Priests সম্পর্কে বাইবেলের পদ: Carrying the ark
Carrying the ark সম্পর্কে পদ
এর পরে যিহোশূয় যাজকদের বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে যাও৷” তাতে তারা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে গেল।
আর যে পর্যন্ত না সমস্ত লোক যর্দ্দন পার হল, সেই পর্যন্ত সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী যাজকরা যর্দ্দনের মধ্যে শুকনো জমিতে দাঁড়িয়ে রইল এবং সমস্ত ইস্রায়েল শুকনো জমি দিয়ে পার হয়ে গেল।
আর যিহোশূয় অনেক সকালে উঠলেন এবং যাজকেরা সদাপ্রভুর সিন্দুক তুলে নিল।