Skip to content
মার্ক ১০:৩২-৩৪

তৃতীয় দুঃখভোগের পূর্বঘোষণা

মার্ক ১০:৩২-৩৪

তৃতীয় দুঃখভোগের পূর্বঘোষণা

৩২
একদিনের তারা, যিরূশালেমের পথে যাচ্ছিলেন এবং যীশু তাদের আগে আগে যাচ্ছিলেন, তখন শিষ্যরা অবাক হয়ে গেল; আর যারা পিছনে আসছিল, তারা ভয় পেলো। পরে তিনি আবার সেই বারো জনকে নিয়ে নিজের ওপর যা যা ঘটনা ঘটবে, তা তাদের বোলতে লাগলেন।
৩৩
তিনি বললেন, দেখ, আমরা যিরূশালেমে যাচ্ছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সমর্পিত হবেন, তারা তাঁকে মৃত্যুদন্ডের জন্য দোষী করবে এবং অইহূদির হাতে তাঁকে তুলে দেবে।
৩৪
আর তারা তাঁকে ঠাট্টা করবে, তাঁর মুখে থুথু দেবে, তাঁকে চাবুক মারবে ও মেরে ফেলবে; আর তিনদিন পরে তিনি আবার বেঁচে উঠবেন।

অনুচ্ছেদ অধ্যয়ন

পুরো অনুচ্ছেদের ওপর ভাষ্য

শাস্ত্রের আর যেখানে এটি আছে

  • ম্যাথিউ ২০:১৭

    ¶ পরে যখন যীশু যিরূশালেম যাওয়ার জন্য তৈরী হলেন, তখন তিনি সেই বারো জন শিষ্যকে এক পাশে ডেকে নিয়ে গেলেন এবং রাস্তায় তাঁদের বললেন,
    পদ ৩২ থেকে
  • ম্যাথিউ ২০:১৯

    এবং ঠাট্টা করার জন্য, চাবুক মারার ও ক্রুশে দেওয়ার জন্য অইহূদিদের হাতে তাঁকে তুলে দেবে, পরে তিনি তৃতীয় দিনের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।”
    পদ ৩২ থেকে
  • ম্যাথিউ ১৬:২১

    ¶ সেই দিন থেকে যীশু তাঁর শিষ্যদের স্পষ্টই বললেন যে, “তাঁকে যিরুশালেমে যেতে হবে এবং প্রাচীনদের, প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের কাছ থেকে অনেক দুঃখ সহ্য করতে হবে ও মৃত্যুবরণ করতে হবে, আর তৃতীয় দিনের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে।”
    পদ ৩৩ থেকে
  • মার্ক ১৪:৬৫

    ¶ তখন কেউ কেউ তাঁর গায়ে থুথু দিতে লাগলো এবং তাঁর মুখ ঢেকে তাঁকে ঘুষি মারতে লাগলো, আর বলতে লাগলো, ঈশ্বরের বাক্য বল না? পরে পাহারাদাররা মারতে মারতে তাঁকে নিয়ে গেলো।
    পদ ৩৪ থেকে
  • ম্যাথিউ ২৬:৬৭

    তখন তারা তাঁর মুখে থুথু দিল ও তাঁকে ঘুষি মারল,
    পদ ৩৪ থেকে
  • লুক ৯:৫১

    ¶ আর যখন তাঁর স্বর্গে যাওয়ার দিন প্রায় কাছে এল, তখন তিনি নিজের ইচ্ছায় যিরুশালেমে যাওয়ার জন্য তৈরি হলেন।
    পদ ৩২ থেকে
  • লুক ১৮:৩১

    ¶ পরে তিনি সেই বারো জনকে কাছে নিয়ে তাদের বললেন, দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি; আর ভাববাদীদের মাধ্যমে যা যা লেখা হয়েছে, সে সব মানবপুত্রে পূর্ণ হবে।
    পদ ৩২ থেকে
  • লুক ১৮:৩৪

    এসবের কিছুই তাঁরা বুঝলেন না, এই কথা তাদের থেকে গোপন থাকল এবং কি কি বলা হচ্ছে, তা তারা বুঝে উঠতে পারল না।
    পদ ৩২ থেকে
  • ম্যাথিউ ২৭:২

    আর তাঁকে বেঁধে নিয়ে গিয়ে দেশাধ্যক্ষ পীলাতের কাছে সমর্পণ করল।
    পদ ৩৩ থেকে
  • লুক ২২:৬৩

    আর যে লোকেরা যীশুকে ধরেছিল, তারা তাঁকে ঠাট্টা ও মারধর করতে শুরু করল।
    পদ ৩৪ থেকে
  • লুক ২২:৬৫

    আর তারা ঈশ্বরনিন্দা করে তাঁর বিরুদ্ধে আরো অনেক কথা বলতে লাগল।
    পদ ৩৪ থেকে
  • প্রেরিত ৩:১৩

    ¶ অব্রাহামের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আপনার দাস সেই যীশুকে মহিমান্বিত করেছেন, যাকে তোমরা শত্রুর হাতে বিচারের জন্য সমর্পণ করেছিলে এবং পীলাত যখন তাঁকে ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তাঁর সামনে তোমরা অস্বীকার করেছিলে।
    পদ ৩৩ থেকে
All Mark Sites (Jerusalem)
All Mark Sites (Jerusalem) View full PDF
Jesus' Final Return to Jerusalem in the Synoptic Gospels
Jesus' Final Return to Jerusalem in the Synoptic Gospels View full PDF
All Mark Sites (Levant)
All Mark Sites (Levant) View full PDF

Map © Biblica Open Bible Maps · CC BY-SA 4.0

Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options