২ করিন্থীয় ৩:৭-১৩
৭
¶ পাথরে লেখা আছে যে পুরানো নিয়ম যার ফল মৃত্যু, সেই ব্যবস্থা আসার দিন এমন ঈশ্বরের মহিমা প্রকাশিত হলো যে, মোশির মুখও ঈশ্বরের আলোয় উজ্জ্বল হয়ে উঠল এবং যদিও সেই উজ্জ্বলতা কমে যাচ্ছিল তবুও ইস্রায়েলীয়েরা মোশির মুখের দিকে একদৃষ্টে তাকাতে পারে নি,
৮
ব্যবস্থার ফল যদি এত মহিমাময় হয় তবে পবিত্র আত্মার কাজের ফল কি আরও বেশি পরিমাণে মহিমাময় হবে না?
৯
কারণ দোষীদের ব্যবস্থা যদি মহিমাপুর্ণ হয় তবে ধার্মিকতার ব্যবস্থা কত না বেশি মহিমাময় হবে।
১০
আগে যে সব গৌরবপূর্ণ ছিল এখন তার আর গৌরব নেই। কারণ তার থেকে এখনকার ব্যবস্থা অনেক বেশি গৌরবময়,
১১
কারণ যা শেষ হয়ে যাচ্ছিল তা যখন এত মহিমাময় তবে যা চিরকাল থাকে তা আরও কত না বেশি মহিমাময়।
১২
¶ অতএব, আমাদের এই রকম দৃঢ় আশা আছে বলেই আমরা সাহসের সঙ্গে কথা বলি;
১৩
আর আমরা মোশির মত নই কারণ মোশি তাঁর মুখ ঢেকে রেখেছিলেন যেন ইস্রায়েলের সন্তানগণ তাঁর উজ্জ্বলতা দেখতে না পায়।
Settings