয় বলতে পারে, “সে আমাকে তৈরী করে নি,” অথবা গঠিত জিনিস তার বিষয়ে বলবে যে তাকে তৈরী করেছে, “সে কিছুই জানে না?”

  22. “আমি ঘৃণা করি, আমি তোমাদের উৎসব অবজ্ঞা করি, আমি খুশি হই না তোমাদের জাঁকজমকপূর্ণ সমাবেশে।

  23. যদিও তোমরা আমায় তোমাদের হোমবলি এবং শস্য উত্সর্গ কর, আমি তা গ্রহণ করব না, না আমি তোমাদের স্বাস্থ্যবান পশু বলিদানের দিকে দেখবো।

  24. আমার কাছ থেকে তোমাদের গানের শব্দ দূর কর; আমি তোমাদের বীণার আওয়াজ শুনবো না।

  25. আমি সদাপ্রভুর কাছে কি নিয়ে আসব, যখন আমি সেই মহান ঈশ্বরের সামনে নত হই? আমি কি তাঁর সামনে হোমবলি নিয়ে, এক বছরের বাছুর সঙ্গে নিয়ে আসব?