Jerusalem সম্পর্কে বাইবেলের পদ: Final restoration of
Final restoration of সম্পর্কে পদ
কিন্তু যিহূদা চিরকাল বেঁচে থাকবে এবং যিরূশালেমের বংশ পরম্পরায় বাস করবে৷
আমি তাদের রক্তপাতের প্রতিশোধ নেব যা আমি এখনও নিইনি,” কারণ সদাপ্রভু সিয়োনে বাস করেন৷
আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি আমাকে বললেন, “যিরূশালেম মাপতে, কতটা চওড়া ও কতটা লম্বা তা দেখতে যাচ্ছি।”
তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন দিন আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে আসলেন।
তিনি তাঁকে বললেন, “তুমি দৌড়ে গিয়ে ঐ যুবককে বল, ‘যিরূশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশী হওয়ার জন্য তাতে কোন দেয়াল থাকবে না।
কারণ, সদাপ্রভু বলেন যে, আমিই তার চারপাশে আগুনের দেয়াল হব এবং আমিই তার মধ্য মহিমার মত হব’।”