Wine সম্পর্কে বাইবেলের পদ: The Jews frequently deprived of, as a punishment
The Jews frequently deprived of, as a punishment সম্পর্কে পদ
নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে ও আঙ্গুর লতা বিবর্ণ হবে; সব সুখী হৃদয় গভীর আর্তনাদ করবে।
রাস্তায় আঙ্গুর-রসের জন্য চিৎকার হয়। সমস্ত আনন্দ অন্ধকার হল, আর পৃথিবী থেকে সব আমোদ-আহ্লাদ উধাও হয়ে গেল।
তাই আমি তার শস্য ফরিয়ে নেব শস্য কাটাবার দিন এবং আমি নতুন আঙ্গুর রসের মরসুমে তা ফিরিয়ে নেব। আমি আমার পশম এবং মসিনা ফেরত নেব যা তার উলঙ্গতা ঢাকার জন্য ব্যবহার হয়েছিল।
ক্ষেত্রগুলো ধ্বংস হয়েছে এবং ভূমি শোক করছে, এই জন্য শস্য নষ্ট হয়েছে, নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে এবং তেল নষ্ট হয়েছে৷
আর আমি দেশের ও পর্বতের উপরে, শস্য, দ্রাক্ষারস ও তেল প্রভৃতি জমিতে উত্পন্ন বস্তুর উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করলাম৷
সেই সব দিনের তোমাদের মধ্যে কেউ কুড়ি পরিমাণ শস্যরাশির কাছে এলে কেবল দশ পরিমাণ হত এবং দ্রাক্ষাকুন্ড থেকে পঞ্চাশ পরিমাণ দ্রাক্ষারস নিতে এলে কেবল কুড়ি পরিমাণ হত৷