Skip to content

Religious Revivals সম্পর্কে বাইবেলের পদ

22 টি পদ · 4 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. ¶ এলার ছেলে ইস্রায়েলের রাজা হোশেয়ের রাজত্বের তিন বছরের মাথায় যিহূদার রাজা আহসের ছেলে হিষ্কিয় রাজত্ব করতে শুরু করলেন।

  2. তিনি পঁচিশ বছর বয়সী ছিলেন যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি ঊনত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অবী, তিনি সখরিয়ের মেয়ে ছিলেন।

  3. হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দায়ূদের সব কাজের মতই সদাপ্রভুর চোখে যা ঠিক তিনি তাই করতেন।

  4. তিনি উঁচু জায়গাগুলো ধ্বংস করলেন, পাথরের স্তম্ভগুলো নষ্ট করে দিলেন এবং আশেরা মূর্তিগুলি কেটে ফেললেন। মোশি যে পিতল সাপটা তৈরী করেছিলেন তিনি সেটি ভেঙে ফেললেন, কারণ ইস্রায়েলের লোকেরা সেই দিন পর্যন্তও সেই সাপের উদ্দেশ্যে ধূপ জ্বালাচ্ছিল। তিনি ব্রোঞ্জের সাপটার নাম দিলেন নহুষ্টন (পিতলের টুকরো)।

  5. হিষ্কিয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করতেন। সুতরাং তাঁর পরে যিহূদার রাজাদের মধ্যে তাঁর মত আর কেউ ছিলেন না, তাঁর আগেও ছিল না।

  6. সেজন্য তিনি সদাপ্রভুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তাঁর পথ থেকে তিনি ফিরলেন না বরং সদাপ্রভু মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন সেগুলি সব তিনি পালন করতেন।

  7. আর সদাপ্রভু তাঁর সঙ্গে সঙ্গে থাকতেন এবং তিনি যে কোন জায়গায় যেতেন তাতে সফল হতেন। অশূরের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন এবং তিনি তাঁর অধীনতা অস্বীকার করলেন।

  8. যতক্ষণ না উপর থেকে ঈশ্বরের আত্মাকে আমাদের উপর ঢেলে দেওয়া হয় এবং মরু-এলাকা ফল ভরা ক্ষেত্র হয়ে ওঠে ও ফলদায়ক ক্ষেত্রকে একটি বন হিসাবে করা হবে, সেখানে পশুপালের চরবার জায়গায় হবে।

  9. ¶ তারপরে আমি এইরকম ঘটাব, আমার আত্মা সমস্ত প্রাণীদের উপরে ঢেলে দেব৷ এবং তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের বয়ষ্ক লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে৷

  10. ¶ কিন্তু পরবর্তী দিন গুলোতে এরকম হবে যে সদাপ্রভুর ঘরের পাহাড় অন্য পাহাড়গুলির ওপরে স্থাপিত হবে। এটি উপপর্বতের ওপরে গৌরবান্বিত হবে এবং লোকেরা তার দিকে ভেসে যাবে।

  11. অনেক জাতি যাবে এবং বলবে, “এস, চল সদাপ্রভুর পাহাড়ে যাই, যাকোবের ঈশ্বরের ঘরে যাই। তিনি আমাদের তাঁর পথ শিক্ষা দেবেন এবং আমরা তাঁর পথে চলবো।” কারণ সিয়োন থেকে ব্যবস্থা বেরিয়ে আসবে এবং যিরুশালেম থেকে সদাপ্রভুর বাক্য আসবে।

  12. তিনি অনেক লোকের মধ্যে বিচার করবেন এবং তিনি দূর দেশের জাতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারা তাদের তলোয়ার দিয়ে লাঙ্গলের ফলা তৈরী করবে এবং তাদের বর্ষা দিয়ে কাঁটা পরিষ্কার করা ছুরি তৈরী করবে। একজাতি অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার তুলবে না, না তারা আর যুদ্ধ শিখবে।

  13. বরং, তারা প্রত্যেকে নিজের নিজের আঙ্গুর গাছের এবং ডুমুর গাছের তলায় বসবে। কেউ তাদের ভয় দেখাবে না, কারণ বাহিনীগনের সদাপ্রভুর মুখ এমনটাই বলেছেন।

  14. কারণ সব লোকেরা চলে, প্রত্যেকে, তাদের নিজেদের দেবতার নামে চলে। কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে যুগে যুগে চিরকাল চলব।

  15. ¶ সদাপ্রভু বলেন, “সেই দিনের,” “আমি পঙ্গুকে এবং সেই তাড়িত যাদের আমি দুঃখ দিয়েছি তাদের জড়ো করব।

  16. আমি সেই পঙ্গুদের অবশিষ্ট রাখব এবং সেই লোকেদের যাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের শক্তিশালী জাতিতে পরিণত করব এবং আমি, সদাপ্রভু, তাদের ওপর সিয়োন পাহাড় থেকে রাজত্ব করব, এখন ও চিরকাল।

  17. আর তোমরা, যারা মেষপালের দূর্গ, যারা সিয়োনের কন্যার উপগিরি, তোমার কাছে এটা আসবে, সেই পুরানো শাসন আসবে, যিরুশালেমের কন্যার রাজত্ব আসবে।

  18. হে সদাপ্রভু, আমি তোমার বিবরণ শুনে ভয় পেলাম; হে সদাপ্রভু, আমাদের দিনের সেইগুলো তুমি আবার কর, আমাদের দিন তুমি সেইগুলি দেখাও; ক্রোধের দিন তুমি মমতা করবার কথা ভুলে যেও না।

  19. বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, লোকেরা আবার ফিরে আসবে, এমনকি যারা অন্যান্য শহরে বাস করে তারাও আসবে।

  20. এক শহরের বাসিন্দারা অন্য শহরে গিয়ে বলবে, সদাপ্রভুর দয়া ভিক্ষা করতে এবং বাহিনীদের সদাপ্রভুকে খুঁজতে চল আমরা তাড়াতাড়ি যাই! আমি নিজেও যাব!

  21. অনেক লোকেরা ও বিভিন্ন শক্তিশালী জাতি যিরূশালেমে আসবে বাহিনীদের সদাপ্রভুকে খুঁজতে এবং সদাপ্রভুর দয়া ভিক্ষা করতে আসবে।

  22. ¶ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, সেই দিনের সমস্ত জাতি থেকে নানা ভাষার মধ্য থেকে দশ জন লোক তোমাদের পোশাকের অংশ ধরে বলবে, “চল, আমরা তোমাদের সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন।”