মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. সদাপ্রভু দুষ্টদের লাঠি, শাসনকর্ত্তার রাজদন্ড ভেঙ্গেছেন,

  2. তুমি তোমার হৃদয়ে বলেছিলে, আমি স্বর্গে উঠব, ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উন্নত হবে এবং আমি সমাগম পর্বতে, উত্তর দিকের প্রান্তে বসব।

  3. আমি মেঘের উচ্চতার উপরে উঠব; আমি নিজেকে অতি সর্বশক্তিমান মহান ঈশ্বরের সমান করব।

  4. বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে উঠব; ব্যাবিলনের নাম ও তার বেঁচে থাকা লোক ও তার বংশধরদের আমি উচ্ছিন্ন করব।

  5. আমি তাকে পেঁচাদের জায়গা ও জলাভূমি করব এবং ধ্বংসের ঝাঁটা দিয়ে আমি তাকে ঝাঁট দেব এই কথা বাহিনীদের সদাপ্রভু বলেন।

  6. বাহিনীদের সদাপ্রভু শপথ করে বলেছেন, “আমি যেমন সংকল্প করেছি, তাই ঘটবে, আমি পরিকল্পনা করেছি, তা স্থির থাকবে।

  7. আমার দেশের মধ্যে আমি অশূরের রাজাকে ভেঙে ফেলব এবং আমার পর্বতমালার ওপরে তাকে পায়ের নীচে মাড়াব। তখন আমার লোকদের কাছ থেকে তার যোঁয়ালী উঠে যাবে ও তাদের কাঁধ থেকে তার বোঝা সরে যাবে।”

  8. কারণ বাহিনীদের সদাপ্রভু এই সব পরিকল্পনা করেছেন, তাই কে তাকে থামাতে পারে? তাঁর হাত বাড়ানো রয়েছে, কে এটা ফেরাতে পারে?

  9. এই জাতির দূতদের কি উত্তর দেওয়া যাবে? সদাপ্রভু সিয়োনকে স্থাপন করেছেন এবং তার মধ্যে নির্যাতিত লোকেরা আশ্রয় পাবে।

  10. কারণ দীমোনের জল রক্তে ভরা, কিন্তু আমি তার উপরে আরও দুঃখ আনব; মোয়াবের পালিয়ে যাওয়া লোকদের ওপরে এবং যারা দেশে বেঁচে থাকবে তাদের ওপরে সিংহ আঘাত করবে।

  11. মোয়াব, আমার পালিয়ে যাওয়া লোকদেরকে তোমার সঙ্গে থাকতে দাও; ধ্বংসকারীদের সামনে থেকে তাদের আড়াল করে রাখ।” কারণ নির্যাতন থামবে এবং ধ্বংস শেষ হবে, যারা পদদলিত করত তারা দেশ থেকে উধাও হয়ে যাবে।

  12. চুক্তির বিশ্বস্ততায় সিংহাসন প্রতিষ্ঠিত হবে এবং দায়ূদের তাঁবু থেকে একজন বিশ্বস্তভাবে সেখানে বসবে। তিনি ন্যায়বিচার চান এবং ধার্ম্মিকতায় বিচার করবেন।

  13. প্রকৃত পক্ষে আমি যাসেরের সাথে সিবমার আঙ্গুর ক্ষেতের জন্য কাঁদব। হে হিশবোন, হে ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভিজাব। কারণ তোমার গরমের ফল ও তোমার শস্যের জন্য আনন্দের চিত্কার আমি থামিয়েছি।

  14. ফলের বাগানগুলো থেকে আনন্দ ও উল্লাস দূর হয়েছে এবং আঙ্গুর ক্ষেতে আর কেউ গান বা আনন্দময় চিৎকার করে না, কেউ পদদলিত করে আঙ্গুর পেষণের জায়গায় আঙ্গুর রস বের করে না, আমি চিত্কার থামিয়েছি।

  15. সদাপ্রভু মোয়াব বিষয়ে এই কথা আগেই বলেছেন।

  16. আবার সদাপ্রভু বলছেন, “তিন বছরের মধ্যে মোয়াবের মহিমা বিলীন হয়ে যাবে; তার অনেক লোক ঘৃণিত, অবশিষ্টাংশ খুব অল্প এবং তুচ্ছ হবে।”

  17. দম্মেশক থেকে ইফ্রয়িম থেকে এবং অরামের অবশিষ্টাংশগুলো থেকে শক্তিশালী শহরগুলি উধাও হয়ে যাবে। তারা ইস্রায়েলের লোকদের গৌরবের মত হবে এই হল সদাপ্রভুর ঘোষণা।

  18. শস্যের শীষ কুড়ানো বাকি থাকবে। যাইহোক, যখন জিতবৃক্ষ কেঁপে ওঠে: উঁচু ডালের ওপরে দুই বা তিনটি জিতবৃক্ষ, ফলবান বৃক্ষের সর্বোচ্চ শাখার মধ্যে চারটি বা পাঁচটি হল” ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর এই ঘোষণা।

  19. সেই দিন লোকে তাদের সৃষ্টিকর্ত্তার দিকে তাকাবে এবং তাদের চোখ ইস্রায়েলের পবিত্রজনের দিকে তাকাবে।

  20. কারণ তুমি তোমার পরিত্রানের ঈশ্বরকে ভুলে গেছ; সেই আশ্রয়-পাহাড়কে তুমি তুচ্ছ করেছ, তাই তুমি সুন্দর সুন্দর চারা রোপণ করছ আর বিদেশী কলমের সঙ্গে লাগাচ্ছ,

  21. প্রচুর জলের শব্দের মত লোকেরা গর্জন করবে, কিন্তু ঈশ্বর তাদের ধমক দেবেন। তারা দূরে পালিয়ে যাবে এবং বাতাসের সামনে পাহাড়ের ওপরের তুষের মত হবে এবং ঘূর্ণায়মান ঝড়ের সামনে ধূলোর মত তাড়িত হবে।

  22. সদাপ্রভু আমাকে বলছেন, “আমি শান্তভাবে আমার বাড়ি থেকে পর্যবেক্ষণ করবো, সূর্য্যের মতো উজ্জ্বল তাপের মত, গরমকালে ফসল কাটবার দিনের কুয়াশার মেঘের মত।”

  23. ফসল সংগ্রহ করার আগে যখন ফুল ফুটে যায় এবং সেই ফুল আঙ্গুর হয়ে পেকে যাবে, সেই দিন কাঁচি দিয়ে তিনি কচি ডালগুলো কেটে ফেলবেন আর ছড়িয়ে পড়া ডালগুলো দূর করে দেবেন।

  24. সেই দিন বাহিনীদের সদাপ্রভুর কাছে সেই লম্বা ও মোলায়েম চামড়ার জাতির কাছ থেকে উপহার আসবে। এ সেই জাতি যাকে কাছের ও দূরের লোকেরা ভয় করে। এ সেই শক্তিশালী ও জয়ী জাতি যার দেশ নদী দিয়ে বিভক্ত করা। সেই জাতি থেকে বাহিনীদের সদাপ্রভুর নামের জায়গায়, সিয়োন পর্বতে।

  25. ¶ মিশর দেশের বিষয়ে সদাপ্রভুর ঘোষণা। দেখ, সদাপ্রভু একটা দ্রুতগামী মেঘে করে মিশরে আসছেন। তাঁর সামনে মিশরের প্রতিমাগুলো কাঁপবে এবং মিশরীয়দের হৃদয় তাদের মধ্যে গলে যাবে।