মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ১৪:১৫আনু. ১৪৪৪ খ্রিস্টপূর্ব

    পূর্বকালে হিব্রোণের নাম কিরিয়ৎ অর্ব [অর্বপুর] ছিল; ঐ অর্ব অনাকীয়দের মধ্যে মহান ছিলেন। পরে দেশে যুদ্ধ শেষ হল।

  2. যিহোশূয়া ১৫:১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ পরে গুলিবাট অনুযায়ী নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের বংশের অংশ ঠিক করা হল; ইদোমের সীমা পর্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, দক্ষিণের একেবারে শেষ প্রান্তে, শিন প্রান্তর পর্যন্ত।

  3. যিহোশূয়া ১৫:২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর তাদের দক্ষিণ সীমা লবণসমুদ্রের প্রান্ত থেকে অর্থাৎ দক্ষিণ দিকে বঙ্ক থেকে আরম্ভ হল;

  4. যিহোশূয়া ১৫:৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর তা দক্ষিণ দিকে অক্রব্বীম উপরে উঠে যাওয়ার রাস্তা দিয়ে সিন পর্যন্ত গেল এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্‌ হয়ে ঊর্দ্ধগামী হল; পরে হিষ্রোণে গিয়ে অদ্দরের দিকে ঊর্দ্ধগামী হয়ে কর্ক্কা পর্যন্ত ঘুরে গেল।

  5. যিহোশূয়া ১৫:৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    পরে অস্মোন হয়ে মিশরের স্রোত পর্যন্ত বের হয়ে গেল; আর ঐ সীমার শেষ প্রান্ত মহাসমুদ্রে ছিল; এই তোমাদের দক্ষিণ সীমা হবে।

  6. যিহোশূয়া ১৫:৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর পূর্ব সীমা যর্দ্দনের মোহনা পর্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মোহনায় মিশেছে

  7. যিহোশূয়া ১৫:৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর সমুদ্রের সেই সীমা থেকে বৈৎ-হগ্লায় উপর দিয়ে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের পাথর পর্যন্ত উঠে গেল।

  8. যিহোশূয়া ১৫:৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর সে সীমা আখোর তলভূমি থেকে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারে অদুম্মীমের উপরের দিকে যাওয়ার রাস্তার সামনে গিল্‌গলের দিকে মুখ করে উত্তর দিকে গেল ও ঐন্‌ শেমশ নামে জলাশয়ের দিকে চলে গেল, আর তার অন্তভাগ ঐন্‌ রোগেলে ছিল।

  9. যিহোশূয়া ১৫:৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়ে উঠে যিবূষের অর্থাৎ যিরুশালেমের দক্ষিণ দিকে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সামনে যা রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত পর্বত-চূড়া পর্যন্ত গেল।

  10. যিহোশূয়া ১৫:৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    পরে ঐ সীমা সেই পর্বত-চূড়া পর্যন্ত নিপ্তোহের জলের উনুই পর্যন্ত বিস্তৃত হল এবং ইফ্রোণ পর্বতে অবস্থিত নগরগুলি পর্যন্ত বের হয়ে গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরিয়ৎ যিয়ারীম পর্যন্ত গেল;

  11. যিহোশূয়া ১৫:১০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    পরে সে সীমা বালা থেকে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরে যিয়ারীম পর্বতের উত্তর প্রান্ত অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশ থেকে নিচের দিকে নেমে এসে তিম্নার কাছ দিয়ে গেল।

  12. যিহোশূয়া ১৫:১১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর সে সীমা ইক্রোণের উত্তর প্রান্ত পর্যন্ত গেল, পরে সে সীমা শিক্করোণ পর্যন্ত বিস্তৃত হল এবং বালা পর্বত হয়ে যব্‌নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ মহাসমুদ্রে ছিল।

  13. যিহোশূয়া ১৫:১২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্যন্ত। নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের চারিদিকের সীমা এই।

  14. যিহোশূয়া ১৫:১৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে তিনি যিহূদা-সন্তানদের মধ্যে যিফুন্নির ছেলে কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের বাবা।

  15. যিহোশূয়া ১৫:১৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর কালেব সেই জায়গা থেকে অনাকের সন্তানদের, শেশয়, অহীমান ও তল্‌ময় নামে অনাকের তিন ছেলেকে অধিকার থেকে বঞ্চিত করলেন।

  16. যিহোশূয়া ১৫:১৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সেখান থেকে তিনি দবীর নিবাসীদের বিরুদ্ধে গেলেন; আগে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল।

  17. যিহোশূয়া ১৫:১৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর কালেব বললেন, “যে কেউ কিরিয়ৎ-সেফরকে আক্রমণ করে অধিকার করবে, তার সঙ্গে আমি আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।”

  18. যিহোশূয়া ১৫:১৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর কালেবের ভাই কনষের ছেলে অৎনীয়েল তা অধিকার করলে তিনি তার সঙ্গে তার মেয়ে অক্‌ষার বিয়ে দিলেন।

  19. যিহোশূয়া ১৫:১৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর ঐ কন্যা এসে তার বাবার কাছে একটি জমি চাইতে স্বামীকে বুদ্ধি দিল এবং সে তার গাধার পিঠ থেকে নামল; কালেব তাকে বললেন, “তুমি কি চাও?”

  20. যিহোশূয়া ১৫:১৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সে বলল, “আপনি আমাকে একটি উপহার দিন, দক্ষিণ অঞ্চলে অবস্থিত জমি আমাকে দিয়েছেন, জলের উনুইগুলিও আমাকে দিন।” তাতে তিনি তাকে উপরের উনুইগুলি ও নিচের উনুইগুলিও দিলেন।

  21. যিহোশূয়া ১৫:২০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের বংশের এই অধিকার।

  22. যিহোশূয়া ১৫:২১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার কাছে যিহূদা-সন্তানদের বংশের প্রান্তে অবস্থিত নগর কব্‌সেল, এদর, যাগুর,

  23. যিহোশূয়া ১৫:২২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    কীনা, দীমোনা, অদাদা,

  24. যিহোশূয়া ১৫:২৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    কেদশ, হাৎসোর, যিৎনন,

  25. যিহোশূয়া ১৫:২৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সীফ, টেলম, বালোৎ,