মূল বিষয়বস্তুতে যান

Priests সম্পর্কে বাইবেলের পদ: Divided by David into twenty-four courses

22 টি পদ · 86 টি দিক

Divided by David into twenty-four courses সম্পর্কে পদ

  1. ¶ হারোণের বংশের লোকদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

  2. হারোণ মারা যাবার আগেই নাদব ও অবীহূ কোনো ছেলে না রেখেই মারা গিয়েছিলেন; কাজেই ইলীয়াসর ও ঈথামর যাজকের কাজ করতেন।

  3. সাদোক নামে ইলীয়াসরের একজন বংশধর এবং অহীমেলক নামে ঈথামরের একজন বংশধরের সাহায্যে দায়ূদ যাজকদের কাজ অনুসারে তাঁদের বিভিন্ন দলে ভাগ করে দিলেন।

  4. এতে ঈথামরের বংশের লোকদের চেয়ে ইলীয়াসরের বংশের লোকদের মধ্যে অনেক বেশী নেতা পাওয়া গেল। সেইজন্য ইলীয়াসরের বংশের ষোলজন নেতার জন্য তাঁদের ষোল দলে এবং ইথামরের বংশের আটজন নেতার জন্য তাঁদের আট দলে ভাগ করা হল।

  5. ইলীয়াসর ও ঈথামর, এই দুই বংশের নেতারা উপাসনা ঘরের ও ঈশ্বরের কর্মচারী ছিলেন বলে কারো পক্ষ না টেনে গুলিবাঁট করে যাজকদের কাজ ভাগ করা হল।

  6. ¶ রাজা ও তাঁর উঁচু পদের কর্মচারীদের সামনে এবং সাদোক যাজক, অবিয়াথরের ছেলে অহীমেলক, যাজক বংশের নেতাদের ও লেবীয়দের সামনে নথনেলের ছেলে শময়িয় নামে একজন লেবীয় লেখক সেই নেতাদের নাম তালিকায় লিখলেন। পালা পালা করে ইলীয়াসরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজন ও তারপর ঈথামরের বিভিন্ন বংশের মধ্য থেকে এক জনের জন্য গুলিবাঁট করা হল।

  7. ¶ তখন প্রথম বারে গুলি উঠল যিহোয়ারীবের নামে, দ্বিতীয় বারে যিদয়িয়ের,

  8. তৃতীয় বারে হারীমের, চতুর্থ বারে সিয়োরীমের,

  9. পঞ্চম বারে মল্কিয়ের, ষষ্ঠ বারে মিয়ামীনের,

  10. সপ্তম বারে হক্কোষের, অষ্টম বারে অবিয়ের,

  11. নবম বারে যেশূয়ের, দশম বারে শখনিয়ের,

  12. এগারো বারে ইলীয়াশীবের, বারো বারে যাকীমের,

  13. তেরো বারে হুপ্পের, চৌদ্দ বারে যেশবাবের,

  14. পনেরো বারে বিল্‌গার, ষোল বারে ইম্মেরের,

  15. সতেরো বারে হেষীরের, আঠারো বারে হপ্পিসেসের,

  16. ঊনিশ বারে পথাহিয়ের, কুড়ি বারে যিহিষ্কেলের,

  17. একুশ বারে যাখীনের, বাইশ বারে গামূলের,

  18. তেইশ বারে দলায়ের ও চব্বিশ বারে মাসিয়ের নামে।

  19. ¶ তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা কাজ করবার জন্য এই ভাবে তাঁদের পালা ঠিক করা হল।

  20. আর তিনি তাঁর বাবা দায়ূদের নির্ধারিত যাজকদের সেবা কাজের জন্য তাদের দিন সূচি নির্দিষ্ট করে দিলেন এবং প্রতিদিনের নিয়ম অনুসারে প্রশংসা ও যাজকদের সামনে পরিচর্য্যা করতে লেবীয়দেরকে নিজেদের কাজে নিযুক্ত করলেন। আর তিনি পালা অনুসারে প্রত্যেকটি দরজা দারোয়ানদের নিযুক্ত করলেন, কারণ ঈশ্বরের লোক দায়ূদ সেই রকম আদেশ দিয়েছিলেন।

  21. ইস্রায়েলের রাজা দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের লেখা নির্দেশ মত, আপনাদের নিজের নিজের বংশ অনুসারে নির্দিষ্ট দলে সেবা কাজের জন্য আপনারা নিজেদের প্রস্তুত করুন।

  22. তোমাদের ভাইদের অর্থাৎ প্রজাদের পিতৃপুরুষদের প্রত্যেকটি ভাগের জন্য কয়েকজন লেবীয়কে তাঁদের বংশ অনুসারে সেই ভাগের লোকদের সঙ্গে নিয়ে পবিত্র ঘরের উঠানে গিয়ে দাঁড়ান।