মূল বিষয়বস্তুতে যান

Afflictions Made Beneficial সম্পর্কে বাইবেলের পদ: In leading us to seek God in prayer

8 টি পদ · 23 টি দিক

"Afflictions Made Beneficial" খুঁজুন

In leading us to seek God in prayer সম্পর্কে পদ

  1. আর ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কাঁদল, কারণ সীষরার কাছে নয়শো লোহার রথ ছিল এবং তিনি কুড়ি বছর পর্যন্ত ইস্রায়েলীয়দের উপর ভীষণ নির্যাতন করেছিলেন।

  2. আমি অবশ্যই ইফ্রয়িমের দুঃখের কথা শুনেছি, ‘তুমি আমাকে শাস্তি দিয়েছ এবং আমি শাস্তি পেয়েছি। অবাধ্য বাছুরের মত আমাকে ফিরিয়ে আনো এবং আমি ফিরে আসব, কারণ তুমি সদাপ্রভু, আমার ঈশ্বর।

  3. সদাপ্রভু যা ঠিক করেছেন সেটাই করেছেন; অতীতে তিনি যা আদেশ করেছিলেন সেই কথা পূর্ণ করেছেন, তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং দয়া করেননি; তিনি শত্রুকে তোমার ওপরে আনন্দ করতে দিয়েছেন, তোমার বিপক্ষদের শিং উঁচু করেছেন।

  4. তাদের হৃদয় প্রভুর কাছে কেঁদেছে; “সিয়োনের মেয়ের দেওয়াল! দিন রাত চোখের জল নদীর স্রোতের মতো বয়ে যাক, নিজেকে কোনো বিশ্রাম দিও না, তোমার চোখকে থামতে দিও না।

  5. দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, তার দিকে হাত তোমার হাত তোলো, তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।”

  6. কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মত হব এবং যিহূদার কুলের কাছে যুবসিংহের মত হব। আমি, এমনকি আমি ছিন্নভিন্ন করব এবং চলে যাব; আমি তাদের বয়ে নিয়ে যাব এবং তাদের উদ্ধারের জন্য সেখানে কেউ থাকবে না।

  7. আমি যাব এবং আমার নিজের জায়গায় ফিরে আসব, যতক্ষণ না তারা তাদের দোষ স্বীকার করে এবং আমার মুখের খোঁজ করে; যতক্ষণ না তারা তাদের কষ্টে আমায় আন্তরিকভাবে খুঁজবে।

  8. ¶ তখন যোনা ঐ মাছের পেট থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।