মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কিন্তু সত্যি ঈশ্বর শুনেছেন; তিনি আমার প্রার্থনার রবে মনোযোগ করেছেন।

  2. ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করে নি বা আমার থেকে নিজের নিয়মের বিশ্বস্ততাকে দূরে করেননি।

  3. ঈশ্বর আমাদেরকে করুণা কর এবং আশীর্বাদ কর এবং আমাদের প্রতি নিজের মুখ উজ্জ্বল কর। সেলা

  4. যাতে করে পৃথিবীতে পথ প্রকাশিত হয় ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রান।

  5. ঈশ্বর, জাতিরা তোমার প্রশংসা করুক, সমস্ত লোকে তোমার প্রশংসা করুক।

  6. অহ, জাতিরা উল্লাস করুক এবং আনন্দে গান করুক, কারণ তুমি ন্যায়বিচারে লোকদের বিচার করবে এবং পৃথিবীর অন্যান্য জাতিদের শাসন করবে। সেলা

  7. ঈশ্বর, জাতিরা তোমার প্রশংসা করে, সমস্ত জাতি তোমার প্রশংসা করুক।

  8. ঈশ্বর, পৃথিবী তার ফল দিয়েছে এবং আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করেছেন।

  9. ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন এবং পৃথিবীর সমস্ত প্রান্ত তাকে ভয় করবে।

  10. ঈশ্বর উঠুক, তার শত্রুরা ছিন্নভিন্ন হোক, যারা তাকে ঘৃণা করে তার সামনে থেকে পালিয়ে যায়।

  11. যেমন দূরে ধোঁয়া চালিত হয়; যেমন আগুনের সামনে মোম গলে যায়, তেমনি ঈশ্বরের সামনে দুষ্টরা বিনষ্ট হোক।

  12. কিন্তু ধার্ম্মিকেরা আনন্দ করুক, ঈশ্বরের সামনে উল্লাস করুক, যাতে তারা আনন্দিত এবং খুশি হতে পারে।

  13. তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও, তাঁর নামের প্রশংসা কর; যিনি প্রান্তরের মধ্যে দিয়ে উঠে যাত্রা করে তার জন্য রাজপথ তৈরী কর; তাঁর নাম সদাপ্রভুু, তাঁর সামনে উল্লাস কর।

  14. ঈশ্বরের নিজের পবিত্র বাসস্থানে মধ্যে পিতৃহীনদের পিতা ও বিধবাদের সহায়ক।

  15. ঈশ্বরের পরিবারের মধ্যে একাকীদেরকে পরিবারে বাস করান; তিনি বন্দিদেরকে মুক্ত করে, কুশলে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ জমিতে বাস করে।

  16. ঈশ্বর, তুমি যখন নিজের লোকেদের সামনে গিয়েছিলে, যখন তুমি মরুপ্রান্তের মধ্যে দিয়ে গিয়েছিলে, সেলা

  17. তখন পৃথিবী কাঁপল, স্বর্গে ঈশ্বরের সামনে বৃষ্টি বরফ হল, যখন সীনয় ও ইস্রায়েল ঈশ্বরের উপস্হিতিতে আসে।

  18. তুমি, ঈশ্বর, প্রচুর বৃষ্টি পাঠালে; তোমার অধিকার ক্লান্ত হলে তুমি তা সুস্থির করলে।

  19. তোমার সমাজ তার মধ্যে বাস করল; ঈশ্বর, তুমি, নিজের মঙ্গল থেকে দরিদ্রদের দান করলে।

  20. প্রভু আদেশ দিলেন এবং যারা ঘোষণা করেছিল তারা ছিল মহান সেনাপতি।

  21. সর্বশক্তিমান যখন রাজাদের দেশকে ছিন্নভিন্ন করলেন, তখন শলোমনের পর্বতে তুষার পড়ল।

  22. বাশন পর্বত ঈশ্বরের পর্বত; বাশন পর্বত উচ্চ শৃঙ্গ পর্বত।

  23. তোমরা কেন হিংসার দৃষ্টিতে দেখছ, সেই পর্বতে যেখানে ঈশ্বর ইচ্ছা করেন বাস করেন, প্রকৃত পক্ষে, সদাপ্রভুু চিরকাল তার মধ্যে বাস করবেন।

  24. ঈশ্বরের রথ হাজার হাজার ও লক্ষ লক্ষ; প্রভু তাদের মধ্যে থাকে যেমন সদাপ্রভু সীনয় থেকে তার পবিত্র স্থানে এসেছেন।

  25. তুমি উপরে উঠেছ, বন্দিদেরকে বন্দি করেছ, মানুষদের মধ্যে থেকে উপহার গ্রহণ করেছ; এমন কি যারা তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরও গ্রহণ করেছ, যাতে তুমি, সদাপ্রভুু ঈশ্বর, সেখানে বাস কর।