মূল বিষয়বস্তুতে যান

Caleb সম্পর্কে বাইবেলের পদ: One of the two survivors of the Israelites permitted to enter the land of promise

19 টি পদ · 9 টি দিক

One of the two survivors of the Israelites permitted to enter the land of promise সম্পর্কে পদ

  1. এইসব লোক মোশি ও ইলীয়াসর যাজকের কর্তৃত্বে গণনা করা হল। তাঁরা যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশের মোয়াবের উপভূমিতে ইস্রায়েল সন্তানদের গণনা করলেন।

  2. কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের গণনা করেছিলেন, তখন যাদের তাঁদের কর্তৃত্বে গণনা করা হয়েছিল, তাঁদের একজনও এদের মধ্যে ছিল না।

  3. কারণ সদাপ্রভু তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুপ্রান্তে মারা যাবেই; আর তাদের মধ্যে যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া একজনও অবশিষ্ট থাকল না।

  4. ‘আমি অব্রাহামকে, ইসহাককে ও যাকোবকে যে দেশ দিতে দিব্যি করেছি, মিশর থেকে আসা পুরুষদের মধ্যে কুড়ি বছর ও তার থেকে বয়সী কেউই সেই দেশ দেখতে পাবে না; কারণ তারা সম্পূর্ণ ভাবে আমাকে মেনে চলে নি;

  5. শুধু কনিসীয় যিফুন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় তা দেখবে, কারণ তারাই সম্পূর্ণ ভাবে সদাপ্রভুর অনুগত হয়েছে’।

  6. তখন ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর রাগ জ্বলে উঠলো, আর তিনি চল্লিশ বছর পর্যন্ত, সদাপ্রভুর দৃষ্টিতে খারাপ কাজ করা সমস্ত লোকের শেষ না হওয়া পর্যন্ত, তাদেরকে মরুপ্রান্তে ভ্রমণ করালেন।

  7. সদাপ্রভু তোমাদের কথার আওয়াজ শুনে রেগে গেলেন ও এই দিব্যি করলেন,

  8. “আমি তোমাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিতে শপথ করেছি, এই দুষ্ট বংশীয় মানুষদের মধ্যে কেউই সেই ভালো দেশ দেখতে পাবে না,

  9. কেবল যিফূন্নির ছেলে কালেব তা দেখবে এবং সে যে জায়গায় পা দিয়েছে; সেই ভূমি আমি তাকে ও তার ছেলেমেয়েকে দেব; কারণ সে পুরোপুরিভাবে সদাপ্রভুর অনুসরণ করেছে।”

  10. ¶ আর যিহূদা-সন্তানরা গিল্‌গলে যিহোশূয়ের কাছে আসল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাকে বললেন, “সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলেছিলেন, তা তুমি জানো।

  11. আমার চল্লিশ বছর বয়সের দিনের সদাপ্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করতে কাদেশ-বর্ণেয় থেকে আমাকে পাঠিয়েছিলেন, আর আমি সরল মনে তার কাছে সংবাদ এনে দিয়েছিলাম।

  12. আমার যে ভাইয়েরা আমার সঙ্গে গিয়েছিল, তারা লোকদের হৃদয় [ভয়ে] গলিয়ে দিয়েছিল; কিন্তু আমি পুরোপুরিভাবে নিজের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম।

  13. আর মোশি ওই দিনের শপথ করে বলেছিলেন, যে জমির উপরে তোমার পা পড়েছে, সেই জমি তোমার ও চিরকাল তোমার সন্তানদের অধিকার হবে; কারণ তুমি পুরোপুরি আমার ঈশ্বর সদাপ্রভুর অনুসরণ করেছ।

  14. আর এখন দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণের দিনের যখন সদাপ্রভু মোশিকে সেই কথা বলেছিলেন, তখন থেকে সদাপ্রভু নিজের বাক্য অনুসারে এই পঁয়তাল্লিশ বছর আমাকে জীবিত রেখেছেন; আর এখন, দেখ, আজ আমার বয়স পঁচাশী বছর।

  15. মোশি যে দিন আমাকে পাঠিয়েছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, এখন পর্যন্ত তেমনি আছি; যুদ্ধের জন্য এবং বাইরে যাবার ও ভিতরে আসার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেরকম শক্তি আছে।

  16. অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয় বলেছিলেন, এখন তা আমাকে দাও; কারণ তুমি সেই দিন শুনেছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে এবং নগরগুলি বড় ও প্রাচীর দিয়ে ঘেরা; হয় তো, সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে থাকবেন, আর আমি সদাপ্রভুর বাক্য অনুসারে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করব।”

  17. তখন যিহোশূয় তাকে আশীর্বাদ করলেন এবং যিফুন্নির ছেলে কালেবকে রাজত্বের জন্য হিব্রোণ দিলেন।

  18. এই জন্য আজ পর্যন্ত হিব্রোণ কনিসীয় যিফুন্নির পুত্র কালেবের অধিকার রয়েছে; কারণ তিনি পুরোপুরিভাবে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলেন।

  19. পূর্বকালে হিব্রোণের নাম কিরিয়ৎ অর্ব [অর্বপুর] ছিল; ঐ অর্ব অনাকীয়দের মধ্যে মহান ছিলেন। পরে দেশে যুদ্ধ শেষ হল।