Birds সম্পর্কে বাইবেলের পদ: Appointed for food
Appointed for food সম্পর্কে পদ
পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পাখি তোমাদের থেকে ভয় ও ত্রাসযুক্ত হবে; সমস্ত মাটিতে চলা জীব ও সমুদ্রের সমস্ত মাছ সে সব তোমাদেরই হাতে দেওয়া আছে।
প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হবে; আমি সবুজ গাছপালার মতো সে সকল তোমাদেরকে দিলাম।
¶ তোমরা সব ধরনের শুচি পাখি খেতে পার
কিন্তু এগুলি খাবে না; ঈগল, শকুন, বক,
লাল চিল, কালো চিল ও নিজেদের জাতি অনুসারে সারস,
আর নিজেদের জাতি অনুসারে সব ধরনের কাক,
আর উটপাখি, রাতের বাজপাখি, শঙ্খচিল ও নিজেদের জাতি অনুসারে বাজপাখি
এবং পেঁচা, বড় পেঁচা ও সাদা পেঁচা;
বড় জলচর পাখি, শকুনী ও মাছরাঙ্গা,
এবং সারস ও নিজেদের জাতি অনুসারে বক, ঝুঁটিওয়ালা পাখি বিশেষ ও বাদুড়।
আর ডানাবিশিষ্ট পোকা তোমাদের পক্ষে অশুচি; এ সব খাওয়ার উপযুক্ত না।
তোমরা সমস্ত উড়ন্ত জিনিস খেতে পার।