Birds সম্পর্কে বাইবেলের পদ: What species were unclean
What species were unclean সম্পর্কে পদ
আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন,
চিল ও যে কোনো বাজপাখি
এবং বিভিন্ন ধরনের কাক,
উটপাখি, রাত্রিশ্যেন ও গাংচিল এবং নিজেদের জাতি অনুসারে শ্যেন,
পেঁচা, মাছরাঙ্গা ও মহাপেঁচা,
দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী,
সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।
চার পায়ে চলা পতঙ্গ সব তোমাদের জন্য ঘৃণিত।
কিন্তু এগুলি খাবে না; ঈগল, শকুন, বক,
লাল চিল, কালো চিল ও নিজেদের জাতি অনুসারে সারস,
আর নিজেদের জাতি অনুসারে সব ধরনের কাক,
আর উটপাখি, রাতের বাজপাখি, শঙ্খচিল ও নিজেদের জাতি অনুসারে বাজপাখি
এবং পেঁচা, বড় পেঁচা ও সাদা পেঁচা;
বড় জলচর পাখি, শকুনী ও মাছরাঙ্গা,
এবং সারস ও নিজেদের জাতি অনুসারে বক, ঝুঁটিওয়ালা পাখি বিশেষ ও বাদুড়।
আর ডানাবিশিষ্ট পোকা তোমাদের পক্ষে অশুচি; এ সব খাওয়ার উপযুক্ত না।