Skip to content

Ablution সম্পর্কে বাইবেলের পদ: Of priests

19 টি পদ · 10 টি দিক

Of priests সম্পর্কে পদ

  1. আর তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর ফটকের কাছে আনবে এবং জল দিয়ে হারোণ ও তার ছেলেদেরকে স্নান করাবে।

  2. “তুমি ধোয়ার কাজের জন্য ব্রোঞ্জের একটি গামলার মত ধোয়ার পাত্র ও তার জন্য ব্রোঞ্জের একটি দানি তৈরী করবে; তুমি এটি সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে রাখবে এবং তার মধ্যে জল দেবে।

  3. হারোণ ও তার ছেলেরা অবশ্যই তাদের হাত এবং পা এই জল দিয়ে ধোবে।

  4. যখন তারা সমাগম তাঁবুতে প্রবেশ করবে, অথবা আমার সেবা করার জন্য যখন তারা বেদির নিকটে আসবে এবং হোম উপহার দেবে তখন তারা নিজেদেরকে জলে পরিষ্কার করবে, যেন তারা না মরে।

  5. তারা অবশ্যই তাদের হাত ও পা পরিষ্কার করবে, যেন তারা না মরে। এটি হারোণ ও তার বংশধরদের জন্য বংশ পরম্পরায় চিরকালের ব্যবস্থা হবে।”

  6. তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর প্রবেশ দরজার কাছে আনবে এবং জলে স্নান করাবে।

  7. মোশি, হারোণ ও তার ছেলেরা নিজের নিজের হাত ও পা সেই গামলা থেকে ধুতেন।

  8. ¶ যখন তাঁরা সমাগম তাঁবুর ভিতরে যেতেন এবং বেদির কাছে যেতেন। সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তাঁরা তাঁদের নিজেদের ধুতেন।

  9. পরে মোশি হারোণ ও তাঁর ছেলেদেরকে কাছে এনে জলে স্নান করালেন।

  10. সে মসীনার পবিত্র অঙ্গরক্ষিণী পরবে, মসীনার অন্তর্বাস পরবে, মসীনার কোমরবন্ধন এবং মসীনার উষ্ণীষে বিভূষিত হবে; এ সব পবিত্র বস্ত্র; সে জলে নিজের শরীর ধুয়ে এই সব পরবে।

  11. পরে সে কোনো পবিত্র জায়গায় নিজের শরীর জলে ধুয়ে নিজের পোশাক পরে বাইরে আসবে এবং নিজের হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করে নিজের জন্যে ও লোকদের জন্যে প্রায়শ্চিত্ত করবে।

  12. আর যে ব্যক্তি ত্যাগের ছাগলটি ছেড়ে দিয়েছিল, সে নিজের পোশাক ধোবে ও নিজের গা জলে ধোবে, তারপরে শিবিরে আসবে।

  13. আর যে লোক তা পুড়িয়ে দেবে, সে নিজের পোশাক ধোবে ও নিজের গা জলে ধোবে, তারপরে শিবিরে আসবে।

  14. তখন যাজক তার পোশাক ধোবে ও শরীর জলে ধোবে। পরে শিবিরে প্রবেশ করতে পারবে, যদিও যাজক সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  15. আর যে ব্যক্তি সেই গাভী পোড়াবে, সেও তার পোশাক জলে ধোবে ও শরীর জলে ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  16. কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ছাই সংগ্রহ করে শিবিরের বাইরে কোন শুচি স্থানে রাখবে; তা ইস্রায়েল সন্তানদের মণ্ডলীর বিশুদ্ধ জলের জন্য রাখা যাবে; এটি পাপার্থক বলি।

  17. যে ব্যক্তি ঐ গাভীর ভস্ম জড়ো করবে, সে তার পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; এটা ইস্রায়েল সন্তানদের এবং তাদের মধ্যে বসবাসকারী বিদেশীর পালন করার জন্য চিরস্থায়ী নিয়ম হবে।

  18. ঐ শুচি ব্যক্তি তৃতীয় দিনের ও সপ্তম দিনের অশুচির উপরে সেই জল ছিটিয়ে দেবে; পরে সপ্তম দিনের সে তাকে পাপমুক্ত করবে এবং ঐ ব্যক্তি তার পোশাক ধোবে এবং জলে স্নান করবে; পরে সন্ধ্যাবেলায় শুচি হবে।

  19. আর তিনি দশটি গামলা তৈরী করলেন এবং ধোবার জন্য পাঁচটা ডানে ও পাঁচটা বামে স্থাপন করলেন; তার মধ্যে তারা হোম বলিদানের জিনিসপত্র ধোয়াধুয়ি করত, কিন্তু চৌবাচ্চাটি যাজকদের নিজেদের ধোবার জন্য ছিল৷