Journey of Israel Through The Desert সম্পর্কে বাইবেলের পদ: Persons selected as spies
Persons selected as spies সম্পর্কে পদ
সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি পারণ মরুভূমি থেকে তাদেরকে পাঠালেন। তাঁরা সবাই ইস্রায়েল সন্তানদের শাসনকর্ত্তা ছিলেন।
তাদের নাম হল: রূবেণ বংশের মধ্যে সক্কূরের ছেলে শম্মূয়;
শিমিয়োন বংশের মধ্যে হোরির ছেলে শাফট;
যিহূদা বংশের মধ্যে যিফুন্নির ছেলে কালেব;
ইষাখর বংশের মধ্যে যোষেফের ছেলে যিগাল;
ইফ্রয়িম বংশের মধ্যে নূনের ছেলে হোশেয়;
বিন্যামীন বংশের মধ্যে রাফূর ছেলে পল্টি;
সবূলূন বংশের মধ্যে সোদির ছেলে গদ্দীয়েল;
যোষেফ বংশের অর্থাৎ মনঃশি বংশের মধ্যে সূষির ছেলে গদ্দি;
দান বংশের মধ্যে গমল্লির ছেলে অম্মীয়েল;
আশের বংশের মধ্যে মীখায়েলের ছেলে সথুর;
নপ্তালি বংশের মধ্যে বপ্সির ছেলে নহ্বি;
গাদ বংশের মধ্যে মাখির ছেলে গ্যূয়েল।
মোশি যাদেরকে দেশ পরীক্ষা করতে পাঠালেন, এইগুলি সেই লোকেদের নাম। আর মোশি নূনের ছেলে হোশেয়ের নাম যিহোশূয় রাখলেন।