Skip to content
লুক ১৮:২৯

লুক ১৮:২৯

চারপাশের প্রসঙ্গসহ পদ ২৯ দেখানো হচ্ছে।
২৬
যারা শুনল, তারা বলল, “তবে কে রক্ষা পেতে পারে?”
২৭
তিনি বললেন, “যা মানুষের কাছে অসাধ্য তা ঈশ্বরের পক্ষে সবই সম্ভব।”
২৮
তখন পিতর তাঁকে বললেন, “দেখুন, আমারা যা আমাদের নিজের ছিল, সে সবকিছু ছেড়ে আপনার অনুসরণকারী হয়েছি।”
২৯
তিনি তাদের বললেন, “আমি তোমাদের সত্য বলছি, এমন কেউ নেই, যে ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি কি স্ত্রী কি ভাইদের কি বাবা মা কি ছেলে মেয়েদের ত্যাগ করলে,
৩০
এইকালে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে না।”
৩১
পরে তিনি সেই বারো জনকে কাছে নিয়ে তাদের বললেন, দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি; আর ভাববাদীদের মাধ্যমে যা যা লেখা হয়েছে, সে সব মানবপুত্রে পূর্ণ হবে।
৩২
কারণ তিনি অইহূদির লোকদের হাতে সমর্পিত হবেন এবং লোকেরা তাঁকে ঠাট্টা করবে, তাঁকে অপমান করবে, তাঁর গায়ে থুথু দেবে;
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options