God
God-এর উল্লেখ থাকা পদ
আর তারা নিজেদের মূর্ত্তি ও জঘন্য জিনিস দিয়ে এবং নিজেদের কোনো অধর্ম্ম দ্বারা নিজেদেরকে আর অশুচি করবে না; হ্যাঁ, যে সব জায়গায় তারা পাপ করেছে, তাদের সেই বাসস্থান থেকে আমি তাদেরকে নিস্তার করব এবং তাদেরকে শুচি করব; তাতে তারা আমার প্রজা হবে এবং আমি তাদের উপরে ঈশ্বর হব।
আর আমার দাস দায়ূদ তাদের ওপরে রাজা হবেন; তাদের সবার এক পালক হবে এবং তারা আমার শাসন-পথে চলবে, আর আমার বিধিকলাপ রক্ষা করে সেই অনুযায়ী আচরণ করবে।
আর আমি নিজের দাস যাকোবকে যে দেশ দিয়েছি, যার মধ্যে তোমাদের পূর্বপুরুষেরা বাস করত, সেই দেশে তারা বাস করবে, তারা ও তাদের ছেলেমেয়েরা এবং তাদের নাতি নাতনিরা চিরকাল বাস করবে এবং আমার দাস দায়ূদ চিরকালের জন্য তাদের অধ্যক্ষ হবেন।
আর আমি তাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করব; তাদের সঙ্গে তা চিরকালীন নিয়ম হবে; আমি তাদেরকে বসাব ও বাড়াব এবং নিজের ধর্মধাম চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।
আর আমার আবাস তাদের ওপরে অবস্থিতি করবে এবং আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে।
তখন আমি যে ইস্রায়েলের পবিত্রকারী সদাপ্রভু, তা জাতিরা জানবে, কারণ আমার ধর্মধাম তাদের মধ্যে চিরকাল থাকবে’।”
¶ আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
তুমি বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ, মেশকের ও তুবলের অধ্যক্ষ, দেখ, তোমার বিরুদ্ধে
তাই তোমাকে এদিক্ ওদিক্ ফেরাব ও তোমার চোয়াল ফুঁড়ব, আর তোমাকে ও তোমার সমস্ত সৈন্যকে, ঘোড়াদেরকে ও পূর্ন সজ্জাপরিহিত সমস্ত অশ্বারোহীকে, বড় ঢাল ও ছোট ঢালধারী মহাসমাজকে, তরোয়াল ধরে সব লোককে বাইরে আনব।
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এটা ঘটবে সেই দিনের যা তোমার মনে পড়বে এবং সেই দিন নানা বিষয়ে তোমার মনে পড়িবে এবং তুমি দুষ্ট পরিকল্পনা করবে।’
তারপর তুমি বলবে, ‘আমি সেই খোলা দেশের বিরুদ্ধে যাব, আমি সেই শান্তিযুক্ত লোকেদের কাছে যাব, তারা নির্ভয়ে বাস করছে; তারা সবাই দেয়ালহীন জায়গায় বাস করছে এবং তাদের কবাট নেই।
অতএব, হে মানুষের সন্তান, তুমি ভাববাণী বল, গোগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, সেই দিন যখন আমার প্রজা ইস্রায়েল নির্ভয়ে বাস করবে, তখন তুমি কি তাদের শেখাবে না?
আর তুমি মেঘের মতো দেশ আচ্ছাদন করার জন্য আমার প্রজা ইস্রায়েলের জন্য আক্রমণ করবে; এটা ঘটবে সেই আগত দিনের; আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনব, যেন জাতিরা আমাকে জানতে পারে, যখন গোগ, আমার বিশুদ্ধতা দেখবে।
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তুমি কি সেই ব্যক্তি, যার বিষয়ে আমি বিগত দিনের আমার দাসদের দ্বারা, অর্থাৎ যারা সেই দিনের অনেক বছর ধরে ভাববাণী বলত, সেই ইস্রায়েলীয় ভাববাদীদের দ্বারা এই কথা বলতাম যে, আমি তাদের বিরুদ্ধে তোমাকে আনব?
সেই দিন যখন গোগ ইস্রায়েল-দেশের বিরুদ্ধে আসবে, ‘তখন আমার ক্রোধ আমার নাকে উঠবে, এটা প্রভু সদাপ্রভু বলেন।
কারণ আমি নিজ রাগের ও ক্রোধে বলেছি, অবশ্য সেই দিন ইস্রায়েল-দেশে মহাকম্প হবে।
তাতে সমুদ্রের মাছেরা, আকাশের পাখিরা, বনের পশুরা, বুকে হেঁটে চলা প্রাণী সব এবং ভূতলের মানুষ সব আমার সামনে কম্পমান হবে, পর্বত সব উৎপাটিত হবে, পর্বতের খাড়া অংশ সব পতিত হবে, সমস্ত দেয়াল মাটিতে পড়ে যাবে।
আর আমি নিজের সব পর্বতে তার বিরুদ্ধে তরোয়ালকে ডাকব’ এটা প্রভু সদাপ্রভু বলেন; ‘প্রত্যেক মানুষের তরোয়াল তার ভাইয়ের বিরুদ্ধে হবে।
আর আমি মহামারী, রক্ত, বৃষ্টির বন্যা এবং আগুনের শিলাবৃষ্টি দিয়ে তার বিচার করব। আমি তার ওপরে গন্ধকের বৃষ্টি দেব এবং তার সেনাদল এবং তার সঙ্গী অনেক লোকের ওপরে দেব।
কারণ আমি আমার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করব, অনেক জাতির সামনে নিজের পরিচয় দেব; তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু’।”
¶ “এখন তুমি, মানুষের-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী কর এবং বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ! মেশকের ও তুবলের অধিপতি, দেখ, আমি তোমার বিরুদ্ধে।
আমি তোমাকে ফেরাব এবং তোমাকে চালাব, উত্তরদিকের শেষ থেকে তোমাকে আনব এবং ইস্রায়েলের পর্বতগুলিতে তোমাকে নিয়ে আসব।
আর আমি আঘাত করে তোমার ধনুক তোমার বাম হাত থেকে বের করে দেব ও তোমার দান হাত থেকে তোমার তীর সব ফেলে দেব।
ইস্রায়েলের পর্বতগুলিতে তুমি, তোমার সব সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিরা পড়ে মারা যাবে; আমি তোমাকে খাবারের জন্য ক্ষেত্রের শিকারী পাখি ও বন্যপশুদের কাছে দেব।
তুমি মাঠে মৃত অবস্থায় পড়ে থাকবে, কারণ আমি নিজে এটা বললাম; এটা প্রভু সদাপ্রভু বলেন।