মূল বিষয়বস্তুতে যান

The Jews সম্পর্কে বাইবেলের পদ

231 টি পদ · 158 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. সুতরাং আমি দেখলাম যে এই সব কারণের জন্য সে ব্যভিচার করেছিল। বিপথগামী ইস্রায়েল! আমি তাকে দূর করে দিয়েছিলাম এবং ত্যাগপত্র দিয়েছিলাম। কিন্তু বিশ্বাসঘাতক বোন যিহূদা ভয় করলো না এবং বাইরে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করল।

  2. ¶ সদাপ্রভুর হাত আমার ওপরে এসেছিল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাইরে নিয়ে গিয়ে উপত্যকার মধ্যে রাখলেন; তা হাড়ে পরিপূর্ণ ছিল।

  3. পরে তিনি চারিদিকে তাদের কাছ দিয়ে আমাকে নিয়ে গেলেন; আর দেখ, সেই উপত্যকার ওপরে প্রচুর হাড় ছিল এবং দেখ, সে সব খুব শুকনো।

  4. তিনি আমাকে বললেন, “হে মানুষের-সন্তান, এই সব হাড় কি জীবিত হবে?” তাই আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু আপনি জানেন।”

  5. তখন তিনি আমাকে বললেন, “তুমি এই সব হাড়ের উদ্দেশ্যে ভাববাণী বল, তাদেরকে বল, ‘হে শুকনো হাড় সব সদাপ্রভুর বাক্য শোনো।

  6. প্রভু সদাপ্রভু এই সব হাড়কে এই কথা বলেন, “দেখ, আমি তোমাদের মধ্যে আত্মা আনব, তাতে

  7. তোমার জীবিত হবে। আর আমি তোমাদের ওপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করব, চামড়া দিয়ে তোমাদেরকে ঢেকে দেব ও তোমাদের মধ্যে নিশ্বাস দেব, তাতে তোমার জীবিত হবে, আর তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।”

  8. তখন আমি যেমন আজ্ঞা পেলাম, সেই অনুসারে ভাববাণী বললাম; আর আমার ভাববাণী বলবার দিনের শব্দ হল, আর দেখ, কম্পনের শব্দ হল এবং সেই সব হাড়ের মধ্যে প্রত্যেক হাড় নিজেদের হাড়ের সঙ্গে সংযুক্ত হল।

  9. আমি দেখলাম, আর দেখ, তাদের ওপরে শিরা হল ও মাংস বৃদ্ধি পেল এবং চামড়া তাদেরকে ঢেকে দিল, কিন্তু তাদের মধ্যে জীবন ছিল না।

  10. পরে তিনি আমাকে বললেন, নিশ্বাসের উদ্দেশ্যে ভাববাণী বল, হে মানুষের-সন্তান ভাববাণী বল এবং নিশ্বাস কে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে নিশ্বাস; চারি বায়ু থেকে এস এবং এই মৃত লোকেদের ওপরে বয়ে যাও, যেন তারা জীবিত হয়।

  11. তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, সেই অনুসারে আমি ভাববাণী বললাম; তাতে আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা জীবিত হল ও নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে খুব বিরাট বাহিনী।

  12. পরে তিনি আমাকে বললেন, হে মানুষের-সন্তান, এই সব হাড় সব ইস্রায়েল কুলের; দেখ, তারা বলছে, আমাদের হাড় সব শুকনো হয়ে গিয়েছে এবং আমাদের আশ্বাস নষ্ট হয়েছে; আমরা একেবারে উচ্ছিন্ন হলাম।

  13. এই জন্য তুমি ভাববাণী বল, তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাদের কবর সব খুলে দেব, হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব এবং তোমাদেরকে ইস্রায়েল-দেশে নিয়ে যাব।

  14. তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ আমি তোমাদের কবর সব খুলে দেব এবং হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব।

  15. আর আমি তোমাদের মধ্যে নিজের নিশ্বাস দেব, তাতে তোমার জীবিত হবে এবং আমি তোমাদেরকে নিজের দেশে বাস করাব যখন তোমার জানবে যে, আমি সদাপ্রভু এটা বলেছি এবং এটা করেছি’;” সদাপ্রভু এই কথা বলেন।

  16. আর তুমি সেই যে দুই কাঠে লিখবে, তা তাদের সামনে তোমার হাতে থাকবে।

  17. আর তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ! ইস্রায়েল-সন্তানেরা যেখানে গিয়েছে, আমি সেখানকার জাতিদের মধ্যে থেকে তাদেরকে গ্রহণ করব এবং চারিদিক থেকে তাদেরকে জড়ো করে তাদের দেশে নিয়ে যাব।

  18. আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্বতগুলিতে, তাদেরকে একই জাতি করব ও একই রাজা তাদের সবার রাজা হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না।

  19. তোমার ভাই যাকোবের প্রতি করা অন্যায়ের জন্য তুমি লজ্জায় অবনত হবে এবং তোমায় চিরকালের জন্য ধ্বংস করা হবে।

  20. যে দিন তুমি দূরে দাঁড়িয়ে ছিলে, সেই দিন বিদেশীরা তোমার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছিল ও বিজাতিয়রা তার দ্বার দিয়ে প্রবেশ করেছিল এবং যিরূশালেমের উপর গুলিবাঁট করেছিল, সেই দিন তুমিও তাদের মতই একজন ছিলে।

  21. কিন্তু তোমার ভাইয়ের দিনের আনন্দ কর না, তার চরম দুর্দশার দিনের তার প্রতি দৃষ্টি কর না। যিহূদার সন্তানদের ধ্বংসের দিনের তাদের বিষয়ে আনন্দ করনা এবং তাদের বিপদের দিনের অহঙ্কার কর না।

  22. আমার প্রজাদের বিপদের দিনের তাদের ফটকে প্রবেশ করনা, তুমি তাদের বিপদের দিনের তাদের অমঙ্গলের প্রতি নজর দিও না এবং তাদের বিপদের দিনের তাদের সম্পত্তি লুট কর না।

  23. আর তাদের মধ্যে যারা পালিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য রাস্তার মোড়ে দাঁড়িও না; আর সংকটের দিনের তাদের রক্ষা পাওয়া লোকদেরকে আবার শত্রুদের হাতে তুলে দিও না।

  24. কারণ সব জাতির উপর সদাপ্রভুর দিন উপস্থিত; তুমি যেরকম করবে, তোমার প্রতিও সেরকমই করা হবে, তোমার অপকর্মের ফল তোমার মাথাতেই বর্তাবে।

  25. কারণ আমার পবিত্র পর্বতে তুমি যেমন পান করেছ তেমনি সব জাতি সবদিন পান করবে। তারা পান করবে এবং গ্রাস করবে ও তা এমন হবে যেন তাদের কোনো অস্তিত্বই ছিলনা।