The Jews সম্পর্কে বাইবেলের পদ: Unfaithful to covenant engagements
Unfaithful to covenant engagements সম্পর্কে পদ
¶ তখন সদাপ্রভু রাজা যোশিয়ের দিনের আমাকে বললেন, “ইস্রায়েল কিভাবে আমার সাথে অবিশ্বস্ততা করেছে তা কি তুমি দেখেছ? সে সমস্ত উঁচু পর্বতের উপরে ও সবুজ গাছের নীচে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করেছে।
আমি বললাম, ‘সমস্ত কিছু করার পর সে আমার কাছে ফিরে আসবে,’ কিন্তু সে আসেনি। তার অবিশ্বস্ত বোন যিহূদা দেখেছিল সে কি করেছিল।
সুতরাং আমি দেখলাম যে এই সব কারণের জন্য সে ব্যভিচার করেছিল। বিপথগামী ইস্রায়েল! আমি তাকে দূর করে দিয়েছিলাম এবং ত্যাগপত্র দিয়েছিলাম। কিন্তু বিশ্বাসঘাতক বোন যিহূদা ভয় করলো না এবং বাইরে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করল।