মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি, আমি সব দিন তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি।

  2. আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি; সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না।

  3. আমি তোমার আদেশ পথে দৌড়াব, কারণ তুমি তা করতে আমার হৃদয় বড় করেছ।

  4. হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করব।

  5. আমাকে বুদ্ধি দাও এবং আমি তোমার ব্যবস্থা পালন করব; আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব।

  6. তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও, কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই।

  7. তোমার নিয়মের আদেশের দিকে আমার হৃদয়কে পরিচালনা দাও এবং অসৎ লাভের থেকে দূরে রাখ।

  8. মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও, আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর।

  9. তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর, যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে।

  10. আমার অপমান দূর কর, যার আমি ভয় করি, কারণ তোমার ধর্মময় আদেশ ভাল।

  11. দেখ, আমি তোমার নির্দেশগুলোর জন্য আকাঙ্খা করে আসছি; তোমার ধার্ম্মিকতায় আমাকে জীবিত রেখো।

  12. হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও।

  13. তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে, কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি।

  14. আমার মুখ থেকে সত্যের বাক্য নিয়ে নিও না, কারণ আমি তোমার ধর্মময় আদেশের জন্য অপেক্ষা করছি।

  15. আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব, যুগে যুগে চিরকাল করব।

  16. আমি নিরাপদে চলব, কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি।

  17. আমি রাজাদের সামনে তোমার গুরত্বপূর্ণ আদেশের কথা বলব এবং লজ্জিত হব না।

  18. আমি তোমার আদেশগুলোয় আনন্দ করব, যা আমি ভীষণ ভালবাসি।

  19. আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব, যা আমি ভালবাসি; আমি তোমার বিধি ধ্যান করব।

  20. তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর, কারণ তুমি আমাকে আশা দিয়েছ।

  21. আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে।

  22. অহঙ্কারীরা আমাকে বিদ্রূপ করেছে, তবুও আমি তোমার ব্যবস্থা থেকে ফিরিনি।

  23. হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে তোমার ধর্মময় আদেশ শিখছি, আর সান্ত্বনা পেয়েছি।

  24. আমার ক্রোধ জ্বলে উঠেছে, পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে।

  25. হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি এবং আমি তোমার ব্যবস্থা পালন করি।