মূল বিষয়বস্তুতে যান
গীত ৬:৪-১০

বর কনের সৌন্দর্যের প্রশংসা করেন

গীত ৬:৪-১০
প্রিয় আমার, তুমি তির্সার মত সুন্দরী, যিরূশালেমের মত চমৎকার এবং সম্পূর্ণভাবে আমাকে মুগ্ধ করেছ।
আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; কারণ তারা আমাকে ব্যাকুল করে তুলেছে। তোমার চুলগুলি গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পালের মত।
তোমার দাঁতগুলি স্নান করে আসা ভেড়ীর পালের মত; তাদের প্রত্যেকেরই জোড়া আছে, কোনটাই হারিয়ে যায়নি।
তোমার ঘোমটার মধ্যে গাল দুটি যেন আধখানা করা ডালিম।
সেখানে ষাটজন রাণী, আশিজন উপপত্নী এবং অসংখ্য কুমারী মেয়ে থাকতে পারে,
আমার ঘুঘু, আমার অকলঙ্কিত সুন্দরী হলো শুধুমাত্র একজনই। সে হলো তার মায়ের একমাত্র মেয়ে, যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে। আমার দেশের লোকের মেয়েরা তাকে দেখল এবং তাকে ধন্যা বলল, রাণীরা ও উপপত্নীরাও তার প্রশংসা করলেন।
১০
তাঁরা বললেন, “কে সে, যে ভোরের মত দেখা দেয়, চাঁদের মত সুন্দরী, সূর্য্যের মত উজ্জ্বল এবং সম্পূর্ণভাবে মুগ্ধ করে?”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options