মূল বিষয়বস্তুতে যান

Wine সম্পর্কে বাইবেলের পদ: Of the wrath and judgments of God

9 টি পদ · 83 টি দিক

Of the wrath and judgments of God সম্পর্কে পদ

  1. তুমি নিজের লোকেদের কষ্ট দেখেছ; তুমি আমাদের আশ্চর্য্যজনক আঙ্গুর রস পান করিয়েছ।

  2. কারণ সদাপ্রভুুর হাতে এক ফেনায় ভর্তি পান পাত্র আছে, যা মশলা মেশানো এবং তিনি তা থেকে ঢালেন, পৃথিবীর দুষ্টলোকেরা সব তার শেষ ফোঁটা পর্যন্ত খাবে।

  3. ¶ তাই তুমি তাদের এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এটা বলেন, প্রত্যেকটি পাত্র আঙ্গুর রসে পূর্ণ হবে। তারা তোমাকে বলবে, আমরা কি জানি না যে, প্রত্যেকটি পাত্র আঙ্গুর রসে পূর্ণ হবে?

  4. তাহলে তাদের বল, সদাপ্রভু বলেন, দেখ, আমি এই দেশে বসবাসকারী প্রত্যেককে মাদকতায় পূর্ণ করব, দায়ূদের সিংহাসনে বসা সমস্ত রাজাদের, যাজকদের, ভাববাদীদের এবং যিরূশালেমে বাসকারী সবাইকে।

  5. তখন আমি এক জনকে অন্য জনের বিরুদ্ধে, বাবা ও ছেলে সবাইকে চুরমার করব, এটি সদাপ্রভুর ঘোষণা। আমি কোন করুণা বা দয়া করব না; আমি তাদের ধ্বংস থেকে রেহাই দেব না।

  6. ¶ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর আমাকে এই কথা বললেন, “আমার হাত থেকে রাগে পূর্ণ আঙ্গুর রসের এই পেয়ালাটা নাও এবং যে সব জাতির কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তাদের তা পান করাও।

  7. কারণ তারা পান করবে, তারপর টলবে এবং যে তরোয়াল আমি তাদের মধ্যে পাঠাবো, তার জন্য পাগল হবে।”

  8. তাই আমি সদাপ্রভুর হাত থেকে পেয়ালাটা নিলাম এবং সদাপ্রভু যে সব জাতির কাছে আমাকে পাঠালেন, আমি তাদের পান করালাম।

  9. তারা এই এই যিরূশালেম, যিহূদার শহরগুলি এবং তার রাজা ও রাজকর্মচারী যেন তারা ধ্বংস ও আতঙ্কজনক হয়, শিশ দেওয়ার পাত্র ও অভিশপ্ত হবে, যেমন তাদের আজকের দিনের র মত।